Showing posts with label শিক্ষা. Show all posts
Showing posts with label শিক্ষা. Show all posts

Saturday, April 18, 2020

সরকারের মহৎ উদ্যোগ বনাম  অসচেতন জনগন

সরকারের মহৎ উদ্যোগ বনাম অসচেতন জনগন


বাংলাদেশে করোনা ভাইরাস মহামারী নিয়ে কিছু লিখার জন্য মন অনেকদিন ধরে কাছুমাছু করছে। আবার অনেকেই অনুরোধও করছে মেসেঞ্জারে যেন এবিষয়ে কিছু লিখি। তাই লিখতে বসলাম।

লিখেছেন: জনাব সুলতান আহমদ
লিখেছেন: জনাব সুলতান আহমদ

বাংলাদেশী মানে মূলত বাঙালি। বাঙালি মানেই অধিকাংশ হুজুগী, কারণ অশিক্ষিত মানুষের সংখ্যা বেশি। আবার বাঙালিদের মধ্যে যারা শিক্ষিত তাদের অধিকাংশই আবার জ্ঞানপাপী তথা কুশিক্ষিত। আবার যারা সুশিক্ষিত, তারা কিন্তু অধিকাংশের চাপে পড়ে নির্বাক। এই বাঙালির উদ্দেশ্যে কী লিখা যায়। লিখার কি কোনো সার্থকতা থাকবে? তবুও অনেকটা মনের তথা বিবেকের কাছে বাধ্য হয়ে লিখতে বাধ্য হলাম। অবশ্য সব কথাই যে লিখতে পারব, তাও না।


অনেকে এরপরেও আমার কথার সাথে দ্বিমত পোষণ করবে। এটা স্বাভাবিক। আমি পরমতকে শ্রদ্ধা করতে ভালবাসি। কিন্তু জ্ঞানপাপীদের মতকে শ্রদ্ধা করা আমার পক্ষে অসম্ভব। যারা চোখ থেকেও অন্ধ সেজে বসে আছে।


এই করোনা ভাইরাসটি যদি চীনে উৎপত্তি না হয়ে বাংলাদেশে প্রথম উৎপত্তি হতো, তাহলে জানি না, সরকার বিরোধীরা কত বড় দামী একটা মহামূল্যবান ঔষধ পেতো? অথচ এটি চীন থেকে বিস্তার লাভ করে বিশ্বের মহা-মহাশক্তিধর রাষ্ট্রগুলোকে সম্পূর্ণ অসহায় করে ফেলে পর্যুদস্তু করে ধীরে ধীরে পুরো পৃথিবীর প্রায় সব রাষ্ট্রে ভয়ঙ্কর অশুভ হাত বিস্তার করে বাংলাদেশেও গত আট মার্চ এর প্রথম অস্তিত্ব পাওয়া গেল। আজ সতেরই এপ্রিল-এ আটারশত আটত্রিশ জন করোনা রোগী হিসেবে সরকারিভাবে শনাক্তের ঘোষণা দিল। যার মধ্যে পঁচাত্তর জন স্রষ্টার কাছে চিরদিনের জন্য ফিরে গেল। আটান্ন কি ঊনষাট জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেল। অবশিষ্টরা এখনও সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা পাচ্ছে। জানি ধীরে ধীরে প্রতিদিন এই সংখ্যাগুলো জ্যামিতিক হারে বাড়তে থাকবে।

এর শেষ কোথায় তা আসলে পৃথিবীর কেউ জানে না।
সরকারিভাবে আটই মার্চ শনাক্ত হওয়ার পর দেশের অল্পকিছু মানুষ সরকারকে দেশ-লকডাউন করে দেওয়ার জন্য পরামর্শ দিতে শুরু করল। কিন্তু সরকার ষোলই মার্চ প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ করে দিল। ছাব্বিশ-এ মার্চ সরকারি অফিস, আদালত, কলকারখানা বলতে গেলে রাষ্ট্রীয় নব্বই শতাংশ প্রতিষ্ঠান বন্ধ করে দিল।


এর পরে সরকারের আসল পরীক্ষা শুরু হয়ে গেল। রাষ্ট্রীয় গুদামে রাষ্ট্রের জনগণের জন্য সংরক্ষিত রাখা রাষ্ট্রীয় সম্পদগুলো মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রশাসন, আইন, প্রশাসনসহ বিভিন্নহাত দিয়ে স্বচ্ছতার সঙ্গে বিতরণ করতে শুরু করল। যেখানে দেখা গেছে প্রধানমন্ত্রীর আন্তরিকতায় কোনো ছেদ ছিল না। কিন্তু আমরা তো নিজের ভালো অতি-বেশি বোঝার বাঙালি! কেউ শুরু করলো চুরি। আবার কেউ সমালোচনা শুরু করলো কেন রাষ্ট্র এভাবে লক-ডাউন হয়ে থাকবে‍? কতদিন থাকবে এই লকডাউন?
হায় জনতা! কত...... দিন...... বাঙালি হয়ে থাকবে, মানুষ হবে না?

