Thursday, June 4, 2020

বাহারছড়ায় ইউপি সদস্য আনোয়ারার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মানববন্ধন

বাহারছড়ায় ইউপি সদস্য আনোয়ারার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মানববন্ধন



নিজস্ব প্রতিবেদকঃ
টেকনাফ বাহারছড়া ইউনিয়ন পরিষদ ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য আনোয়ারা বেগমের নামে মিথ্যা সংবাদ প্রচারে ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে  প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে ক্ষুদ্ধ এলাকাবাসী। ৪ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় স্থানীয় শীলখালী বাজার এলাকায় এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়।

জানা যায়, বাহারছড়া ইউনিয়ন পরিষদের  সাবেক সদস্য ও প্যানেল চেয়ারম্যান শামসু উদ্দিন আহাম্মদ ও তার স্ত্রী নারী ইউপি সদস্য আনোয়ারা বেগমের পরিবারের বিরুদ্ধে একই এলাকার একটি কুচক্রী মহল মিথ্যা মামলাসহ নানা ধরণের ষড়যন্ত্র করে চলছে একের পর এক। এই পরিবারটির বিরুদ্ধে একাধিক বার হয়রানি ও ষড়যন্ত্র করার পরেও ক্ষান্ত হয়নি ষড়যন্ত্রকারীরা।  কিছু দিন আগে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে  একাত্তর টেলিভিশনে আনোয়ারার বেগমের বিরুদ্ধে বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতার টাকা আত্মসাৎ করার বানোয়াট  অভিযোগ তুলে একটি ডাহা মিথ্যা সংবাদ প্রচার করেছে বলে দাবী ভুক্তভোগী পরিবারের সদস্য মেম্বার আনোয়ারা বেগমের। এ ঘটনায় এলাকাবাসী আনোয়ারা বেগমের ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে চরম ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন করেন। অপরদিকে টিভিতে সংবাদ প্রচারের পর কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ঘটনার তদন্তে টেকনাফ উপজেলা সমাজ সেবা অধিদপ্তর কার্যালয়ের কর্মকর্তা সিরাজ উদ্দিন ও গিয়াস উদ্দিনকে তদন্তের দায়িত্ব দেন বলে জানাগেছে । এতে তারা ঘটনাস্থলে তদন্তে আসলে বেরিয়ে আসে ষড়যন্ত্রের থলের বিড়াল, সংবাদে আনোয়ারা বেগমের বিরুদ্ধে বক্তব্য প্রদানকারী স্থানীয় শামলাপুর পুরানপাড়ার বাসিন্দা ছমুদা বেগম, শামসুন নাহার ও শীলখালী এলাকার গোল চম্পা ও আব্দুল হাকিমকে জৈনক আজিজ উল্লাহ ও আলী আকবর নামে দুই ব্যাক্তি মোটা অংকের টাকার লোভ দেখিয়ে এলাকার সহজ সরল লোকদের দিয়ে সাংবাদিকদেরকে সংবাদে মিথ্যা তথ্য দেয়ার জন্য বলে আনোয়ারা বেগমের বিরুদ্ধে, এমনটি লিখিত বক্তব্য সমাজ সেবা কর্মকর্তা ও সাংবাদিকদেরকে ভিডিও বক্তব্য প্রদান করেন তারা।


এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সমাজ সেবা কর্মকর্তা সিরাজ উদ্দিন। এই বিষয়ে বাহার ছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন বলেন, ঘটনার কোন সত্যতা আছে বলে মনে হয় না, শুনছি নারী ইউপি সদস্য আনোয়ার বেগমের পরিবারের বিরুদ্ধে স্থানীয় একটি মহল দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে, এইটিও ষড়যন্ত্রের অংশ। এলাকাবাসীর কাছ থেকে এমন কোন ষড়যন্ত্র প্রত্যাশা করেন না বলে জানান তিনি।

Wednesday, May 6, 2020

টেকনাফ থানা পুলিশের সাথে বন্দুকযুদ্ধের ঘটনায় ৩ জন ডাকাত নিহত, আহত ৫ জন পুলিশ সদস্য, উদ্ধার করা হয় বিপুল পরিমান অস্ত্রসহ ইয়াবাঃ

টেকনাফ থানা পুলিশের সাথে বন্দুকযুদ্ধের ঘটনায় ৩ জন ডাকাত নিহত, আহত ৫ জন পুলিশ সদস্য, উদ্ধার করা হয় বিপুল পরিমান অস্ত্রসহ ইয়াবাঃ

