Showing posts with label জাতীয়. Show all posts
Showing posts with label জাতীয়. Show all posts

Wednesday, April 29, 2020

করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী হিরো কনস্টেবল জসিম

করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী হিরো কনস্টেবল জসিম

অনলাইন ডেস্কঃ মৃত করোনা রোগীর জানাজা, দাফন ও পলাতক রোগীদের ধরে আনাসহ করোনার এই ক্রান্তিকালে বিভিন্ন জনবান্ধব কাজে জড়িয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। করোনা বিস্তাররোধে প্রতিটি কাজেই মানুষের খুব কাছে যেতে হচ্ছে পুলিশকে। এসব কাজের মাধ্যমে নিজের অজান্তেই করোনায় আক্রান্ত হচ্ছেন পুলিশ সদস্যরা।

করোনাযুদ্ধে সাধারণ মানুষের সুরক্ষার জন্য জেনেশুনেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে আসা পুলিশ বাহিনীর সদস্য হিসেবে প্রথম জীবন দিলেন কনস্টেবল জসিম উদ্দিন (৩৯)। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের ওয়ারী থানার কনস্টেবল জসিম উদ্দিনের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। তিনি মঙ্গলবার (২৮ এপ্রিল) মারা গেছেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

ওয়ারী ফাঁড়িতে দায়িত্বরত থাকার সময় করোনায় সংক্রমিত হন কনস্টেবল জসিম উদ্দিন। গত ২৪ এপ্রিল তার শরীরে প্রথম করোনার উপসর্গ দেখা দেয়। এরপর হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতির কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মঙ্গলবার রাত ১০টায় তিনি মারা যান।

আজকের পরীক্ষার রিপোর্ট আসে তিনি করোনায় আক্রান্ত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইফতেখার আহমেদ।

তিনি জাগো নিউজকে বলেন, ‘গত ২৪ এপ্রিল করোনা উপসর্গ দেখা দেয়ার পর তার স্যাম্পল নিয়ে আইইডিসিআরে পাঠানো হয় এবং তাকে পাঠানো হয় রাজারবাগে হোটেল আল সালামে পুলিশি তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টাইনে। গত রাতে তিনি ঢামেক হাসপাতালে মারা যান। আজকে করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট হাতে পেয়েছি।’

করোনাযুদ্ধে প্রথম পুলিশ সদস্য হিসেবে জসিম মারা যাওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন ওয়ারীর ডিসি ইফতেখার। তিনি বলেন, আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। তিনি আরও বলেন, জাতীয় ও বৈশ্বিকভাবে করোনার যে প্রাদুর্ভাব, এটা মোকাবিলায় চিকিৎসক-নার্সদের পাশে থেকে ফ্রন্টলাইন ফাইটার হিসেবে কাজ করছে পুলিশ। পুলিশ সদস্য হিসেবে করোনায় জসিমই প্রথম মারা গেলেন। এটা আমাদের বাহিনীর জন্য দুঃখের ও অপূরণীয় ক্ষতির। দুঃখজনক যেকোনো মৃত্যুই কাম্য নয়।

‘আবার একই সঙ্গে (জসিমের মৃত্যু) গর্বের বিষয়। করোনার এই সংকটকালে জাতির সেবায় পুলিশ কনস্টেবল জসিম যেভাবে নিজের জীবনকে উৎসর্গ করে গেলেন, তা বাংলাদেশ পুলিশকে, একই সঙ্গে পরিবারকেও গর্বিত করবে। এই মহাদুর্যোগ মুহূর্তে সম্মুখ সারিতে থেকে সাহস, দৃঢ়তা রেখে যে জাতি ও দেশকে ডিএমপির তথা পুলিশের একজন সদস্য হিসেবে যে সহযোগিতা তিনি করে আসছিলেন, এটা আসলে গর্বের মৃত্যু বলে আমি মনে করি। তার মৃত্যু পুলিশের প্রত্যেকটি সদস্যকে গর্বিত করবে, উৎসাহিত করবে, কাজের মনোবলকে আরও বাড়িয়ে দেবে’- বলেন ওয়ারী ডিসি ইফতেখার আহমেদ।

আইজিপির শোক

এদিকে করোনা আক্রান্ত হয়ে ঢাকা মহানগর পুলিশের কনস্টেবল জসিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

কনস্টেবল জসিমকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে পুলিশ এগিয়ে যাবে বলেও উল্লেখ করেছেন আইজিপি।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এক বার্তায় বলেন, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, করোনা মোকাবিলায় মাঠ পর্যায়ের প্রধান সম্মুখযোদ্ধা বাংলাদেশ পুলিশের এক গর্বিত সদস্য কনস্টেবল মো. জসিম উদ্দিন (৪০) করোনাভাইরাস (কোভিড-১৯)-এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চলমান করোনাযুদ্ধে দেশের জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে মো. জসিম উদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ গভীরভাবে শোকাহত। একই সাথে দেশমাতৃকার সেবায় তার এমন আত্মত্যাগে বাংলাদেশ পুলিশ গর্বিত। তাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাবে বাংলাদেশ পুলিশ।

করোনাযুদ্ধে প্রথম আত্মোৎসর্গকারী জসিম উদ্দিন ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের একটি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। করোনাকালে অর্পিত দায়িত্ব পালনকালে হঠাৎ করে জ্বরে আক্রান্ত হ‌লে গত ২৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর থেকেই তিনি কোয়ারেন্টাইনে ছিলেন।

কিন্তু গতকাল ২৮ এপ্রিল মঙ্গলবার রাতে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় হঠাৎ করেই বে‌শি অসুস্থ হয়ে পড়‌লে তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক রাত ১০টায় জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

আজ ২৯ এপ্রিল সকালে আইইডিসিআর থেকে জানানো হয়, জসিম উদ্দিন করোনা পজেটিভ ছিলেন অর্থাৎ তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন।

সোহেল রানা বলেন, বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় জসিম উদ্দিনের মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লায় পাঠানো হবে। সেখানেই ধর্মীয়রীতি মেনে তাকে দাফন করা হবে। তিনি স্ত্রীসহ দুই মেয়ে এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। করোনা যুদ্ধে আত্মোৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনের পরিবারের পাশে থাকবে বাংলাদেশ পুলিশ।

Wednesday, April 22, 2020

বঙ্গবন্ধুর খুনি মোসলেউদ্দিনকে ঢাকায় হস্তান্তর: এনডিটিভি

বঙ্গবন্ধুর খুনি মোসলেউদ্দিনকে ঢাকায় হস্তান্তর: এনডিটিভি

বঙ্গবন্ধুর খুনি মুসলেহ উদ্দিন
বঙ্গবন্ধুর খুনি মুসলেহ উদ্দিন

অনলাইন ডেস্কঃ ভারতে আটক হওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রিসালদার মোসলেউদ্দিনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। এমনটি দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার সন্ধ্যায় কোনো একটি সীমান্তের স্থলবন্দর দিয়ে মোসলেউদ্দিনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, পশ্চিমবঙ্গের বনগাঁওয়ে একটি হারবাল ওষুধের দোকান চালাতেন বঙ্গবন্ধুর খুনি মোসলেহ উদ্দিন। সেখানেই ভারতীয় একটি বিশেষ সংস্থার অভিযানে আটক হন তিনি।

এর আগে গত ফেব্রুয়ারিতে ভারতে আটক হন বঙ্গবন্ধুর আরেক খুনি আব্দুল মাজেদ। তার কাছ থেকেই তথ্য পেয়ে মোসলেউদ্দিনকে আটক করা হয় বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের শীর্ষ সংস্থার অভিযানে বঙ্গবন্ধুর খুনি মোসলেউদ্দিনকে আটক করা হয়। এ অভিযানের ব্যাপারে কিছুই জানে না বলে দাবি করেছে কোলকাতা পুলিশ। তবে ভারত এবং বাংলাদেশের পক্ষ থেকে এখনো মোসলেউদ্দিনকে আটক এবং হস্তান্তরের বিষয়ে কিছু বলা হয়নি।