এভাবে সরকার দেশের মানুষকে বাঁচানোর জন্য লকডাউন করেছে, তাতে সরকারের বিরাট ক্ষতি ছাড়া তো লাভের অনু পরিমাণও কিছু নেই। শুধু দেশের মানুষকে এই মহামারীর হাত রক্ষার চেষ্টা ছাড়া।


মসজিদে নামাজ পড়া নিয়ে কিছু বিধি-নিষেধ প্রশ্নবিদ্ধ আমার কাছেও। যেসব এলাকায় এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি, সেখানে এত কঠোর কড়াকড়ির দরকার আছে কিনা, বিশেষ করে শুক্রবারের জুমার নামাজের বিষয়ে। বাংলাদেশের মানুষ এখন আগের চেয়েও অনেক বেশি প্রকৃত ধার্মিক। ধর্মান্ধ মানুষের সংখ্যা আগের তুলনায় এখন অনেক কম বলে মনে করি। ভাইরাসের অস্তিত্বহীন উপজেলাগুলোতে এই কড়াকড়ি ধার্মিক মানুষের মনে ক্ষুব্ধতার সৃষ্টি করছে। অবশ্য ‘সরকারের সব ধরণের উদ্যোগ-ই মহৎ উদ্দেশ্যে’ এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ তো নেই-ই, বরং পুরোপুরি আস্থা আছে।


জনগণকে মহামারী ভাইরাস থেকে বাঁচানোর জন্য সরকারের এত প্রচেষ্টা। কিন্তু জনগণকে কি বুঝে? অথবা বুঝতে চায়? কোনোটাই না। বরং জনগণ আছে চোর-পুলিশ খেলায়। রাষ্ট্রের সম্পদ সরকার জনগণের মাঝে সাধ্যমত বিলিয়ে দিয়ে ফতুর হওয়ার পথে, তবুও জনগণ কি এর মূল্যায়ন করতে জানে? অথবা এতটুকু সদিচ্ছা কি জনগণের আছে? বরং যত দোষ নন্দ ঘোষ। নিজের দোষ কখনও দেখার সামর্থ্য বাঙালির নেই, আছে শুধু অপরের দোষ খুঁজে বেড়ানোর, যেন নিজের দোষটা সহজেই চাপা দিতে পারে।



প্লিজ, জনগণ একটু বুঝতে চেষ্টা করুন। সরকারের উদ্যোগগুলো কিন্তু শুধু সরকারের জন্য নয়, এটি জনগণের জন্য । জনগণকে বাঁচাতেই সরকারের প্রচেষ্টা। ‘জনগণ বাঁচলেই সরকারের প্রাণ বাঁচে’- এটাই হচ্ছে কল্যাণমুখী রাষ্ট্রের প্রধান পরিচয়। এই মহামারী ভাইরাসের পরে রাষ্ট্রের ভবিষ্যত কোথায় গিয়ে দাঁড়াবে- তা নিয়ে সরকার কত বেকায়দায় তা একমাত্র সরকারই বুঝলে হবে না, জনগণকেও তা বোঝার চেষ্টা থাকতে হবে। নইলে বাঙালির প্রকৃত মনুষ্যত্বের মুক্তিকে সুদূর পরাহত বলে মনে করবো।


সুলতান আহমদ, সহকারী অধ্যাপক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাউশি, ঢাকা। সাবেক সহকারী অধ্যাপক, কক্সবাজার সরকারি কলেজ

Wednesday, April 15, 2020

বাংলাদেশ পুলিশের পদসমূহ

বাংলাদেশ পুলিশের পদসমূহ



জাতীয় পর্যায়ের শীর্ষ কর্মকর্তাগণ

—পুলিশের মহাপরিদর্শক/ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (আইজিপি)

—পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক/এডিশনাল ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (এডিশনাল আইজিপি)

—ডেপুটি ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (ডিআইজি)

—এডিশনাল ডেপুটি ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (এডিশনাল ডিআইজি)

—সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এসপি)/এ্যাসিস্টেন্ট ইন্সপেকটর জেনারেল অব পুলিশ (এআইজি, সদর দপ্তরের ক্ষেত্রে)/স্পেশাল সুপারিনটেন্ডেন্ট (এসএস, এসবি এবং সিআইডিতে), সুপারিনটেন্ডেন্ট অব রেলওয়ে পুলিশ (এসআরপি, রেলওয়ে পুলিশের ক্ষেত্রে)

—এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এডিশনাল এসপি)

—সিনিয়র এ্যাসিস্টেন্ট সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (সিনিয়র এএসপি)

—এ্যাসিস্টেন্ট সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এএসপি)



মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাগণের পদবীসমূহ

—পুলিশ কমিশনার

—এডিশনাল কমিশনার অব পুলিশ

—জয়েন্ট কমিশনার অব পুলিশ

—ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসি)

—এডিশনাল ডেপুটি কমিশনার অব পুলিশ (এডিসি)

—সিনিয়র এ্যাসিস্ট্যান্ট  কমিশনার অব পুলিশ (সিনিয়র এসি)

—এ্যাসিস্ট্যান্ট  কমিশনার অব পুলিশ (এসি)



শিল্প পুলিশ এবং RAB  কর্মকর্তাদের পদবীসমূহ

—ডিরেক্টর জেনারেল

—এডিশনাল ডিরেক্বটর জেনারেল

—ডিরেক্টর

—ডেপুটি ডিরেক্টর (ডিডি)

—সিনিয়র এ্যাসিস্টেন্ট ডিরেক্টর (সিনিয়র এডি)

—এ্যাসিস্টেন্ট ডরেক্টর (এডি)

অধীনস্ত কর্মকর্তাগণ

নিরস্ত্র শাখা

—ইনস্পেকটর অব পুলিশ

—সাব-ইন্সপেকটর (এস আই)/টাউন সাব ইন্সপেকটর (টিএসআই)

—এ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেকটর (এএসআই)/আন আর্মড হেড কনস্টেবল (এইচসি)

—কনস্টেবল



RAB

—ডেপুটি এ্যাসিস্টেন্ট ডিরেক্টর (ডিএডি)

—সার্জেন্ট/সাব ইন্সপেক্টর (এসআই)

—এ্যাসিস্টেন্ট সাব ইন্সপেকটর (এএসআই)

—নায়েক

—কনস্টেবল



ট্রাফিক বিভাগ

—ট্রাফিক ইন্সপেকটর (টিআই)

—সার্জেন্ট/টাউন সাব-ইন্সপেকটর (টিএসআই)

—এ্যাসিস্টেন্ট সাব ইন্সপেকটর (এএসআই)/আন আর্মড হেড কনস্টেবল (এইচসি)

—ট্রাফিক কনস্টেবল

Friday, March 27, 2020

‘আমার ঘরে আমার ক্লাস’ চালু হচ্ছে সংসদ টিভিতে

‘আমার ঘরে আমার ক্লাস’ চালু হচ্ছে সংসদ টিভিতে


‘আমার ঘরে আমার ক্লাস’ চালু হচ্ছে সংসদ টিভিতে



শুক্রবার, ২৭ মার্চ ২০২০
এই ক্লাস দেখে শিক্ষার্থীরাদের বাড়ির কাজ করে স্কুল খোলার পর তা সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিতে হবে। এই বাড়ির কাজের উপর প্রাপ্ত নম্বর শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাণঘাতি এই ভাইরাসের সংক্রমণ না কমলে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরও বাড়বে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সময় ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠদানের ধারাবাহিকতা রক্ষার জন্য সংসদে টেলিভিশনে বিষয়ভিত্তিক ক্লাস পরিচালনার কর্মসূচি নেওয়া হয়েছে।”

নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৯ মার্চ সকাল ৯টা থেকে এই শিক্ষা কার্যক্রম শুরু হবে।


“পাঠদানকারী শিক্ষক ক্লাস শেষে পাঠদানকৃত বিষয়ের উপর বাড়ির কাজ দেবেন। প্রত্যেকটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে এবং স্কুল খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দেবে। এই বাড়ির কাজের উপর প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।”

