Showing posts with label রাজনীতি. Show all posts
Showing posts with label রাজনীতি. Show all posts

Thursday, June 4, 2020

বাহারছড়ায় ইউপি সদস্য আনোয়ারার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মানববন্ধন

বাহারছড়ায় ইউপি সদস্য আনোয়ারার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মানববন্ধন



নিজস্ব প্রতিবেদকঃ
টেকনাফ বাহারছড়া ইউনিয়ন পরিষদ ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য আনোয়ারা বেগমের নামে মিথ্যা সংবাদ প্রচারে ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে  প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে ক্ষুদ্ধ এলাকাবাসী। ৪ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় স্থানীয় শীলখালী বাজার এলাকায় এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়।

জানা যায়, বাহারছড়া ইউনিয়ন পরিষদের  সাবেক সদস্য ও প্যানেল চেয়ারম্যান শামসু উদ্দিন আহাম্মদ ও তার স্ত্রী নারী ইউপি সদস্য আনোয়ারা বেগমের পরিবারের বিরুদ্ধে একই এলাকার একটি কুচক্রী মহল মিথ্যা মামলাসহ নানা ধরণের ষড়যন্ত্র করে চলছে একের পর এক। এই পরিবারটির বিরুদ্ধে একাধিক বার হয়রানি ও ষড়যন্ত্র করার পরেও ক্ষান্ত হয়নি ষড়যন্ত্রকারীরা।  কিছু দিন আগে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে  একাত্তর টেলিভিশনে আনোয়ারার বেগমের বিরুদ্ধে বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতার টাকা আত্মসাৎ করার বানোয়াট  অভিযোগ তুলে একটি ডাহা মিথ্যা সংবাদ প্রচার করেছে বলে দাবী ভুক্তভোগী পরিবারের সদস্য মেম্বার আনোয়ারা বেগমের। এ ঘটনায় এলাকাবাসী আনোয়ারা বেগমের ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে চরম ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন করেন। অপরদিকে টিভিতে সংবাদ প্রচারের পর কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ঘটনার তদন্তে টেকনাফ উপজেলা সমাজ সেবা অধিদপ্তর কার্যালয়ের কর্মকর্তা সিরাজ উদ্দিন ও গিয়াস উদ্দিনকে তদন্তের দায়িত্ব দেন বলে জানাগেছে । এতে তারা ঘটনাস্থলে তদন্তে আসলে বেরিয়ে আসে ষড়যন্ত্রের থলের বিড়াল, সংবাদে আনোয়ারা বেগমের বিরুদ্ধে বক্তব্য প্রদানকারী স্থানীয় শামলাপুর পুরানপাড়ার বাসিন্দা ছমুদা বেগম, শামসুন নাহার ও শীলখালী এলাকার গোল চম্পা ও আব্দুল হাকিমকে জৈনক আজিজ উল্লাহ ও আলী আকবর নামে দুই ব্যাক্তি মোটা অংকের টাকার লোভ দেখিয়ে এলাকার সহজ সরল লোকদের দিয়ে সাংবাদিকদেরকে সংবাদে মিথ্যা তথ্য দেয়ার জন্য বলে আনোয়ারা বেগমের বিরুদ্ধে, এমনটি লিখিত বক্তব্য সমাজ সেবা কর্মকর্তা ও সাংবাদিকদেরকে ভিডিও বক্তব্য প্রদান করেন তারা।


এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সমাজ সেবা কর্মকর্তা সিরাজ উদ্দিন। এই বিষয়ে বাহার ছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন বলেন, ঘটনার কোন সত্যতা আছে বলে মনে হয় না, শুনছি নারী ইউপি সদস্য আনোয়ার বেগমের পরিবারের বিরুদ্ধে স্থানীয় একটি মহল দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে, এইটিও ষড়যন্ত্রের অংশ। এলাকাবাসীর কাছ থেকে এমন কোন ষড়যন্ত্র প্রত্যাশা করেন না বলে জানান তিনি।