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল ভারত থেকে আটক হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক খুনি আব্দুল মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মোসলেউদ্দিন আটক হলে বঙ্গবন্ধুর আরো চার খুনি পলাতক থাকলেন। তারা হলেন খন্দকার আব্দুর রশীদ, শরিফুল হক ডালিম, নূর চৌধুরী ও এএম রাশেদ চৌধুরী। এর আগে ২০১০ সালে বঙ্গবন্ধু হত্যার পাঁচ আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। এছাড়া আজিজ পাশা নামের আরো এক আসামি ২০০২ সালে জিম্বাবুয়েতে মারা যান।

Saturday, April 18, 2020

কাজ হারাচ্ছেন দেশের ফ্রিল্যান্সাররা, সংকটে গিগ অর্থনীতি

কাজ হারাচ্ছেন দেশের ফ্রিল্যান্সাররা, সংকটে গিগ অর্থনীতি

ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর করার পর চাকরি-বাকরি না খুঁজে ফ্রিল্যান্স অনুবাদের কাজ শুরু করেন তোয়াসিন অফি। প্রথমে বাসায় বসে ব্যক্তিগত পরিসরে শুরু। এরপর একসময় নিজেই একটি এজেন্সি প্রতিষ্ঠা করেন। তাতে ভালোই চলছিল তাঁর, ছিল সচ্ছলতা, স্বপ্ন ছিল আরও বড় হওয়ার। কিন্তু কোভিড-১৯-এর প্রাদুর্ভাব শুরু হওয়ার পর সব বদলে গেছে। অফিস তো বন্ধই, প্রাতিষ্ঠানিক পর্যায়েও কাজ চালানো সম্ভব হচ্ছে না, যা করছেন ব্যক্তিগত পরিসরে।

ফ্রিল্যান্সিংসহ গিগ অর্থনীতির চিত্রটা এখন সারা বিশ্বেই এমন। কোভিড-১৯–এর প্রভাবে ক্রমবর্ধমান এই গিগ অর্থনীতি অনেকটাই জৌলুস হারাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। অর্থনীতির ভালো সময়ে এই ধরনের স্বাধীন ও ঠিকা কাজের বাড়বাড়ন্ত থাকে, কিন্তু সারা বিশ্বে লকডাউন শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই কাজের চাহিদা কমে গেছে। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন দেশের রাইড শেয়ারিংয়ের কর্মী, ফ্রিল্যান্সারসহ বিভিন্ন খাতের এই গিগ কর্মীরা।

কয়েক বছর ধরেই গিগ অর্থনীতি শব্দটি বিভিন্ন পরিসরে উচ্চারিত হচ্ছে। বলা হচ্ছে, মানুষ এখন আর দীর্ঘ মেয়াদে এক কাজ করবে না, একসঙ্গে একাধিক স্বল্পমেয়াদি কাজ করবে। প্রতিষ্ঠানগুলো পূর্ণকালীন কর্মীদের চেয়ে ফ্রিল্যান্সারদের গুরুত্ব বেশি দেবে এবং বেশির ভাগ কাজ এদের দিয়েই করাবে। এই ধারার সঙ্গে তাল মিলিয়ে চলার ক্ষমতাকে বা এই রকম ফ্রিল্যান্স দক্ষতাগুলোকে বলা হচ্ছে ‘গিগ ক্যাপাসিটি’। যেই দেশ বা শহর যত বেশি প্রযুক্তিগতভাবে উন্নত ও গতিশীল, সেই দেশে বা শহরে এই ‘গিগ ক্যাপাসিটিসম্পন্ন’ লোকবলের দরকার বেশি হবে।

তোয়াসিন অফি বলেন, ‘অফিস তো বন্ধ এক মাস ধরে, কাজও অনেক কমে গেছে, এই পরিস্থিতিতে ঘরে বসে টুকটাক ফ্রিল্যান্সিংয়ের কাজ করছি, সেটাও আবার ব্যক্তিগত পর্যায়ে।’

তবে ফ্রিল্যান্সিংয়ের কাজ নির্ভর করছে এখানকার প্রতিষ্ঠানগুলো কোন দেশের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে, তার ওপর। আইটিভিত্তিক ফ্রিল্যান্স এজেন্সি ভিসের এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল মোস্তফা বলেন, যেসব দেশ খুব একটা আক্রান্ত হয়নি, তারা টুকটাক কাজ চালিয়ে যাচ্ছে, যেমন কানাডা। তাই কিছু কিছু প্রতিষ্ঠান এখনো কাজ চালিয়ে নিতে পারছে। আবার কাজের ধরনের ওপরও এই সময় কাজ প্রাপ্তি নির্ভর করছে বলে জানান তাঁরা। অনেকে আবার কম রেটে কাজ করছেন। তবে অনেক প্রকল্পই বাতিল হয়েছে। এই খাতের অনেক কর্মী কাজ হারাচ্ছেন। এই চিত্র ফ্রিল্যান্সিংয়ের প্রায় সব ক্ষেত্রের । কর্মীদের বেতন দিতে পারছেন কি না, এমন প্রশ্নের জবাবে আরেক আইটিভিত্তিক ফ্রিল্যান্সিং এজেন্সির কর্ণধার নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে বলেন, ‘এখনো দিতে পারছি। তবে এই পরিস্থিতি আরও দীর্ঘায়িত হলে কী হবে বলা যায় না। আমরা শঙ্কিত।’

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, ‘উন্নত দেশে লক ডাউন চলছে বলে ফ্রিল্যান্সারদের কাজ কমে গেছে। আবার ফ্রিল্যান্সারদের ট্রেড লাইসেন্স বা আইনি সত্তা না থাকায় সরকারের প্রণোদনার আওতার বাইরে থেকে যাচ্ছেন তাঁরা। বেসিসের পক্ষ থেকে আমরা চেয়েছিলাম, ফ্রিল্যান্সারেরা একটা কাঠামোর মধ্যে আসুক। কিন্তু সেটা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। অন্যদিকে মূল প্রতিষ্ঠানগুলো যে তাদের ক্ষতিপূরণ দেবে, তাও বোধ হয় সম্ভব নয়। এ জন্য কাঠামো থাকলে সুবিধা হতো। তবে যারা এখনো কিছু কাজ দিচ্ছে, তারা অনেকেই কাজের জন্য বেশি মূল্য দিচ্ছে।’

এই পরিস্থিতিতে আলমাস কবীরের পরামর্শ হচ্ছে, ফ্রিল্যান্সাররা যেন তাদের কাজের পরিসর বৃদ্ধি করে, শুধু বৈশ্বিক বাজারের দিকে তাকিয়ে না থেকে স্থানীয় বাজারের সম্ভাবনাও যেন তারা খুঁজে দেখে।

ব্যাপারটা হলো, স্বাস্থ্য সেবা সুবিধা বা আপৎকালীন সুবিধা না থাকলে এই কর্মীরা মহামারির মতো সময় মহাবিপাকে পড়েন। উন্নত দেশগুলোতেও এই বিতর্ক ইতিমধ্যে শুরু হয়েছে। সেসব দেশে অবশ্য বেকার ভাতা আছে, গিগ কর্মীদের অনেকেই বেকার ভাতার আবেদন করেছেন। সেখানেও এই ভাতা পেতে নানা বিপত্তির মুখে পড়ছেন এই কর্মীরা। কিন্তু বাংলাদেশ তো সেই সুযোগ নেই, এই দুর্যোগে নিজেদের ব্যবস্থা নিজেদেরই করতে হচ্ছে তাঁদের।

অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, ‘গিগ অর্থনীতিতে নতুন কাজের সংস্থান হয়েছে। কাজের নতুন ধারণা নিয়ে এসেছে এই খাত। আমি মনে করি, দেশের জিডিপিতে এদের অবদান কতটা, তা পরিমাপ করা উচিত। অন্যান্য খাত যেমন সরকারের সহায়তা পাচ্ছে, তেমনি তাদেরও পাওয়া উচিত। বৈশ্বিক ব্যান্ডগুলোকেও এখন দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এরা এত দিন তাদের হয়ে কাজ করেছে, তা-ই এই মুহূর্তে ফ্রিল্যান্সারদের কিছু ক্ষতিপূরণ দেওয়া উচিত তাদের।’

