Showing posts with label অর্থনীতি. Show all posts
Showing posts with label অর্থনীতি. Show all posts

Saturday, April 18, 2020

কাজ হারাচ্ছেন দেশের ফ্রিল্যান্সাররা, সংকটে গিগ অর্থনীতি

কাজ হারাচ্ছেন দেশের ফ্রিল্যান্সাররা, সংকটে গিগ অর্থনীতি


ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর করার পর চাকরি-বাকরি না খুঁজে ফ্রিল্যান্স অনুবাদের কাজ শুরু করেন তোয়াসিন অফি। প্রথমে বাসায় বসে ব্যক্তিগত পরিসরে শুরু। এরপর একসময় নিজেই একটি এজেন্সি প্রতিষ্ঠা করেন। তাতে ভালোই চলছিল তাঁর, ছিল সচ্ছলতা, স্বপ্ন ছিল আরও বড় হওয়ার। কিন্তু কোভিড-১৯-এর প্রাদুর্ভাব শুরু হওয়ার পর সব বদলে গেছে। অফিস তো বন্ধই, প্রাতিষ্ঠানিক পর্যায়েও কাজ চালানো সম্ভব হচ্ছে না, যা করছেন ব্যক্তিগত পরিসরে।

ফ্রিল্যান্সিংসহ গিগ অর্থনীতির চিত্রটা এখন সারা বিশ্বেই এমন। কোভিড-১৯–এর প্রভাবে ক্রমবর্ধমান এই গিগ অর্থনীতি অনেকটাই জৌলুস হারাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। অর্থনীতির ভালো সময়ে এই ধরনের স্বাধীন ও ঠিকা কাজের বাড়বাড়ন্ত থাকে, কিন্তু সারা বিশ্বে লকডাউন শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই কাজের চাহিদা কমে গেছে। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন দেশের রাইড শেয়ারিংয়ের কর্মী, ফ্রিল্যান্সারসহ বিভিন্ন খাতের এই গিগ কর্মীরা।

কয়েক বছর ধরেই গিগ অর্থনীতি শব্দটি বিভিন্ন পরিসরে উচ্চারিত হচ্ছে। বলা হচ্ছে, মানুষ এখন আর দীর্ঘ মেয়াদে এক কাজ করবে না, একসঙ্গে একাধিক স্বল্পমেয়াদি কাজ করবে। প্রতিষ্ঠানগুলো পূর্ণকালীন কর্মীদের চেয়ে ফ্রিল্যান্সারদের গুরুত্ব বেশি দেবে এবং বেশির ভাগ কাজ এদের দিয়েই করাবে। এই ধারার সঙ্গে তাল মিলিয়ে চলার ক্ষমতাকে বা এই রকম ফ্রিল্যান্স দক্ষতাগুলোকে বলা হচ্ছে ‘গিগ ক্যাপাসিটি’। যেই দেশ বা শহর যত বেশি প্রযুক্তিগতভাবে উন্নত ও গতিশীল, সেই দেশে বা শহরে এই ‘গিগ ক্যাপাসিটিসম্পন্ন’ লোকবলের দরকার বেশি হবে।

তোয়াসিন অফি বলেন, ‘অফিস তো বন্ধ এক মাস ধরে, কাজও অনেক কমে গেছে, এই পরিস্থিতিতে ঘরে বসে টুকটাক ফ্রিল্যান্সিংয়ের কাজ করছি, সেটাও আবার ব্যক্তিগত পর্যায়ে।’

তবে ফ্রিল্যান্সিংয়ের কাজ নির্ভর করছে এখানকার প্রতিষ্ঠানগুলো কোন দেশের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে, তার ওপর। আইটিভিত্তিক ফ্রিল্যান্স এজেন্সি ভিসের এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল মোস্তফা বলেন, যেসব দেশ খুব একটা আক্রান্ত হয়নি, তারা টুকটাক কাজ চালিয়ে যাচ্ছে, যেমন কানাডা। তাই কিছু কিছু প্রতিষ্ঠান এখনো কাজ চালিয়ে নিতে পারছে। আবার কাজের ধরনের ওপরও এই সময় কাজ প্রাপ্তি নির্ভর করছে বলে জানান তাঁরা। অনেকে আবার কম রেটে কাজ করছেন। তবে অনেক প্রকল্পই বাতিল হয়েছে। এই খাতের অনেক কর্মী কাজ হারাচ্ছেন। এই চিত্র ফ্রিল্যান্সিংয়ের প্রায় সব ক্ষেত্রের । কর্মীদের বেতন দিতে পারছেন কি না, এমন প্রশ্নের জবাবে আরেক আইটিভিত্তিক ফ্রিল্যান্সিং এজেন্সির কর্ণধার নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে বলেন, ‘এখনো দিতে পারছি। তবে এই পরিস্থিতি আরও দীর্ঘায়িত হলে কী হবে বলা যায় না। আমরা শঙ্কিত।’