জাতীয় সংগীত ও করোনাভাইরাস সচেতনতা দিয়ে সকাল ৯টায় সংসদ টিভিতে ক্লাস শুরু হবে। বেলা ১২টা পর্যন্ত আটটি বিষয়ের ক্লাস হবে। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ওইসব ক্লাস পুনঃপ্রচার করা হবে।

‘আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ক্লাস রুটিন প্রকাশ করে মাউশি বলছে, পরের সপ্তাহের রুটিন আগামী ১ এপ্রিল প্রকাশ করা হবে।

এদিকে ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যেসব শিক্ষক ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের ক্লাস নিতে আগ্রহী তাদের তালিকা জানাতে ঢাকার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের চিঠি দিয়েছে মাউশি।

মাল্টিমিডিয়া ব্যবহার করে ক্লাস পরিচালনার অভিজ্ঞতা ছাড়াও টিভি ক্যামেরার সামনে ক্লাস নেওয়ার আগ্রহ রয়েছে এমন শিক্ষকদের তালিকা পাঠাতে বলা হয়েছে।

 

Sunday, March 22, 2020

মহাজাগতিক কিউরেটর - মুহাম্মদ জাফর ইকবাল

মহাজাগতিক কিউরেটর - মুহাম্মদ জাফর ইকবাল

♦♦মহাজাগতিক কিউরেটর ♦♦

♦লেখক পরিচিতি♦



*নাম:মুহাম্মদ জাফর ইকবাল
*জন্ম:১৯৫২ সালের ২৩ ডিসেম্বর
*জন্মস্হান: সিলেট
*পিতা: ফয়জুর রহমান আহমেদ
*মাতা: আয়েশা আখতার খাতুন
*পৈতৃক নিবাস: নেত্রকোনা
*পড়াশোনা: মাধ্যমিক - বগুড়া
উচ্চমাধ্যমিক- ঢাকা কলেজ
স্নাতকোত্তর- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে
পিএইচডি- ১৯৮২ সালে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন
*পেশা: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক
*কিশোর উপন্যাস: দীপু নাম্বার টু, আমি তপু, আমার বন্ধু রাশেদ, মহাকাশে মহাত্রাস, টুকুনজিল, নিঃসঙ্গ গ্রহচারী, একজন অতিমানবী
*২০০৪ সালে বাংলা একাডেমী পুরস্কার
*বাংলা ভাষায় রচিত সায়েন্স ফিকশনের একচ্ছত্র সম্রাট
*প্রথম রচনা - কপোট্রনিক সুখ দুঃখ

♦রচনার উৎস♦

*গল্পটি জলজ গ্রন্থের অন্তর্গত
*মুহম্মদ জাফর ইকবালের "সায়েন্স ফিকশন সমগ্র " তৃতীয় খন্ড (২০০২) থেকে গৃহীত
*মহাজাগতিক কিউরেটর বৈজ্ঞানিক কল্পকাহিনী

♦ সংখ্যাবাচক তথ্য♦

*বিভিন্ন প্রানীর নমুনা সংগ্রহ করছেন-২ জন কিউরেটর
*কিউরেটররা খুটিয়ে দেখছিলেন -সৌরজগতের ৩য় গ্রহটি
*মানুষ জন্ম নিয়েছে পৃথিবীতে-মাত্র দুই মিলিয়ন বছর আগে
*গল্পে উল্লেখিত প্রাণীর সংখ্যা- ১১ টি