গিগ অর্থনীতির অন্যান্য খাতের মধ্যে রাইড শেয়ারিংয়ের কর্মীরা একেবারে বেকার হয়ে পড়েছেন। সরকারের নির্দেশে রাইড শেয়ারিং সেবা বন্ধ আছে। রাইড শেয়ারিং কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, এই পরিস্থিতিতে রাইডারদের সহায়তা করার পথ খুঁজছে তারা। ইতিমধ্যে কিছু সহায়তা করাও হচ্ছে।

এসব খাতে কাজ হারালেও গিগ অর্থনীতিতে আবার কিছু নতুন কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে মানুষ ঘর থেকে কম বেরোচ্ছে। অনেকে অনলাইন মার্কেট প্লেসগুলো থেকে নিত্যপ্রয়োজনীয় খাবারসহ অন্যান্য সামগ্রী কিনছেন। সে কারণে চাল-ডাল-সবজি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো এখন নতুন কর্মীও নিয়োগ দিচ্ছে। তবে এই খাতের নিয়মিত কর্মীদের মধ্যে অনেকে বাড়ি চলে গেছেন।

Monday, March 30, 2020

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর চার বার্তা

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর চার বার্তা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ মার্চ রোববার করোনাভাইরাস মোকাবিলায় পরামর্শ ও আহ্বান সংবলিত চারটি বার্তা জনগণের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন। প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বার্তাগুলো প্রচারের জন্য অনুরোধ জানান।

প্রধানমন্ত্রীর পরামর্শ ও বার্তাগুলো হচ্ছে নিম্নরূপ :

করোনাভাইরাস মোকাবিলায় আপনার করণীয়

প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। বাইরে বের হলে মানুষের ভিড় এড়িয়ে চলুন। যারা করোনাভাইরাস-আক্রান্ত হয়ে বিদেশ থেকে ফিরেছেন, তারা ১৪ দিন সম্পূর্ণ আলাদা থাকুন। ঘন ঘন সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে। হাঁচি-কাশি দিতে হলে রুমাল বা টিস্যু পেপার দিয়ে নাক-মুখ ঢেকে নিন। যেখানে-সেখানে কফ-থুথু ফেলবেন না। করমর্দন বা কোলাকুলি থেকে বিরত থাকুন। মুসলমান ভাইয়েরা ঘরেই নামাজ আদায় করুন। অন্যান্য ধর্মাবলম্বীরাও ঘরে বসে প্রার্থনা করুন। পরিবার, পাড়া-প্রতিবেশি এবং দেশের মানুষের জীবন রক্ষার্থে এসব পরামর্শ মেনে চলা প্রয়োজন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।

সুরক্ষা ও চিকিৎসা সামগ্রীর ঘাটতি নেই

স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। পিপিইসহ পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে। করোনাভাইরাস পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট মজুদ রয়েছে।

ঢাকায় ৪টি স্থানে এবং চট্টগ্রামে করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অন্য ৬টি বিভাগে করোনাভাইরাস পরীক্ষাগার স্থাপনের কাজ চলছে। কেউ গুজব ছড়াবেন না। গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

করোনা ভাইরাসে ভীত হবেন না

করোনাবাইরাস দ্রুত ছড়ানোর ক্ষমতা রাখলেও ততটা প্রাণঘাতী নয়। এই ভাইরাসে আক্রান্ত সিংহভাগ মানুষই কয়েক দিনের মধ্যে সুস্থ হয়ে উঠে। নানা রোগে আক্রান্ত এবং বয়স্ক মানুষের জন্য এই ভাইরাস বেশ প্রাণ-সংহারী হয়ে উঠেছে। আপনার পরিবারের সংবেদনশীল মানুষটির প্রতি বেশি নজর দিন। আতঙ্কিত হবেন না। আতঙ্ক মানুষের যৌক্তিক চিন্তাভাবনার বিলোপ ঘটায়। আপনি, পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা যেন সংক্রমিত না হন, সে বিষয়ে সতর্ক থাকুন। আপনার সচেতনতা আপনাকে, আপনার পরিবারকে এবং সর্বোপরি দেশের মানুষকে সুরক্ষিত রাখবে।

সহনশীল ও সংবেদনশীল হোন

করোনাভাইরাসের কারণে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব এক সংকটময় সময় অতিক্রম করছে। এ সময়ে আমাদের সহনশীল এবং সংবেদনশীল হতে হবে। বাজারে কোন পণ্যের ঘাটতি নেই। দেশের অভ্যন্তরে এবং বাইরের সঙ্গে সরবরাহ চেইন অটুট রয়েছে। অযৌক্তিকভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করবেন না। যতটুকু না হলে নয়, তার অতিরিক্ত কোন ভোগ্যপণ্য কিনবেন না। সীমিত আয়ের মানুষকে কেনার সুযোগ দিন। অসহায় মানুষের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।

Saturday, March 28, 2020

'স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২০' উপলক্ষে দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ

'স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২০' উপলক্ষে দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ

'স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২০' উপলক্ষে দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ:

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিসমিল্লাহির রাহমানির রাহিম

প্রিয় দেশবাসী।
আসসালামু আলাইকুম।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রাক্কালে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিদেশে অবস্থিত বাংলাদেশি ভাইবোনদেরও জানাই শুভেচ্ছা।

মহান মুক্তিযুদ্ধে যেসব বিদেশি রাষ্ট্র এবং জনগণ আমাদের সহযোগিতা করেছিলেন, আমি তাঁদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।

আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যিনি আমাদের একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন।

শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় চার নেতার প্রতি। স্মরণ করছি মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ এবং ২ লাখ নির্যাতিত মা-বোনকে। শ্রদ্ধা জানাচ্ছি সকল বীর মুক্তিযোদ্ধাকে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের জানাচ্ছি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা।

১৯৭১ সালের ২৫-এ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালি উপর গণহত্যা শুরু করে। আমি ২৫-এ মার্চের গণহত্যার শিকার সকল শহিদকে স্মরণ করছি।

আমি স্মরণ করছি ১৯৭৫ সালের ১৫ই আগস্টের ঘৃণ্য হত্যাকান্ডের শিকার আমার মা বেগম ফজিলাতুন নেছা মুজিব, তিন ভাই - মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল ও দশ বছরের শেখ রাসেল - কামাল ও জামালের নবপরিণীতা স্ত্রী সুলতানা কামাল ও রোজী জামাল, আমার চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরসহ ১৫ আগস্টের সকল শহিদকে।

প্রিয় দেশবাসী,
এবারের স্বাধীনতা দিবস এক ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হচ্ছে। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গোটা বিশ্ব এখন বিপর্যস্ত।
ধনী বা দরিদ্র, উন্নত বা উন্নয়নশীল, ছোট বা বড় - সব দেশই আজ কমবেশি নভেল করোনা নামক এক ভয়ঙ্কর ভাইরাস দ্বারা আক্রান্ত। আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশও এ সংক্রমণ থেকে মুক্ত নয়।
এ পরিপ্রেক্ষিতে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে আমরা এবারের স্বাধীনতা ও জাতীয় দিবস ভিন্নভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছি।জনসমাগম হয় এমন ধরনের সব অনুষ্ঠানের আয়োজন থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। 

জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ সকল জেলায় শিশু সমাবেশ ইতোমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই কারণে আমরা মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠানে জনসমাগম না করে টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার করেছি।

প্রিয় দেশবাসী,
আমাদের স্বাধীনতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ সংগ্রাম এবং বহু ত্যাগ-তিক্ষিার ফসল।

১৯৪৮-৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র নির্বাচন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ছয়-দফা-১১-দফা, ৬৯’র গণঅভ্যুত্থান এবং ৭০’র নির্বাচনের পথ পেরিয়ে আমরা উপনীত হই ৭১’র ৭ই মার্চের ঐতিহাসিক সন্ধিক্ষণে।

১৯৭১ সালের ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের জনসমুদ্রে দাাঁড়িয়ে তিনি ঘোষণা দেন: “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনাতর সংগ্রাম। জয় বাংলা”। 
বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে সমগ্র জাতি মুক্তিযুদ্ধের প্রস্তুতি শুরু করে। বাঙালির মুক্তিসংগ্রাম স্তব্ধ করে দিতে ২৫-এ মার্চের কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী নিরীহ ও নিরস্ত্র বাঙালির উপর অতর্কিত হত্যা শুরু করে। 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬-এ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। পাকিস্তানি সামরিক শাসক তাঁকে বন্দি করে পাকিস্তানে নিয়ে যায়।

বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি ৯-মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনে।
পাকিস্তানের জেলে ১০-মাস বন্দি অবস্থা থেকে মুক্তি পেয়ে জাতির পিতা ১৯৭২ সালের ১০ই জানুয়ারি দেশে ফিরে আসেন। শুরু করেন যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের। স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছর হাতে সময় পেয়েছিলেন তিনি।

প্রায় ১ কোটি শরণার্থীকে দেশে ফিরিয়ে এনে পুনর্বাসন করা, শহিদ পরিবার, পঙ্গু মুক্তিযোদ্ধা, নির্যাতিত মা-বোনদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা, তাঁদের প্রতিষ্ঠিত করা সমস্ত কাজই তিনি করেছিলেন এই সাড়ে তিন বছরে।
জাতির পিতা বলতেন: ‘‘আমার জীবনের একমাত্র কামনা বাংলার মানুষ যেন অন্ন পায়, বস্ত্র পায়, উন্নত জীবনের অধিকারী হয়।” 

তিনি যখন দেশ পুনর্গঠনের কাজে নিমগ্ন, ঠিক তখনই ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্বাধীনতা বিরোধী ঘাতকেরা তাঁকে পরিবারের ১৮জন সদস্যসহ হত্যা করে। আমরা দুবোন বিদেশে থাকায় প্রাণে বেঁচে যাই। 

প্রিয় দেশবাসী,
আমরা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা তাঁর ক্ষুধামুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে। 
বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে। বাংলাদেশ ইতোমধ্যেই নিম্নমধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। 

বাংলাদেশ আজ খাদ্যশস্য, শাক-সবজি-মাছ-মাংস-ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ পর্যায়ে। 
ঢাকায় মেট্রোরেল এবং চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে ট্যানেল নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে।

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দোরগোড়ায় এখন আমরা। মহাকাশে আমাদের নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপিত হয়েছে।
গত বছর ৮.১৫ শতাংশ হারে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। চলতি বছরে আমাদের লক্ষ্যমাত্রা পূরণের দিকে অগ্রসর হচ্ছিলাম। 

কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাস জনস্বাস্থ্যসহ বৈশ্বিক অর্থনীতির উপর নেতিবাচক থাবা বসাতে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা আভাস দিচ্ছেন। আমাদের উপরও এই আঘাত আসতে পারে। 

প্রিয় দেশবাসী, 
এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার মানুষকে এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করা। 

গত জানুয়ারি মাসের গোড়ার দিকে চীনের হুবেই প্রদেশের উহানে এই ভাইরাসের উৎপত্তি হয়েছিল। এটি এখন বিশ্বের ১৯৫টির মধ্যে ১৬৯ টি দেশে ছড়িয়ে পড়েছে। 

গতকাল পর্যন্ত ৪ লাখ ২২ হাজার ৮শোরও বেশি মানুষ এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে এবং ১৮ হাজার ৯০৭ জন মানুষ মারা গেছেন। ১ লাখ ৯ হাজার ১০২ জন সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন।
বিশ্বস্বাস্থ্য সংস্থা ইতোমধ্যেই করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে প্যানডামিক বা মহামারী হিসেবে আখ্যায়িত করেছে।

প্রিয় দেশবাসী,
আমি জানি আপনারা এক ধরনের আতঙ্ক ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। যাঁদের আত্মীয়স্বজন বিদেশে রয়েছেন, তাঁরাও তাঁদের নিকটজনদের জন্য উদ্বিগ্ন রয়েছেন। 
আমি সকলের মানসিক অবস্থা বুঝতে পারছি। কিন্তু এই সঙ্কটময় সময়ে আমাদের ধৈর্য্য এবং সাহসিকতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে হবে।

এই ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিশেষজ্ঞদের উপদেশ আমাদের মেনে চলতে হবে। আমাদের যতদূর সম্ভব মানুষের ভিড় এড়িয়ে চলতে হবে। 
যাঁরা করোনাভাইরাস-আক্রান্ত দেশ থেকে স্বদেশে ফিরেছেন, সেসব প্রবাসী ভাইবোনদের কাছে অনুরোধ - আপনাদের হোম কোয়ারেন্টাইন বা বাড়িতে সঙ্গ-নিরোধসহ যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো অক্ষরে অক্ষরে মেনে চলুন। 
মাত্র ১৪দিন আলাদা থাকুন। আপনার পরিবার, পাড়াপ্রতিবেশি, এলাকাবাসী এবং সর্বোপরি দেশের মানুষের জীবন বাঁচানোর জন্য এসব নির্দেশনা মেনে চলা প্রয়োজন। 

কয়েকটি স্বাস্থ্যবিধি মেনে চললে করোনাভাইরাস প্রতিরোধ সহজ হবে। ঘনঘন সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে। হাঁচি-কাশি দিতে হলে রুমাল বা টিস্যু পেপার দিয়ে নাক-মুখ ঢেকে নিবেন। যেখানে-সেখানে কফ-থুথু ফেলবেন না। 
করমর্দন বা কোলাকুলি থেকে বিরত থাকুন। যতদূর সম্ভব ঘরে থাকবেন। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। 

বাইরে জরুরি কাজ সেরে বাড়িতে থাকুন। মুসলমান ভাইয়েরা ঘরেই নামাজ আদায় করুন এবং অন্যান্য ধর্মের ভাইবোনদেরও ঘরে বসে প্রার্থনা করার অনুরোধ জানাচ্ছি। 
আই.ই.ডি.সি.আর-এর হটলাইন নম্বর খোলা হয়েছে। এছাড়া সোসাইটি অব ডক্টরস তাদের ৫০০টি নম্বর উন্মুক্ত করে দিয়েছে। 
করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে ঐসব নম্বরে যোগাযোগ করুন। সরকার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

করোনাভাইরাস দ্রুত ছড়ানোর ক্ষমতা রাখলেও ততটা প্রাণঘাতী নয়। এ ভাইরাসে আক্রান্ত সিংহভাগ মানুষই কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে উঠেন। 

তবে, আগে থেকেই নানা রোগে আক্রান্ত এবং বয়স্ক মানুষদের জন্য এই ভাইরাস বেশ প্রাণ-সংহারী হয়ে উঠেছে। সেজন্য আপনার পরিবারের সবচেয়ে সংবেদনশীল মানুষটির প্রতি বেশি নজর দিন। তাঁকে সুস্থ রাখার চেষ্টা করুন। তাঁকে ভাইরাসমুক্ত রাখার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করুন।

আতঙ্কিত হবেন না। আতঙ্ক মানুষের যৌক্তিক চিন্তাভাবনার বিলোপ ঘটায়। সব সময় খেয়াল রাখুন আপনি, আপনার পরিবারের সদস্যগণ এবং আপনার প্রতিবেশিরা যেন সংক্রমিত না হন। 
আপনার সচেতনতা আপনাকে, আপনার পরিবারকে এবং সর্বোপরি দেশের মানুষকে সুরক্ষিত রাখবে।  

প্রিয় দেশবাসী,
চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরসহ দেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর, ২টি সমুদ্র বন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও বেনাপোল রেলওয়ে স্টেশনসহ সকল স্থলবন্দরের মাধ্যমে বিদেশ ফেরৎ যাত্রীদের স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়। এ পর্যন্ত ৬ লাখ ৫৮ হাজার ৯৮১ জন যাত্রীর স্ক্রিনিং করা হয়েছে।

জানুয়ারি মাস থেকেই করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমরা ব্যাপক কর্মসূচি এবং প্রস্তুতি গ্রহণ করেছি।  

করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ও দিক-নির্দেশনা প্রদানের জন্যে স্বাস্থ্য মন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।
করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য ঢাকায় ৬টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া আরও ৩টি হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে। জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে করোনাভাইরাস আক্রান্তদের জন্য পৃথক শয্যা প্রস্তুত রাখা হয়েছে। 

