Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

Saturday, April 18, 2020

আজ মেহজাবিন চৌধুরী জন্মদিন

আজ মেহজাবিন চৌধুরী জন্মদিন

রবিবার, ১৯ এপ্রিল ২০২০,

মেহজাবিন চৌধুরী
মেহজাবিন চৌধুরী

মডেল ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর জন্মদিন আজ। ১৯৯১ সালের এই দিনে তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আসেন শোবিজ অঙ্গনে। একের পর এক ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। জন্মদিন উপলক্ষে প্রতিবারই বিশেষ কোনো আয়োজন থাকে। তবে এবার সেই পরিবেশ নেই। বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্কে অন্য সবার মতো তিনিও ঘরবন্দি।

Monday, March 30, 2020

‘বাহুবলি’ পরিচালকের আসন্ন ফিল্ম ‘রাইজ রোর রিভল্ট’

‘বাহুবলি’ পরিচালকের আসন্ন ফিল্ম ‘রাইজ রোর রিভল্ট’

‘বাহুবলি’ পরিচালকের আসন্ন ফিল্ম ‘রাইজ রোর রিভল্ট’


‘বাহুবলি’র জন্য খ্যাত এস এস রাজামৌলি বিশাল ক্যানভাসে নতুন ফিল্মের নাম ঘোষণা করেছেন। ‘রাইজ রোর রিভল্ট’ বা সংক্ষেপে ‘আরআরআর’ ফিল্মে প্রধান দুই ভূমিকায় অভিনয় করবেন তেলুগু চলচ্চিত্র জগতের দুই শীর্ষ তারকা রাম চরণ আর এনটিআর জুনিয়র।
টাইটেলের লোগো প্রকাশ করে সোশাল মিডিয়ার মাধ্যমে জানান হয়েছে বিংশ শতাব্দীর শুরুতে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের দুই স্বাধীনতা সংগ্রামী আল­ুরি সীতারামা রাজু এবং কুমরাম ভীমা বীরত্ব গাথা নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হবে।
ফিল্মের টুইটার অ্যাকাউন্টে লেখা হয়েছে : “আগুন আর পানির মত বিপরীত শক্তি যখন এক হয় প্রচন্ড শক্তির সৃষ্টি হয়। #আরআরআরমোশনপোস্টার যোগ করা হল।”
বলিউডের অজয় দেবগন এবং আলিয়া ভাট ‘আরআরআর’-এ অভিনয় করবেন। এছাড়া ব্রিটিশ অভিনেত্রী ডেইজি এডগারও অভিনয় করবেন ফিল্মটিতে।
২০২১-এর ৮ জানুয়ারি ফিল্মটি একযোগে তামিল, হিন্দি, কন্নড় এবং মালয়ালম ভাষায় মুক্তি পাবে।

Sunday, March 22, 2020

বেকার হয়ে গেলো ছোট্ট শরিফুল

বেকার হয়ে গেলো ছোট্ট শরিফুল



এক বিজ্ঞাপনচিত্রে ‘হু টোল্ড ইউ, ওয়েল ইয়োর ওন মেশিন’ সংলাপটির মাধ্যমে সবার কাছে পরিচিতি পেয়ে যায় শিশুশিল্পী শরিফুল। পরিচিতি বেড়ে যাওয়ায় কাজ পেতে শুরু করে ছোট পর্দা, বড় পর্দা এবং বিজ্ঞাপনচিত্রে। খুদে এই শিল্পীর কিছু সংলাপ সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল। শরিফুল ইসলামকে এখন ভাবনায় ফেলে দিয়েছে করোনাভাইরাস। কারণ অভিনয়ের উপার্জন দিয়ে তাঁকে সংসার চালাতে হয়। ছোট পর্দার ১৪টি সংগঠন সিদ্ধান্ত নিয়েছে, আজ থেকে ৩১ মার্চ পর্যন্ত শুটিং বন্ধ থাকবে।
করোনা পরিস্থিতির কারণে গতকাল থেকে শুটিং বন্ধের নির্দেশনা মেনে চলছেন সবাই। তাদের মধ্যে আছে শরিফুলও। শুটিং থেকে কিছুদিনের অবসর মিললেও ভালো নেই খুদে এই অভিনেতার মন। শরিফুল বলে, ‘অহন তো শুটিং নাই, কিতা যে অয় বুঝতাছি না। সবাই কাজ ক্যান্সেল করতাছে। আমাগো দোহানও অহন নাই। ক্যামনে চলমু!’ খতিব খামার বাড়িতে শরিফুলের বাবার একটি দোকান ছিল। বছরে তিন মাস চলতো সেটি। বাবা মারা যাওয়ার পর বড় ভাই আরিফুল সেই দোকান কিছুদিন চালিয়েছেন। কিন্তু এখন সেটি বন্ধ।