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, ‘উন্নত দেশে লক ডাউন চলছে বলে ফ্রিল্যান্সারদের কাজ কমে গেছে। আবার ফ্রিল্যান্সারদের ট্রেড লাইসেন্স বা আইনি সত্তা না থাকায় সরকারের প্রণোদনার আওতার বাইরে থেকে যাচ্ছেন তাঁরা। বেসিসের পক্ষ থেকে আমরা চেয়েছিলাম, ফ্রিল্যান্সারেরা একটা কাঠামোর মধ্যে আসুক। কিন্তু সেটা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। অন্যদিকে মূল প্রতিষ্ঠানগুলো যে তাদের ক্ষতিপূরণ দেবে, তাও বোধ হয় সম্ভব নয়। এ জন্য কাঠামো থাকলে সুবিধা হতো। তবে যারা এখনো কিছু কাজ দিচ্ছে, তারা অনেকেই কাজের জন্য বেশি মূল্য দিচ্ছে।’

এই পরিস্থিতিতে আলমাস কবীরের পরামর্শ হচ্ছে, ফ্রিল্যান্সাররা যেন তাদের কাজের পরিসর বৃদ্ধি করে, শুধু বৈশ্বিক বাজারের দিকে তাকিয়ে না থেকে স্থানীয় বাজারের সম্ভাবনাও যেন তারা খুঁজে দেখে।

ব্যাপারটা হলো, স্বাস্থ্য সেবা সুবিধা বা আপৎকালীন সুবিধা না থাকলে এই কর্মীরা মহামারির মতো সময় মহাবিপাকে পড়েন। উন্নত দেশগুলোতেও এই বিতর্ক ইতিমধ্যে শুরু হয়েছে। সেসব দেশে অবশ্য বেকার ভাতা আছে, গিগ কর্মীদের অনেকেই বেকার ভাতার আবেদন করেছেন। সেখানেও এই ভাতা পেতে নানা বিপত্তির মুখে পড়ছেন এই কর্মীরা। কিন্তু বাংলাদেশ তো সেই সুযোগ নেই, এই দুর্যোগে নিজেদের ব্যবস্থা নিজেদেরই করতে হচ্ছে তাঁদের।

অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, ‘গিগ অর্থনীতিতে নতুন কাজের সংস্থান হয়েছে। কাজের নতুন ধারণা নিয়ে এসেছে এই খাত। আমি মনে করি, দেশের জিডিপিতে এদের অবদান কতটা, তা পরিমাপ করা উচিত। অন্যান্য খাত যেমন সরকারের সহায়তা পাচ্ছে, তেমনি তাদেরও পাওয়া উচিত। বৈশ্বিক ব্যান্ডগুলোকেও এখন দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এরা এত দিন তাদের হয়ে কাজ করেছে, তা-ই এই মুহূর্তে ফ্রিল্যান্সারদের কিছু ক্ষতিপূরণ দেওয়া উচিত তাদের।’

গিগ অর্থনীতির অন্যান্য খাতের মধ্যে রাইড শেয়ারিংয়ের কর্মীরা একেবারে বেকার হয়ে পড়েছেন। সরকারের নির্দেশে রাইড শেয়ারিং সেবা বন্ধ আছে। রাইড শেয়ারিং কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, এই পরিস্থিতিতে রাইডারদের সহায়তা করার পথ খুঁজছে তারা। ইতিমধ্যে কিছু সহায়তা করাও হচ্ছে।