ঢাকায় ১০ হাজার ৫০ টিসহ সারা দেশে ১৪ হাজার ৫৬৫টি আইসোলেশন শয্যা প্রস্তুত রাখা হয়েছে। সারাদেশে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য ২৯০টি প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। এতে মোট ১৬ হাজার ৭৪১ জনকে সেবা দেওয়া যাবে। 
বাংলাদেশে ৮ই মার্চ সর্বপ্রথম করোনাভাইরাসবাহী রোগীর অস্তিত্ব চিহ্নিত হয়। এরপর থেকে গতকাল পর্যন্ত ৩৯ জন করোনাভাইরাসবাহী রোগী সনাক্ত হয়েছে। 

তাঁদের মধ্যে ৪ জন বয়স্ক ব্যক্তি মারা গেছেন। তাঁরা আগে থেকেই নানা অসুখে ভুগছিলেন। ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

গতকল পর্যন্ত সারা দেশে ৩৭ হাজার ৩৮ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়। এরমধ্যে ৯ হাজার ৮৮৫ জনকে ছাড়পত্র প্রদান করা হয়েছে। 

গত ১৯-এ মার্চ থেকে বিদেশ হতে আগত সকল যাত্রীর সেনাবাহিনীর মাধ্যমে বিমান বন্দর হতে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। 

এছাড়া সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকায় আশকোনা হাজী ক্যাম্প এবং টঙ্গীর ইজতেমা ময়দান কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে পরিচালিত হচ্ছে।

আমরা ইতোমধেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়েছি। বিদেশে অবস্থিত আমাদের মিশনগুলোকে কোন বিদেশি নাগরিককে ভিসা না দিতে বলা হয়েছে। 

বিদেশ থেকে যাঁরা আসছেন তাঁদের তালিকা ঠিকানাসহ জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন আগত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করছেন।

প্রিয় দেশবাসী,
আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। 

তাঁদের সুরক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণ সরঞ্জাম সরবরাহ করা হয়েছে এবং যথেষ্ট পরিমাণ সরঞ্জাম মজুদ আছে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীরও পর্যাপ্ত মজুদ রয়েছে। এ ব্যাপারে বিভ্রান্ত হবেন না। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। 

গতকাল পর্যন্ত ১৩ হাজার পরীক্ষা কিট মজুদ ছিল। আরও ৩০ হাজার কিট শিগগিরই দেশে পৌঁছবে। 

ঢাকায় ৮টি পরীক্ষার যন্ত্র রয়েছে। দেশের অন্য ৭টি বিভাগে করোনাভাইরাস পরীক্ষাগার স্থাপনের কাজ চলছে।  

আমি স্বাস্থ্যকর্মীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী এবং প্রশাসনের সদস্যবৃন্দকে এই ভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে একযোগে কাজ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

বেতার-টেলিভিশন এবং সংবাদপত্রসহ অন্যান্য সামাজিক মাধ্যমে করোনাভাইরাস সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচারণা জোরদার করা হয়েছে। জেলা, উপজেলা পর্যায়ে লিফলেট বিতরণ করা হচ্ছে। 

তবে কেউ গুজব ছড়াবেন না। গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিয় দেশবাসী,
করোনাভাইরাস প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আপনারা ইতোমধ্যেই জেনেছেন। তবুও আমি কয়েকটি বিষয়ের কথা আবারও উল্লেখ করছি।

দেশের সকল স্কুল কলেজ ও কোচিং সেন্টার গত ১৭ই মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। 

সকল পর্যটন এবং বিনোদন কেন্দ্রও বন্ধ ঘোষণা করা হয়েছে। যেকোন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আগামিকাল ২৬-এ মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত সকল সরকারি-বেসরবারি অফিস বন্ধ থাকবে। 
কাঁচাবাজার, খাবার ও ওষুধের দোকান এবং হাসপাতালসহ জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে। 

গতরাত থেকে যাত্রীবাহী ট্রেন, নৌযান এবং অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালু রাখবে।

২৪-এ মার্চ থেকে বিভাগীয় ও জেলা শহরগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখা বলবৎ হয়েছে। 
এটি কার্যকর করতে জেলা প্রশাসনকে সেনাবাহিনীর সদস্যগণ সহায়তা করছেন। আপনারা যে যেখানে আছেন, সেখানেই অবস্থান করুন।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ ৫০০ চিকিৎসকের তালিকা তৈরি করেছে যাঁরা জনগণকে সেবা প্রদান করবেন। 

আন্তর্জাতিক ও আ লিক সহযোগিতার ভিত্তিতে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গত ১৫ই মার্চ সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানগণের সঙ্গে আমি ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হই। 
এ রোগের প্রাদুর্ভাব রোধে আ লিকভাবে সম্মিলিত প্রয়াস গ্রহণের জন্য আমি সার্কভুক্ত দেশসমূহের নেতাদের উদাত্ত আহ্বান জানাই। 

সার্কভুক্ত দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়গুলো প্রস্তাবিত সুপারিশমালা বাস্তবায়নে একযোগে কাজ করছে। আমরা একটি যৌথ তহবিল গঠনের সিদ্ধান্ত  নিয়েছি যাতে বাংলাদেশ ১৫ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।

প্রিয় দেশবাসী,
যুগে যুগে জাতীয় জীবনে নানা সঙ্কটময় মুহূর্ত আসে। জনগণের সম্মিলিত শক্তির বলেই সেসব দুর্যোগ থেকে মানুষ পরিত্রাণ পেয়েছে। ইতঃপূর্বে প্লেগ, গুটি বসন্ত, কলেরার মত মহামারী মানুষ প্রতিরোধ করেছে। 

তবে ঐসব মহামারীর সময় বিশ্ব এখনকার ঘনিষ্ঠভাবে সংযুক্ত ছিল না। এত বিপুল সংখ্যক মানুষ তখন একদেশ থেকে অন্য দেশে বা একস্থান থেকে অন্যস্থানে যাতায়াত করতো না। 
এ কারণে করোনাভাইরাস দ্রুততম সময়ে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। তবে বিজ্ঞান-প্রযুক্তিরও প্রভূত উন্নতি সাধিত হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিশ্চয়ই বিশ্ববাসী এ দুর্যোগ থেকে দ্রুত পরিত্রাণ পাবে।   

এ সঙ্কটময় সময়ে আমাদের সহনশীল এবং সংবেদনশীল হতে হবে। কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। বাজারে কোন পণ্যের ঘাটতি নেই। 

দেশের অভ্যন্তরে এবং বাইরের সঙ্গে সরবরাহ চেইন অটুট রয়েছে। অযৌক্তিকভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করবেন না। জনগণের দুর্ভোগ বাড়াবেন না। সর্বত্র বাজার মনিটরিং-এর ব্যবস্থা করা হয়েছে।

প্রিয় দেশবাসী,
করোনাভাইরাসের কারণে অনেক মানুষ কাজ হারিয়েছেন। আমাদের তাঁদের পাশে দাঁড়াতে হবে। নিম্নআয়ের ব্যক্তিদের ‘ঘরে-ফেরা’ কর্মসূচির আওতায় নিজ নিজ গ্রামে সহায়তা প্রদান করা হবে। গৃহহীন ও ভূমিহীনদের জন্য বিনামূল্যে ঘর, ৬ মাসের খাদ্য এবং নগদ অর্থ প্রদান করা হবে।   জেলা প্রশাসনকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। 

ভাষাণচরে ১ লাখ মানুষের থাকার ও কর্মসংস্থান উপযোগী আবাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সেখানে কেউ যেতে চাইলে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। 

বিনামূল্যে ভিজিডি, ভিজিএফ এবং ১০ টাকা কেজি দরে চাল সরবরাহ কর্মসূচি অব্যাহত থাকবে। একইভাবে বিনামুল্যে ওষুধ ও চিকিৎসা সেবা ও দেওয়া হচ্ছে। 

আমি নিম্নআয়ের মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি।
আমাদের শিল্প উৎপাদন এবং রপ্তানি বাণিজ্যে আঘাত আসতে পারে। এই আঘাত মোকাবিলায় আমরা কিছু আপৎকালীন ব্যবস্থা গ্রহণ করেছি।  
রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য আমি ৫ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছি। এ তহবিলের অর্থ দ্বারা কেবল শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা যাবে। 