তারিখ-০৬/০৫/২০২০খ্রিঃ।
মিডিয়া রিলিজ।

টেকনাফ থানা পুলিশের সাথে বন্দুকযুদ্ধের ঘটনায় ৩ জন ডাকাত নিহত, আহত ৫ জন পুলিশ সদস্য, উদ্ধার করা হয় বিপুল পরিমান অস্ত্রসহ ইয়াবাঃ





অদ্য ০৬/০৫/২০২০খ্রিঃ তারিখ ভোর অনুমান ০৪:৩০ ঘটিকায় কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউপিস্থ রঙ্গীখালী গাজীপাড়া সাকিনের পশ্চিম দিকে পাহাড়ের পাদদেশে অপহৃত বাঙ্গালী ভিকটিম সাহেদ ও ইদ্রিসদ্বয়সহ রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিম এবং তার অন্যান্য সহযোগী ডাকাতদের নিয়ে অবস্থান করছে মর্মে টেকনাফ থানা পুলিশ গোপনসূত্রে সংবাদ পান। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার অফিসার ইনচার্জ জনাব প্রদীপ কুমার দাশ, বিপিএম, পিপিএম(বার) সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০৬/০৫/২০২০খ্রিঃ ভোর অনুমান ০৬:৩০ ঘটিকায় বর্ণিত স্থানে পৌঁছলে ডাকাতদলের সদস্যরা গুলি করতে করতে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল হতে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করতে সক্ষম হন। পুলিশ ও ডাকাত দলের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত ৩ জন ব্যক্তিকে ঘটনাস্থল হতে উদ্ধারপূর্বক দ্রুত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা প্রদান করতঃ উন্নত চিকিৎসার জন্য তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করলে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা তারা মৃত্যুবরণ করে। উল্লেখ্য যে, ডাকাত আঃ হাকিম আপহৃত ভিকটিমদের নিয়ে পাহাড়ে আত্মগোপণে থাকায় তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। আঃ হাকিম ডাকাতকে গ্রেফতারসহ অপহৃত ভিকটিমদের উদ্ধারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।

ক) নিহত ডাকাতদের নামঃ
 ১। সৈয়দ আলম(৩৮), পিতা-মৃত আব্দুল মজিদ@ ভোলাইয়া বৈদ্য, সাং-রঙ্গীখালী, জুম্মাপাড়া, হ্নীলা ইউপি, থানা-টেকনাফ
 ২। নুরুল আলম(৩৭), পিতা-মৃত আব্দুল মজিদ@ ভোলাইয়া বৈদ্য, সাং-রঙ্গীখালী, জুম্মাপাড়া, হ্নীলা ইউপি, থানা-টেকনাফ
 ৩। মোঃ মনাইয়া(২২), পিতা-সাব্বির আহম্মদ, সাং-রঙ্গীখালী, জুম্মাপাড়া, হ্নীলা ইউপি, থানা-টেকনাফ, সর্বজেলা-কক্সবাজার। 

খ) ঘটনার তারিখ ও সময়ঃ- ০৬/০৫/২০২০খ্রিঃ সকাল ০৬:৩০ ঘটিকা। 
গ) ঘটনাস্থলঃ-টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউপিস্থ রঙ্গীখালী গাজীপাড়া সাকিনের পশ্চিম দিকে পাহাড়ের পাদদেশে। 
ঘ)  উদ্ধারঃ 
১। ৫(পাঁচ) টি একনলা বন্দুক, 
২। ২(দুই) থ্রি কোয়াটার বন্দুক, 
৩। ১০(দশ) টি এলজি, 
৪। ১(এক) টি বিদেশী পিস্তল, 
৫। ১১(এগার) রাউন্ড রাইফেলের গুলি, 
৬। ৮(আট) রাউন্ড পিস্তলের গুলি, 
৭। ২০৫(দুইশত পাঁচ) রাউন্ড তাজা কার্তুজ, 
৮। ৭২ (বাহাত্তর) রাউন্ড কার্তুজের খোসা, 
৯। ৫৬,০০০ (ছাপান্ন হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, 
১০। ৩(তিন) সেট বিজিবি ও ১০(দশ) সেট পুলিশের পোশাক।




ঙ) পুলিশ কর্তৃক গুলি বর্ষনের পরিমাণ - শটগান হতে ৩২০ রাউন্ড, পিস্তল হতে ০৯ রাউন্ড, চায়না এসএমজি হতে ২৫ রাউন্ড, চায়না রাইফেল হতে ১৫ রাউন্ড ফায়ার এবং ০৯ টি সাউন্ড গ্রেনেড এর বিষ্ফোরন।
চ) আহত পুলিশ সদস্যরা হলেনঃ- পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব লিয়াকত আলী, এসআই(নিরস্ত্র)মশিউর রহমান, এএসআই(নিরস্ত্র)সনজীব দত্ত, এএসআই(নিরস্ত্র)মিঠুন কুমার ভৌমিক।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Wednesday, April 29, 2020

করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী হিরো কনস্টেবল জসিম

করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী হিরো কনস্টেবল জসিম




অনলাইন ডেস্কঃ মৃত করোনা রোগীর জানাজা, দাফন ও পলাতক রোগীদের ধরে আনাসহ করোনার এই ক্রান্তিকালে বিভিন্ন জনবান্ধব কাজে জড়িয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। করোনা বিস্তাররোধে প্রতিটি কাজেই মানুষের খুব কাছে যেতে হচ্ছে পুলিশকে। এসব কাজের মাধ্যমে নিজের অজান্তেই করোনায় আক্রান্ত হচ্ছেন পুলিশ সদস্যরা।

করোনাযুদ্ধে সাধারণ মানুষের সুরক্ষার জন্য জেনেশুনেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে আসা পুলিশ বাহিনীর সদস্য হিসেবে প্রথম জীবন দিলেন কনস্টেবল জসিম উদ্দিন (৩৯)। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের ওয়ারী থানার কনস্টেবল জসিম উদ্দিনের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। তিনি মঙ্গলবার (২৮ এপ্রিল) মারা গেছেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

ওয়ারী ফাঁড়িতে দায়িত্বরত থাকার সময় করোনায় সংক্রমিত হন কনস্টেবল জসিম উদ্দিন। গত ২৪ এপ্রিল তার শরীরে প্রথম করোনার উপসর্গ দেখা দেয়। এরপর হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতির কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মঙ্গলবার রাত ১০টায় তিনি মারা যান।

আজকের পরীক্ষার রিপোর্ট আসে তিনি করোনায় আক্রান্ত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইফতেখার আহমেদ।

তিনি জাগো নিউজকে বলেন, ‘গত ২৪ এপ্রিল করোনা উপসর্গ দেখা দেয়ার পর তার স্যাম্পল নিয়ে আইইডিসিআরে পাঠানো হয় এবং তাকে পাঠানো হয় রাজারবাগে হোটেল আল সালামে পুলিশি তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টাইনে। গত রাতে তিনি ঢামেক হাসপাতালে মারা যান। আজকে করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট হাতে পেয়েছি।’

করোনাযুদ্ধে প্রথম পুলিশ সদস্য হিসেবে জসিম মারা যাওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন ওয়ারীর ডিসি ইফতেখার। তিনি বলেন, আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। তিনি আরও বলেন, জাতীয় ও বৈশ্বিকভাবে করোনার যে প্রাদুর্ভাব, এটা মোকাবিলায় চিকিৎসক-নার্সদের পাশে থেকে ফ্রন্টলাইন ফাইটার হিসেবে কাজ করছে পুলিশ। পুলিশ সদস্য হিসেবে করোনায় জসিমই প্রথম মারা গেলেন। এটা আমাদের বাহিনীর জন্য দুঃখের ও অপূরণীয় ক্ষতির। দুঃখজনক যেকোনো মৃত্যুই কাম্য নয়।

‘আবার একই সঙ্গে (জসিমের মৃত্যু) গর্বের বিষয়। করোনার এই সংকটকালে জাতির সেবায় পুলিশ কনস্টেবল জসিম যেভাবে নিজের জীবনকে উৎসর্গ করে গেলেন, তা বাংলাদেশ পুলিশকে, একই সঙ্গে পরিবারকেও গর্বিত করবে। এই মহাদুর্যোগ মুহূর্তে সম্মুখ সারিতে থেকে সাহস, দৃঢ়তা রেখে যে জাতি ও দেশকে ডিএমপির তথা পুলিশের একজন সদস্য হিসেবে যে সহযোগিতা তিনি করে আসছিলেন, এটা আসলে গর্বের মৃত্যু বলে আমি মনে করি। তার মৃত্যু পুলিশের প্রত্যেকটি সদস্যকে গর্বিত করবে, উৎসাহিত করবে, কাজের মনোবলকে আরও বাড়িয়ে দেবে’- বলেন ওয়ারী ডিসি ইফতেখার আহমেদ।

আইজিপির শোক

এদিকে করোনা আক্রান্ত হয়ে ঢাকা মহানগর পুলিশের কনস্টেবল জসিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