এসব খাতে কাজ হারালেও গিগ অর্থনীতিতে আবার কিছু নতুন কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে মানুষ ঘর থেকে কম বেরোচ্ছে। অনেকে অনলাইন মার্কেট প্লেসগুলো থেকে নিত্যপ্রয়োজনীয় খাবারসহ অন্যান্য সামগ্রী কিনছেন। সে কারণে চাল-ডাল-সবজি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো এখন নতুন কর্মীও নিয়োগ দিচ্ছে। তবে এই খাতের নিয়মিত কর্মীদের মধ্যে অনেকে বাড়ি চলে গেছেন।

Friday, March 27, 2020

করোনায় জরুরি প্রয়োজনে কারখানা খোলা রাখা যাবে

করোনায় জরুরি প্রয়োজনে কারখানা খোলা রাখা যাবে


করোনায় জরুরি প্রয়োজনে কারখানা খোলা রাখা যাবে



শুক্রবার, ২৭ মার্চ ২০২০
জরুরি প্রয়োজনে শিল্পকারখানা চালু রাখা যাবে বলে জানিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)। তবে স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের জারি করা স্বাস্থ্য নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে পরিপালন করেই কারখানা চালাতে হবে শিল্প মালিকদের।

ডিআইএফইর মহাপরিদর্শক শিবনাথ রায় গতকাল শুক্রবার এই নির্দেশনা দিয়েছেন। তাতে বলা হয়েছে, যেসব রপ্তানিমুখী কারখানায় ক্রয়াদেশ রয়েছে এবং করোনা প্রতিরোধে অপরিহার্য পণ্য-পারসোনাল প্রোটেকটিভ ইকুইমেন্ট (পিপিই), মাস্ক, হ্যান্ডওয়াশ বা স্যানিটাইজার, ওষুধ ইত্যাদি উৎপাদন কার্যক্রম চলছে সেসব কারখানার শিল্প মালিকেরা শ্রমিকদের প্রয়োজনীয় স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে কারখানা চালু রাখতে পারবেন। তবে কারখানায় প্রবেশের পূর্বে থার্মাল স্ক্যানার ব্যবহার করে শ্রমিকদের দেহের তাপমাত্রা পরীক্ষা করা বাধ্যতামূলক।

কোনা শ্রমিকের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তাকে সংগনিরোধ বা কোয়ারেন্টাইন করার পাশাপাশি চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে ডিআইএফই। অধিদপ্তর বলেছে, গত ২৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন ভাতা প্রদানের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদণা প্যাকেজ ঘোষনার পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান। তবে প্রধানমন্ত্রী বক্তব্যে শিল্প কারখানা বন্ধের কোন নির্দেশনা ছিল না।

সরকার থেকে নির্দেশনা না দিলেও তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ গতকাল শ্রমিকদের নিরাপত্তার কথা চিন্তা করে মালিকদের কারখানা বন্ধ রাখার অনুরোধ করে। এদিকে আজ শুক্রবার নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান আগামী ৪ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখতে বিশেষ নির্দেশনা দেন।

 
 

Sunday, March 22, 2020

মহাজাগতিক কিউরেটর - মুহাম্মদ জাফর ইকবাল

মহাজাগতিক কিউরেটর - মুহাম্মদ জাফর ইকবাল

♦♦মহাজাগতিক কিউরেটর ♦♦

♦লেখক পরিচিতি♦



*নাম:মুহাম্মদ জাফর ইকবাল
*জন্ম:১৯৫২ সালের ২৩ ডিসেম্বর
*জন্মস্হান: সিলেট
*পিতা: ফয়জুর রহমান আহমেদ
*মাতা: আয়েশা আখতার খাতুন
*পৈতৃক নিবাস: নেত্রকোনা
*পড়াশোনা: মাধ্যমিক - বগুড়া
উচ্চমাধ্যমিক- ঢাকা কলেজ
স্নাতকোত্তর- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে
পিএইচডি- ১৯৮২ সালে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন
*পেশা: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক
*কিশোর উপন্যাস: দীপু নাম্বার টু, আমি তপু, আমার বন্ধু রাশেদ, মহাকাশে মহাত্রাস, টুকুনজিল, নিঃসঙ্গ গ্রহচারী, একজন অতিমানবী
*২০০৪ সালে বাংলা একাডেমী পুরস্কার
*বাংলা ভাষায় রচিত সায়েন্স ফিকশনের একচ্ছত্র সম্রাট
*প্রথম রচনা - কপোট্রনিক সুখ দুঃখ