♦রচনার আলোচনা ♦

*অন্য প্রাণীর সংস্পর্শে এলে জীবনের লক্ষণ দেখা যায়-ভাইরাসে
*সৌরজগতের তৃতীয় গ্রহ-পৃথিবী
*ব্যাকটেরিয়া-পরজীবী প্রাণী
*উষ্ণ রক্তের প্রাণীর মধ্য বিকাশ ঘটেছে-নিম্নশ্রেণির বুদ্ধির
*পৃথিবীর সকল প্রাণীর জন্য মূল গঠন-ডিএনএ
*সকল ডিএনএ তৈরি-একই বেস পেয়ার দিয়ে
*ব্যাকটেরিয়া ও ভাইরাসের গঠন সহজ ও বৈচিত্র্য নেই
*নীল তিমি আকারে বড় বলে সংরক্ষন কঠিন
*গাছপালা স্থির প্রানবিশিষ্ট
*গাছপালার সালোকসংশ্লেষণে প্রয়োজন হয়- খাদ্য প্রস্তুতে
*প্রানীজগতে একটু পিছিয়ে পড়া প্রাণী-সাপ
*সাপের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত নয়
*ঠান্ডায় স্থবির হয়ে পড়ে-সাপ
*কিউরেটরের কুকুর পছন্দ হওয়ার কারন -এরা দলবদ্ধ
*নিজের স্বকীয়তা হারিয়েছে- কুকুর
*পৃথিবীতে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টিকারী প্রাণী-মানুষ
*প্রায় দুই মিলিয়ন বছর আগে জন্ম নিয়েছে -মানুষ
*প্রকৃতিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে -মানুষ
*মানুষের নির্বুদ্ধিতার জন্য হ্রাস পাচ্ছে -ওজোন স্তর
*অত্যন্ত সুবিবেচক প্রাণী -পিপড়া
*ডাইনোসরের সময় থেকে বেঁচে আছে-পিপড়া
*নিজের শরীরের চেয়ে দশগুন ভার বহন করতে পারে-পিপড়া
*কিউরেটর গল্পের সূচনা - বিভিন্ন প্রানীর নমুনা সংগ্রহে দুজন কিউরেটরের পৃথিবীতে আগমন
*মানুষের নিজের আত্মকেন্দ্রিকতায় নিজের জীবন বিপন্ন করছে
*কিউরেটর শব্দের অর্থ-জাদুঘর রক্ষক
*ওজোন স্তর পৃথিবীকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে
*লুপ্ত হওয়া বৃহদাকার প্রাগৈতিহাসিক প্রাণী-ডাইনোসর
*গল্পে হলুদ ডোরাকাটা প্রানী- বাঘ
*অন্যান্য প্রাণী থেকে মানুষ আলাদা-বুদ্ধি বিবেচনায়
*DNA পূর্ণরূপ- DEOXYRIBO NUCLEIC ACID

♦♦নেকলেস ♦♦

♦অনুবাদক পরিচিতি ♦

নাম: পূর্ণেন্দু দস্তিদার
জন্ম: ১৯০৯ সালের ২০ জুন
জন্মস্থল : চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে
তিনি একাধারে লেখক, রাজনীতিবিদ
পিতা: চন্দ্রকুমার দস্তিদার
মাতা: কুমুদিনী দস্তিদার
পেশা: আইনজীবী
প্রকাশিত গ্রন্থ : কবিয়াল রমেশ শীল, স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম, বীরকন্যা প্রীতিলতা
অনুবাদ গ্রন্থ : শেখভের গল্প, মোপাসাঁর গল্প
মৃত্যু : ১৯৭১ সালের ৯ মে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারত যাওয়ার পথে

সাদিয়া ইসলাম মৌ
মার্কেটিং ডিপার্টমেন্ট, ঢাবি
এইসএসসি পরীক্ষা ‘পেছাচ্ছে’

এইসএসসি পরীক্ষা ‘পেছাচ্ছে’

বাংলাদেশে নভেল করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, আগামী সোমবারের মধ্যেই পরীক্ষা পেছানোর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।


উদ্ভূত পরিস্থিতিতে শনিবার এইচএসসি পরীক্ষার পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ কার্যক্রম আগামী ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করছে শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষার্থীদের বাড়িতে অবস্থান করে পরীক্ষার প্রস্তুতি নিতে বলা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু, জিয়াউল হক শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামী সোমবারের মধ্যে এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সবগুলো শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে গত বৃহস্পতিবার সভা করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। ওই সভায় এবারের এইচএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
আগামী ১ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত এইচএসসির তত্ত্বীয় এবং ৫ থেকে ১৩ মে’র মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করার সূচি নির্ধারিত আছে।
নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আতঙ্কের মধ্যে গত ১৬ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করে সরকার।
ওই দিন এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, এই পরীক্ষা শুরুর আগে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এইচএসসির ঢাকা বোর্ডের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কাজ করবেন তাদের নিয়ে গত ১৬ মার্চ শিক্ষাবোর্ডে মতবিনিময় সভা করার থাকলেও তা স্থগিত করা হয়, এখনও ওই সভা হয়নি।
শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে গত বুধবার এইচএসসি পরীক্ষা সংক্রান্ত আইন-শৃঙ্খলা কমিটির সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়।