এছাড়া, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ব্যবসায়-বান্ধব বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে। কেন্দ্রীয় ব্যাংক আগামী জুন মাস পর্যন্ত কোন গ্রাহককে ঋণ খেলাপি না করার ঘোষণা দিয়েছে। 
রপ্তানি আয় আদায়ের সময়সীমা ২ মাস থেকে বৃদ্ধি করে ৬ মাস করা হয়েছে। একইভাবে আমদানি ব্যয় মেটানোর সময়সীমা ৪ মাস থেকে বৃদ্ধি করে ৬ মাস করা হয়েছে। মোবাইলে ব্যাংকিং-এ আর্থিক লেনদেনের সীমা বাড়ানো হয়েছে।

বিদ্যুৎ, পানি এবং গ্যাস বিল পরিশোধের সময়সীমা সারচার্জ বা জরিমানা ছাড়া জুন মাস পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এনজিওগুলোর ঋণের কিস্তি পরিশোধ সাময়িক স্থগিত করা হয়েছে।

প্রিয় দেশবাসী,
আজ সমগ্র বিশ্ব এক অনিশ্চয়তার মধ্য দিয়ে চলছে। তবে যেকোন কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদের সরকার প্রস্তুত রয়েছে। 

আমরা জনগণের সরকার। সব সময়ই আমরা জনগণের পাশে আছি। আমি নিজে সর্বক্ষণ পরিস্থিতির উপর নজর রাখছি।
আমাদের এখন কৃচ্ছতা সাধানের সময়। যতটুকু না হলে নয়, তার অতিরিক্ত কোন ভোগ্যপণ্য কিনবেন না। মজুদ করবেন না। সীমিত আয়ের মানুষকে কেনার সুযোগ দিন। 

আমরা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এ বছর রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। সরকারি গুদামগুলোতে ১৭ লাখ মেট্রিক টনের বেশি খাদ্যশস্য মজুদ রয়েছে। 
এছাড়া, বেসরকারি মিল মালিকদের কাছে এবং কৃষকদের ঘরে প্রচুর পরিমাণ খাদ্যশস্য মজুদ আছে। চলতি মওসুমে আলু-পিয়াজ-মরিচ-গমের বাম্পার ফলন হয়েছে।

কৃষক ভাইদের প্রতি অনুরোধ, কোন জমি ফেলে রাখবেন না। আরও বেশি বেশি ফসল ফলান। 
দুর্যোগের সময়ই মনুষত্যের পরীক্ষা হয়। এখনই সময় পরস্পরকে সহায়তা করার; মানবতা প্রর্দশনের।

বাঙালি বীরের জাতি। নানা দুর্যোগে-সঙ্কটে বাঙালি জাতি সম্মিলিতভাবে সেগুলো মোকাবিলা করেছে। 

১৯৭১ সালে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শত্রুর মোকাবিলা করে বিজয়ী হয়েছি। করোনাভাইরাস মোকাবিলাও একটা যুদ্ধ। এ যুদ্ধে আপনার দায়িত্ব ঘরে থাকা। আমরা সকলের প্রচেষ্টায় এ যুদ্ধে জয়ী হবো, ইনশাআল্লাহ।

আবারও বলছি: স্বাস্থ্যবিধি মেনে চলুন। সকলে যাঁর যাঁর ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। মহান আল্লাহ আমাদের সহায় হোন। 

খোদা হাফেজ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।

Friday, March 27, 2020

মুজিববর্ষের স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির পিতার প্রতি লন্ডন মিশনের শ্রদ্ধা

মুজিববর্ষের স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির পিতার প্রতি লন্ডন মিশনের শ্রদ্ধা

মুজিববর্ষের স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির পিতার প্রতি লন্ডন মিশনের শ্রদ্ধা | প্রবাস

শুক্রবার, ২৭ মার্চ ২০২০

মুজিববর্ষের স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির পিতার প্রতি লন্ডন মিশনের শ্রদ্ধা
বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম হাই কমিশনের কর্মকর্তাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। ছবি: সংগৃহীত

মুজিববর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে আজ বাংলাদেশ হাই কমিশন লন্ডনে স্বাধীনতা ও জাতীয় দিবসের ৪৯তম বার্ষিকী যথাযথ মর্যাদায় সঙ্গে উদযাপন করা হয়েছে।

করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম মেনে এবার ভিন্ন আঙ্গিকে ও সীমিত পরিসরে দিবসটি উদযাপন করা হয়। সকালে হাই কমিশন প্রাঙ্গণে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম হাই কমিশনের কর্মকর্তাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর শহীদ পরিবারবর্গ এবং মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে ঘরোয়া পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় হাইকমিশনার বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, মুজিববর্ষে সে স্বাধীনতার ৪৯তম বার্ষিকী বিশেষ তাৎপর্য বহন করছে। এই ঐতিহাসিক দিনে আমি জাতির পিতা ও তাঁর শহীদ পরিবারবর্গ এবং মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

হাইকমিশনার বলেন, ‘বঙ্গবন্ধুর সঙ্গে যুক্তরাজ্য সরকার, জনগণ এবং যুক্তরাজ্য প্রবাসি বাংলাদেশিদের সম্পর্ক ছিল অবিচ্ছেদ্য ও সুগভীর। যুক্তরাজ্য প্রবাসি বাঙালিরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রিকগনাইজ বাংলাদেশ, স্টপ জেনোসাইড এবং রিলিজ বঙ্গবন্ধুসহ বিভিন্ন আন্দোলন গড়ে তুলে বাংলাদেশের বাইরে স্বাধীন বাংলাদেশের জন্য আরেক ধরনের মুক্তিযুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। এজন্য আমি প্রবাসি বাংলাদেশিদেরও আন্তরিক ও গভীর শ্রদ্ধা জানাই।

তিনি বঙ্গবন্ধুকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কের আলোকিত পথিকৃত হিসেবে অভিহিত করে বলেন, বাংলাদেশ হাই কমিশন লন্ডন যুক্তরাজ্যে ব্রিটিশ সরকার ও প্রখ্যাত ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপনের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছিল। কিন্তু করোনা ভাইরাসের ঝুঁকির কারণে অনেক অনুষ্ঠান ইতোমধ্যেই স্থগিত করতে হয়েছে। মার্চ মাসেই বড় ধরনের কয়েকটি অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এগুলোর মধ্যে ছিলো ১৭ মার্চ London School of Economics-এ বঙ্গবন্ধুর ওপর হাইকমিশনারের বিশেষ বক্তৃতা, ২৪ মার্চ রয়েল জিওগ্রাফিক্যাল সোসাইটিতে “Centenary of Bangabanhdu: Global Reflection” বিষয়ে আলোচনা, ২৮ মার্চ বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ শিশু উৎসব ও ৩০ মার্চ বঙ্গবন্ধু লোক উৎসব।

হাইকমিশনার আশা করেন করোনা ভাইরাসের প্রকোপ কমে যাওয়ার পর কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি না থাকলে জাতির পিতার জন্ম শতবার্ষিকী যথাযথ মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে প্রধান প্রধান শহরগুলোতে উদযাপন করা হবে।

Thursday, March 26, 2020

গুজব ঠেকাতে টিভি নজরদারিতে ১৫ কর্মকর্তা নিয়োগ

গুজব ঠেকাতে টিভি নজরদারিতে ১৫ কর্মকর্তা নিয়োগ

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০, সন্ধ্যা ৭:১৬:
করোনাভাইরাস নিয়ে অপপ্রচার ও গুজব ঠেকাতে ৩০টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ওপর ১৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সরকার। গত মঙ্গলবার (২৪ মার্চ) তথ্য মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। প্রত্যেক কর্মকর্তা দুটি করে টেলিভিশন চ্যানেলের সংবাদ দেখছেন। আদেশে বলা হয়, গত (২৪ মার্চ) কোভিড-১৯ (করোনাভাইরাস) সংক্রমণ প্রতিহতকরণের প্রচার-প্রচারণা সংক্রান্ত কমিটির প্রথম সভার সিদ্ধান্তের আলোকে বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচারিত বিশ্বব্যাপী করোনার সংক্রমণের বিষয়ে অপপ্রচার গুজব প্রচার করা হচ্ছে কি-না তা মনিটরিংয়ে সিদ্ধান্ত হয়।