Wednesday, April 22, 2020

বঙ্গবন্ধুর খুনি মোসলেউদ্দিনকে ঢাকায় হস্তান্তর: এনডিটিভি

বঙ্গবন্ধুর খুনি মোসলেউদ্দিনকে ঢাকায় হস্তান্তর: এনডিটিভি


বঙ্গবন্ধুর খুনি মুসলেহ উদ্দিন
বঙ্গবন্ধুর খুনি মুসলেহ উদ্দিন


অনলাইন ডেস্কঃ ভারতে আটক হওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রিসালদার মোসলেউদ্দিনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। এমনটি দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার সন্ধ্যায় কোনো একটি সীমান্তের স্থলবন্দর দিয়ে মোসলেউদ্দিনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, পশ্চিমবঙ্গের বনগাঁওয়ে একটি হারবাল ওষুধের দোকান চালাতেন বঙ্গবন্ধুর খুনি মোসলেহ উদ্দিন। সেখানেই ভারতীয় একটি বিশেষ সংস্থার অভিযানে আটক হন তিনি।

এর আগে গত ফেব্রুয়ারিতে ভারতে আটক হন বঙ্গবন্ধুর আরেক খুনি আব্দুল মাজেদ। তার কাছ থেকেই তথ্য পেয়ে মোসলেউদ্দিনকে আটক করা হয় বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের শীর্ষ সংস্থার অভিযানে বঙ্গবন্ধুর খুনি মোসলেউদ্দিনকে আটক করা হয়। এ অভিযানের ব্যাপারে কিছুই জানে না বলে দাবি করেছে কোলকাতা পুলিশ। তবে ভারত এবং বাংলাদেশের পক্ষ থেকে এখনো মোসলেউদ্দিনকে আটক এবং হস্তান্তরের বিষয়ে কিছু বলা হয়নি।

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল ভারত থেকে আটক হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক খুনি আব্দুল মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মোসলেউদ্দিন আটক হলে বঙ্গবন্ধুর আরো চার খুনি পলাতক থাকলেন। তারা হলেন খন্দকার আব্দুর রশীদ, শরিফুল হক ডালিম, নূর চৌধুরী ও এএম রাশেদ চৌধুরী। এর আগে ২০১০ সালে বঙ্গবন্ধু হত্যার পাঁচ আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। এছাড়া আজিজ পাশা নামের আরো এক আসামি ২০০২ সালে জিম্বাবুয়েতে মারা যান।

Sunday, March 22, 2020

১৫ হাজার ভোটে এমপি হলেন আওয়ামী লীগের মহিউদ্দিন

১৫ হাজার ভোটে এমপি হলেন আওয়ামী লীগের মহিউদ্দিন

নভেল করোনাভাইরাস আতঙ্কের মধ্যে অনুষ্ঠিত ঢাকা-১০ এর উপনির্বাচনে ১৫ হাজার ৯৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন।


তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম পেয়েছেন ৮১৭ ভোট।
গাইবান্ধা-বাগেরহাটে নৌকার প্রার্থ জয়ী ঘোষিত
অপর প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান পেয়েছেন ৯৭ ভোট, প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপির কাজী মুহাম্মদ আব্দুর রহিম পেয়েছেন ৬৩ ভোট, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী পেয়েছেন ১৫ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের মো. মিজানুর রহমান পেয়েছেন ১৮ ভোট।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়া ব্যারিস্টার ফজলে নূর তাপসের ছেড়ে দেওয়া এই আসনে শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপনির্বাচনের ভোটগ্রহণ চলে।
৩ লাখ ২১ হাজার ২৭৫ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৬ হাজার ৯৬৫ জন। ভোটের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ২৮ শতাংশ।
এই নির্বাচনে বিজয়ী তৈরি পোশাক শিল্পোদ্যোক্তা মহিউদ্দিন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি। তার আগে তিনি বিজিএমইএরও সভাপতি ছিলেন।