♦রচনার উৎস♦

*গল্পটি জলজ গ্রন্থের অন্তর্গত
*মুহম্মদ জাফর ইকবালের "সায়েন্স ফিকশন সমগ্র " তৃতীয় খন্ড (২০০২) থেকে গৃহীত
*মহাজাগতিক কিউরেটর বৈজ্ঞানিক কল্পকাহিনী

♦ সংখ্যাবাচক তথ্য♦

*বিভিন্ন প্রানীর নমুনা সংগ্রহ করছেন-২ জন কিউরেটর
*কিউরেটররা খুটিয়ে দেখছিলেন -সৌরজগতের ৩য় গ্রহটি
*মানুষ জন্ম নিয়েছে পৃথিবীতে-মাত্র দুই মিলিয়ন বছর আগে
*গল্পে উল্লেখিত প্রাণীর সংখ্যা- ১১ টি

♦রচনার আলোচনা ♦

*অন্য প্রাণীর সংস্পর্শে এলে জীবনের লক্ষণ দেখা যায়-ভাইরাসে
*সৌরজগতের তৃতীয় গ্রহ-পৃথিবী
*ব্যাকটেরিয়া-পরজীবী প্রাণী
*উষ্ণ রক্তের প্রাণীর মধ্য বিকাশ ঘটেছে-নিম্নশ্রেণির বুদ্ধির
*পৃথিবীর সকল প্রাণীর জন্য মূল গঠন-ডিএনএ
*সকল ডিএনএ তৈরি-একই বেস পেয়ার দিয়ে
*ব্যাকটেরিয়া ও ভাইরাসের গঠন সহজ ও বৈচিত্র্য নেই
*নীল তিমি আকারে বড় বলে সংরক্ষন কঠিন
*গাছপালা স্থির প্রানবিশিষ্ট
*গাছপালার সালোকসংশ্লেষণে প্রয়োজন হয়- খাদ্য প্রস্তুতে
*প্রানীজগতে একটু পিছিয়ে পড়া প্রাণী-সাপ
*সাপের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত নয়
*ঠান্ডায় স্থবির হয়ে পড়ে-সাপ
*কিউরেটরের কুকুর পছন্দ হওয়ার কারন -এরা দলবদ্ধ
*নিজের স্বকীয়তা হারিয়েছে- কুকুর
*পৃথিবীতে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টিকারী প্রাণী-মানুষ
*প্রায় দুই মিলিয়ন বছর আগে জন্ম নিয়েছে -মানুষ
*প্রকৃতিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে -মানুষ
*মানুষের নির্বুদ্ধিতার জন্য হ্রাস পাচ্ছে -ওজোন স্তর
*অত্যন্ত সুবিবেচক প্রাণী -পিপড়া
*ডাইনোসরের সময় থেকে বেঁচে আছে-পিপড়া
*নিজের শরীরের চেয়ে দশগুন ভার বহন করতে পারে-পিপড়া
*কিউরেটর গল্পের সূচনা - বিভিন্ন প্রানীর নমুনা সংগ্রহে দুজন কিউরেটরের পৃথিবীতে আগমন
*মানুষের নিজের আত্মকেন্দ্রিকতায় নিজের জীবন বিপন্ন করছে
*কিউরেটর শব্দের অর্থ-জাদুঘর রক্ষক
*ওজোন স্তর পৃথিবীকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে
*লুপ্ত হওয়া বৃহদাকার প্রাগৈতিহাসিক প্রাণী-ডাইনোসর
*গল্পে হলুদ ডোরাকাটা প্রানী- বাঘ
*অন্যান্য প্রাণী থেকে মানুষ আলাদা-বুদ্ধি বিবেচনায়
*DNA পূর্ণরূপ- DEOXYRIBO NUCLEIC ACID

♦♦নেকলেস ♦♦

♦অনুবাদক পরিচিতি ♦

নাম: পূর্ণেন্দু দস্তিদার
জন্ম: ১৯০৯ সালের ২০ জুন
জন্মস্থল : চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে
তিনি একাধারে লেখক, রাজনীতিবিদ
পিতা: চন্দ্রকুমার দস্তিদার
মাতা: কুমুদিনী দস্তিদার
পেশা: আইনজীবী
প্রকাশিত গ্রন্থ : কবিয়াল রমেশ শীল, স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম, বীরকন্যা প্রীতিলতা
অনুবাদ গ্রন্থ : শেখভের গল্প, মোপাসাঁর গল্প
মৃত্যু : ১৯৭১ সালের ৯ মে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারত যাওয়ার পথে