Sunday, March 22, 2020

কক্সবাজারে পর্যটন শিক্ষা ও ক্যারিয়ার

কক্সবাজারে পর্যটন শিক্ষা ও ক্যারিয়ার

উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সুন্দর ক্যারিয়ার গড়ার স্বপ্ন কার না থাকে? সময়ের সঙ্গে সঙ্গে জনসংখ্যা বেড়ে চলছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে শিক্ষার্থীদের শিক্ষার চাহিদা মেটাতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে খুলছে নতুন বিভাগ। ‘ট্যুরিজম ও হহসপিটালিটি ম্যানেজমেন্ট’ বিভাগটি তেমনি একটি বিভাগ।

বাংলাদেশে পরিচিত অপরিচিত অনেক পর্যটক আকর্ষক স্থান রয়েছে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য্যে যুগে যুগে অনেক ভ্রমণকারীরা মুগ্ধ হয়েছেন। বাংলাদেশের রয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক মসজিদ, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, পাহাড়, অরণ্য ভূমি প্রভৃতি। সেই প্রাচীন কাল থেকেই এদেশের প্রাকৃতিক সৌন্দর্য্য পর্যটকদের মন জয় করে এসেছে। বাংলাদেশের প্রত্যেকটি এলাকা বিভিন্ন স্বতন্ত্র বৈশিষ্ট্যে বিশেষায়িত। এ পর্যটন এলাকা গুলোর মধ্যে সবচেয়ে বেশি পর্যটকের সমাগম ঘটে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। তাই কক্সবাজারে পর্যটন শিক্ষার প্রসার ঘটানো অতীব জরুরী।

সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা, সামনে বিশাল সমুদ্র। কক্সবাজার গেলে সকালে-বিকেলে সমুদ্রতীরে হাঁটতে কে না চাইবে। নীল জলরাশি আর শোঁ শোঁ গর্জনের মনোমুগ্ধকর দৃশ্য সবাইকেই আকৃষ্ট করে। অপরূপ সুন্দর বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার। মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া, মাতার বাড়ি, শাহপরী, সেন্টমার্টিন, কক্সবাজারকে করেছে আরো আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন। এ জেলার উপর দিয়ে বয়ে গেছে মাতা মুহুরী, বাঁকখালী, রেজু, কুহেলিয়অ ও নাফ নদী। পর্যটন, বনজসম্পদ, মৎস্য, শুটকিমাছ, শামুক, ঝিনুক ও সিলিকাসমৃদ্ধ বালুর জন্য কক্সবাজারের অবস্থান তাই ভ্রমণবিলাসী পর্যটকদের কাছে সবার উপরে। আর এই কক্সবাজারে রয়েছে পর্যটন শিল্পের বিশাল এক সম্ভাবনা। আর এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য প্রয়োজন এই বিষয়ের উপর পর্যাপ্ত জ্ঞান। তাই পর্যটন শিক্ষা আমাদের কক্সবাজারের যুবকদের জন্য বিশাল এক সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে।

অপার সম্ভাবনার পর্যটন খাত চলছে খুঁড়িয়ে
পর্যটনকে বলা হয় ‘অদৃশ্য রপ্তানি পণ্য’। এখানে কর্মসংস্থান, বিনিয়োগ ও আয়ের কোনো সীমা নেই। মেক্সিকো ও ইন্দোনেশিয়ার মোট রপ্তানি আয়ের প্রায় ৬০ ভাগ আসে পর্যটন খাত থেকে। গত বছর বিশ্বের মোট কর্মসংস্থানের ৯.৩ শতাংশ ছিল পর্যটন খাতে। পর্যটনের বিকাশ ঘটিয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালদ্বীপ, তিউনেসিয়ার মতো অনেক দেশ বেকারত্ব দূর ও বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে জাতীয় অর্থনীতির ভিত্তি মজবুত করতে সমর্থ হয়েছে। অথচ, বিশ্বের অন্যতম পর্যটনবান্ধব দেশ হয়েও সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাবে বাংলাদেশ পর্যটন শিল্পে তলানিতেই পড়ে আছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ‘ভ্রমণ ও পর্যটন প্রতিযোগী সক্ষমতা প্রতিবেদন-২০১৭’ অনুযায়ী ১৩৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৫তম। পর্যটনের বিকাশে ২০১০ সালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড- বিটিবি প্রতিষ্ঠা করা হলেও ৯ বছরে পর্যটন নিয়ে কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা হয়নি। পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন দিবসে র‌্যালি ও সভা-সেমিনারেই সীমাবদ্ধ দেশের পর্যটন শিল্পের বিকাশ।

ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের (ডব্লিউটিটিসি) ২০১৯ সালের প্রতিবেদন অনুযায়ী গত বছর বিশ্বের মোট জিডিপির ১০ দশমিক ৪ শতাংশ আসে ভ্রমণ ও পর্যটন খাত থেকে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে এ খাতের অবদান ছিল ২ হাজার ৯৩৯ বিলিয়ন ডলার যা সমগ্র অর্থনীতির ৯ দশমিক ৯ শতাংশ। পর্যটনে কর্মসংস্থান ছিল ১৭৯ দশমিক ৬ মিলিয়ন, যা মোট কর্মসংস্থানের ৯ দশমিক ৩ ভাগ। গত পাঁচ বছরে প্রতি পাঁচটি নতুন চাকরির একটি সৃষ্টি হয়েছে পর্যটন খাতে। এ অঞ্চলে ২০১৮ সালে আন্তর্জাতিক পর্যটকরা খরচ করে ৫২৯ বিলিয়ন ডলার যা পুরো রপ্তানি আয়ের ৬ দশমিক ৩ শতাংশ। আন্তর্জাতিক পর্যটকদের ৮১ ভাগ ভ্রমণ করেন অবসর কাটাতে, বাকিরা ব্যবসায়িক কাজে। বাংলাদেশ সম্পর্কে চলতি বছর সংস্থাটি কোনো প্রতিবেদন প্রকাশ না করলেও ২০১৮ সালের প্রতিবেদনে দেখা গেছে, ২০১৭ সালে বৈশ্বিক জিডিপির ১০ দশমিক ৪ শতাংশ এসেছে পর্যটন থেকে, যেখানে বাংলাদেশে এই খাতের অবদান ছিল ২ দশমিক ২ শতাংশ। বিশ্বের মোট কর্মসংস্থানের ৯ দশমিক ৯ শতাংশ ছিল পর্যটন খাতে, যেখানে বাংলাদেশে ছিল ১ দশমিক ৮ শতাংশ। এদিকে ২০১৭ সালে বিদেশি পর্যটক থেকে থাইল্যান্ড আয় করে ৫৩ বিলিয়ন মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের আয় ছিল মাত্র দশমিক ২৩ বিলিয়ন ডলার। বিদেশি পর্যটক থেকে ভিয়েতনাম, শ্রীলঙ্কা, নেপাল ও মিয়ানমারের আয়ও ছিল বাংলাদেশের চেয়ে কয়েকগুণ বেশি। বাংলাদেশ ব্যাংক থেকে পর্যটন বোর্ডে পাঠানো হিসাবে গত বছর বিদেশি পর্যটক থেকে বাংলাদেশের আয় দশমিক ০২ শতাংশের মতো বেড়েছে। আশা করা যায় অদূর ভবিষ্যতে আমাদের দেশে পর্যটন শিল্প থেকে কর্মসংস্থান এর সংখ্যা আরো বৃদ্ধি পাবে।

আর আমাদের কক্সবাজারে পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ করে দিয়েছে কক্সবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত কক্সবাজার সিটি কলেজ। ২০১৫ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে এই কলেজে শুরু হয়েছে ৪ বছর মেয়াদি Tourism and Hospitality এর উপর BBA কোর্স। কক্সবাজার সিটি কলেজ সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে মাত্র নয়টি কলেজে এই কোর্স চালু আছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়েও এই কোর্স চালু আছে। যেহেতু ভবিষ্যতে এই শিল্পের সম্ভাবনা অনেক বেশি, তাই আরো বেশি শিক্ষা প্রতিষ্ঠানে এই কোর্স চালু করা উচিত।

আমাদের কক্সবাজার যেহেতু পর্যটনের একটি প্রাণকেন্দ্র, তাই কক্সবাজার সিটি কলেজের পর্যটন শিক্ষার বিষয়ে এই কোর্স চালু করাটা খুবই যৌক্তিক। আমাদের কক্সবাজারে প্রতিদিন হাজার হাজার বিদেশি পর্যটন আসেন ভ্রমণ করতে। তাদের সঠিকভাবে দিকনির্দেশনা এবং বিভিন্ন স্থান ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর জন্য প্রয়োজন ভ্রমণ গাইড। কিন্তু আমাদের কক্সবাজারে প্রয়োজনের তুলনায় ভ্রমণ গাইডের সংখ্যা খুবই কম। একারণে এই সেক্টরে কর্মসংস্থান করার বিরাট সুযোগ রয়েছে। পর্যটন শিক্ষার মাধ্যমে খুব সহজেই এই পেশায় নিজেকে আত্মনিয়োগ করা যায়। বিশেষ করে যারা খুব ভ্রমন পিপাসু তাদের জন্য এই পেশা অনেক ফলপ্রসূ হবে। একসাথে উপার্জনও হবে আর হবে ভ্রমণও। কক্সবাজার থেকে টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক হওয়ার ফলে খুব সহজেই একটি খোলা জীপে চড়ে সমুদ্র ও পাহাড়ের নান্দনিক দৃশ্য উপভোগ করা যায়।

মেয়েদের কর্মসংস্থান এর জন্য পর্যটন শিক্ষা অনেক সুযোগ করে দিয়েছে। বর্তমানে বিভিন্ন উন্নত মানের হোটেল মোটেল রেস্টুরেন্টে মেয়েদেরই বেশি অগ্রাধিকার দেওয়া হয়। সেই ক্ষেত্রে মেয়েদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করার জন্য পর্যটন শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ।

বর্তমান চাকরির বাজারে চাকরি পাওয়া অনেক দূর্লভ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একজন চাইলেই Tourism and Hospitality Management এর কোর্সটি কমপ্লিট করেই সহজেই একটি চাকরি করে দিতে পারেন অথবা কয়েকজন সমমনা বন্ধু নিয়ে একটা ট্রাভেল এজেন্সি চালাতে পারেন। এতে যেমন ভালো আয়ও হবে এবং মনের প্রশান্তির জন্য ভ্রমণ করাটাও হয়ে যাবে। এককথায় যারা স্বাধীন ভাবে জীবন যাপন করতে আগ্রহী তাদের জন্য এই পেশাটি একদম উপযোগী।

আমাদের কক্সবাজারে আগে পর্যটন নিয়ে পড়ালেখা করার কোন সুযোগ ছিলো না। কিন্তু বর্তমানে কক্সবাজার সিটি কলেজ এর কল্যাণে এই বিষয়ে বিবিএ কোর্স চালু হওয়ায় অত্র এলাকার যুব সমাজের জন্য বিরাট এক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। আমাদের কক্সবাজারে পর্যটকদের তুলনায় ভ্রমণ গাইড এর সংখ্যা অনেক কম। অদূর ভবিষ্যতে এই পেশা দেশের অগ্রগতিতে বিশাল অবদান রাখবে। ইতিমধ্যে উন্নত দেশ গুলোতে এই পেশা অনেক আকর্ষণীয় একটি পেশা হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিছু বছরের মধ্যে আমাদের দেশেও এই পেশা অনেক সমৃদ্ধ হবে। তাই আমাদের দেশে এই সেক্টরে ভ্রমণ গাইড এর অনেক চাহিদা বর্তমানেও রয়েছে এবং ভবিষ্যতে আরো অনেক সমৃদ্ধ হবে।

বাংলাদেশকে প্রাকৃতিক ও ঐতিহ্যের সম্পদের রানী বলা হয়ে থাকে। দেশে অনেক জায়গা রয়েছে সেগুলো কাজে লাগিয়ে পর্যটন সেক্টরকে আরও ভালো করার সুযোগ রয়েছে। আর এসব পর্যটন জায়গাগুলোকে কেন্দ্র করে গড়ে উঠছে অনেক নামিদামি তারকা হোটেল এবং রিসোর্ট। এসব স্থান সুদক্ষ কর্মীর অভাবে ভালোভাবে পরিচালনা করা সম্ভব হয় না। পর্যাপ্ত পরিমাণে ট্যুরিস্ট গাইড ও হোটেল সার্ভিসিং কর্মকর্তার অভাবে বিদেশী পর্যটক কম আসে। এমনকি এ পেশায় কাজ করে বিদেশে ভালো করার সুযোগ রয়েছে। তাই আমাদের দেশে এই পেশার গুরুত্ব অনেক। এ পেশায় ক্যারিয়ার গড়তে পারলে নিজের কর্মসংস্থান এর পাশাপাশি দেশের অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব হবে।

কক্সবাজারে সব পশুর হাট বন্ধ ঘোষণা

কক্সবাজারে সব পশুর হাট বন্ধ ঘোষণা

নভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে কক্সবাজার জেলার সব গবাদি পশুর হাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক কামাল হোসেন।

শনিবার বিকালে জেলা প্রশাসেনর অফিসিয়াল ফেইসবুক পেইজে এক বিবৃতিতে গবাদি পশু থেকে যাতে করোনাভাইরাস সংক্রমণ না ঘটে তার জন্য জেলার সব গবাদির পশু হাট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
‘জনস্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত’ সব পশুর হাট বন্ধ রাখার কথা কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন বলেছেন।
এটা অমান্য করলে আইন অনুযায়ী কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হুঁশিয়ারও করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এই বিবৃতিতে।
দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় শিক্ষা প্রতিষ্ঠা, বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি আসন্ন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও বঙ্গভবনে সংবর্ধনার অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের কঠোর অবস্থানে কথা বলতে গিয়ে এতে লেখা হয়, ‘বিশ্বময় সংকট করোনাভাইরাসকে প্রতিরোধে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন। ইতিমধ্যে পর্যটক আগমনকে নিরুৎসাহিত করার পাশাপাশি জেলা সব পর্যটন কেন্দ্রগুলোকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
“এছাড়া স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে। জেলার সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
“তাছাড়াও হোম কোয়ারেন্টাইন অমান্য করে ঘুরাঘুরি করার দায়ে বিদেশফেরত কয়েকজন প্রবাসীকে ইতিমধ্যে জরিমানা করা হয়েছে।”
বিশ্বব্যাপী ছড়িয়ে করোনাভাইরাস সংক্রমণের এ মহামারীতে দেড়শর বেশি দেশে বাংলাদেশে দুজনসহ ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রতিষেধকহীন এ রোগ নিয়ন্ত্রণে জনসমাগম এড়িয়ে চলাকে দুনিয়াব্যাপী গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করে নাগরিকদের ঘরের ভেতর থাকা নির্দেশ দিয়েছে।
এদিকে, আশঙ্কাগ্রস্ত মানুষ নিত্যপণ্য কেনাকাটা বাড়িয়ে দেওয়ায় দেশের সকখানে কিছু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। অন্য অনেক জেলার মত কক্সবাজারেও বাজার নিয়ন্ত্রণে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে শহরের বড় বাজারের ৭ দোকানদারকে এক লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একজন পাইকারি দোকানদারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদরের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহরিয়ার মোক্তার।
জরিমানাপ্রাপ্ত দোকানগুলো হলো-কক্সবাজার শহরের বড় বাজারের ইমন স্টোর ৫০ হাজার, বার আউলিয়া স্টোর ও মোক্তার স্টোর ৩০ হাজার, হাসান ট্রেডার্স ২০ হাজার টাকা, রিমা স্টোর ২০ হাজার টাকা ও হমেল ট্রেডার্স ২০ হাজার এবং রাসেল ট্রেডার্স ১০ হাজার টাকা।
এ সময় একই অভিযোগে পাইকারি দোকানদার কাশেম এন্ড সন্সের সত্ত্বাধিকারী মিজানুর রহমানকে আটক করা হয়েছে। তাকে ৩০ হাজার জরিমানা ছাড়াও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
উদ্ভুদ পরিস্থিতিতে কেউ যেন মুনাফার লোভে নিত্য-প্রয়োজনীয় পণ্যের মজুদ করতে না পারে সেই লক্ষ্যে বাজার মনিটরিং অব্যাহত রাখবে বলেও জানানো হয়েছে।