সাদিয়া ইসলাম মৌ
মার্কেটিং ডিপার্টমেন্ট, ঢাবি
রাশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত কম কেনো

রাশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত কম কেনো



রাশিয়ার সঙ্গে চীনের ২ হাজার ৬০০ মাইলের দীর্ঘ সীমান্ত। জনসংখ্যা সাড়ে ১৪ কোটিরও বেশি। কিন্তু জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ৩০৬। অথচ লুক্সেমবার্গের জনসংখ্যা ৬ লাখ ২৮ হাজার। গতকাল পর্যন্ত দেশটিতে আক্রান্ত মানুষের সংখ্যা ৬৭০। মারা গেছে আটজন। আর রাশিয়ায় এযাবৎ মারা গেছেন ৭৯ বছর বয়সী এক নারী। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, তাঁর দেশ করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সক্ষম হয়েছে। আর ‘পরিস্থিতিও নিয়ন্ত্রণে’ আছে। দ্রুত এবং কঠোর পদক্ষেপের জন্যই এটা সম্ভব হয়েছে বলে দাবি রুশ প্রেসিডেন্টের।
রাশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ কি আসলেই নিয়ন্ত্রণের মধ্যে? রাশিয়ার স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, পুতিনের কৌশল কাজ করেছে। রাশিয়া ৩০ জানুয়ারির মধ্যে সীমান্ত বন্ধ করে দেয়। আর এর সঙ্গে সঙ্গেই অনেকগুলো এলাকা কোয়ারেন্টিন করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে বলা হচ্ছে, পরীক্ষা, পরীক্ষা এবং পরীক্ষা—পরীক্ষাই করোনাভাইরাস প্রতিরোধের বড় উপায়। রাশিয়ার এই সংস্থার প্রধান মেলিটা ভুজোনভিক বলেছেন, রাশিয়া এই পরীক্ষার ব্যবস্থা করেছে জানুয়ারির শেষ দিক থেকেই। এর পাশাপাশি রাশিয়া সীমান্তও বন্ধ করে দিয়েছে। রাশিয়ায় এখন ১ লাখ ৫৬ হাজার কিট আছে করোনাভাইরাস পরীক্ষার জন্য। রাশিয়া এত আগে ব্যবস্থা নিলেও যুক্তরাষ্ট্র মার্চের শুরু থেকে নড়েচড়ে বসেছে।
তবে রাশিয়া যে ব্যবস্থা নেওয়ার কথা বলছে, তা নিয়ে অবশ্য নানা সমালোচনাও আছে। রাশিয়া আদৌ ঠিক সংখ্যা বলছে কি না, তা নিয়ে সন্দেহ আছে। রাশিয়ার অতীত রেকর্ডের কারণেই এই অবিশ্বাস। রাষ্ট্রীয় স্তরে লুকোছাপার ঘটনা রাশিয়ায় নতুন না। এর আগে ১৯৮৬ সালে চেরনোবিল দুর্ঘটনার সময় প্রকৃত মৃত মানুষের সংখ্যা নিয়ে টালবাহানা করেছিল রাশিয়া।
রাশিয়ার ভিন্নমতাবলম্বী বলে পরিচিতি আলেক্সি নাভালনির অনুসারী চিকিৎসক অ্যানেসটিসিয়া ভেসিলিভার দাবি, রুশ সরকার তথ্য গোপন করছে। তিনি বলেছেন, অনেক আক্রান্ত রোগীকে নিউমোনিয়ার রোগী বলে চিহ্নিত করা হচ্ছে। এভাবেই লুকোনো হচ্ছে বাস্তব চিত্র।
তবে মস্কোর চিকিৎসকেরা অ্যানেসটিসিয়া ভেসিলিভার এ অভিযোগ অস্বীকার করেছেন। শুধু সরকারি চিকিৎসকেরাই নন, খোদ ডব্লিউএইচওর প্রতিনিধি ভুজনোভিক বলেছেন, ‘লুকোছাপার কিছু ঘটেনি। আর এখন সংক্রমণের সংখ্যা কম মানে এটা নয় যে আগে বাড়বে না।’