কনস্টেবল জসিমকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে পুলিশ এগিয়ে যাবে বলেও উল্লেখ করেছেন আইজিপি।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এক বার্তায় বলেন, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, করোনা মোকাবিলায় মাঠ পর্যায়ের প্রধান সম্মুখযোদ্ধা বাংলাদেশ পুলিশের এক গর্বিত সদস্য কনস্টেবল মো. জসিম উদ্দিন (৪০) করোনাভাইরাস (কোভিড-১৯)-এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চলমান করোনাযুদ্ধে দেশের জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে মো. জসিম উদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ গভীরভাবে শোকাহত। একই সাথে দেশমাতৃকার সেবায় তার এমন আত্মত্যাগে বাংলাদেশ পুলিশ গর্বিত। তাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাবে বাংলাদেশ পুলিশ।

করোনাযুদ্ধে প্রথম আত্মোৎসর্গকারী জসিম উদ্দিন ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের একটি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। করোনাকালে অর্পিত দায়িত্ব পালনকালে হঠাৎ করে জ্বরে আক্রান্ত হ‌লে গত ২৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর থেকেই তিনি কোয়ারেন্টাইনে ছিলেন।

কিন্তু গতকাল ২৮ এপ্রিল মঙ্গলবার রাতে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় হঠাৎ করেই বে‌শি অসুস্থ হয়ে পড়‌লে তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক রাত ১০টায় জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

আজ ২৯ এপ্রিল সকালে আইইডিসিআর থেকে জানানো হয়, জসিম উদ্দিন করোনা পজেটিভ ছিলেন অর্থাৎ তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন।

সোহেল রানা বলেন, বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় জসিম উদ্দিনের মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লায় পাঠানো হবে। সেখানেই ধর্মীয়রীতি মেনে তাকে দাফন করা হবে। তিনি স্ত্রীসহ দুই মেয়ে এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। করোনা যুদ্ধে আত্মোৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনের পরিবারের পাশে থাকবে বাংলাদেশ পুলিশ।

Wednesday, April 22, 2020

মালেশিয়া থেকেই মিজানুর রহমান আজহারির নিজ তত্ত্বাবধায়ান বাংলাদেশে ৭১ লাখ টাকার ত্রান বিতরণ

মালেশিয়া থেকেই মিজানুর রহমান আজহারির নিজ তত্ত্বাবধায়ান বাংলাদেশে ৭১ লাখ টাকার ত্রান বিতরণ





অনলাইন ডেস্কঃ আলহামদুলিল্লাহ.. “রমজান ফুড প্যাক” এর তহবিল সংগ্রহের জন্য আমরা সাত দিনের সময়সী"মা বেঁধে দিয়েছিলাম। এই সাতদিনে তহবিলে (দুটি ব্যাংক একাউন্ট ও দুটি বিকাশ) সর্বমোট একাত্তর লক্ষ পঁচিশ হাজার আটশত একাশি (৭১,২৫,৮৮১) টাকা অনুদান এসেছে। প্রাপ্ত অনুদানের মাধ্যমে, সকলের সার্বিক সহযোগিতায়, বাংলাদেশের আটটি বিভাগের সর্বমোট ৩৫টি জেলা"য়, প্রায় সাড়ে পাঁচ হাজার দরিদ্র পরিবারের হাতে আমরা “রমজান ফুড প্যাক” পৌছেঁ দিচ্ছি। বেশীর ভাগ জেলাগুলোতেই বিতরণ কার্যক্রম শেষ। যে কয়টি জেলা এখনো বাকী আছে সেগুলোও রমাদানের আগেই সম্পন্ন হবে ইনশাআল্লাহ। এই মানবিক উদ্যোগটি বাস্তবায়ন করতে পারায়, আমরা মহান আল্লাহ তায়ালার সুমহান দরবারে মস্তকাবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি।

সারা বিশ্ব একই সাথে লকডাউন থাকার কারনে, দেশে বিদেশে অনেক জায়গায় ব্যাংক ও বিকাশ বন্ধ থাকায়, অনেকেই অনুদান পাঠানোর ইচ্ছা থাকা সত্বেও পাঠাতে পারেননি বলে জানিয়েছেন। পাশাপাশি, মাত্র দুটি বিকাশ নাম্বার হওয়ায়, বারবার সেগুলো লিমিট ক্রস করায়, অনেক অনুদান গ্রহণ করা সম্ভব হয়নি। গত সাত দিন যাবৎ, টানা ২৪ ঘন্টা এই নাম্বার দুটোতে অনবরত ফোন আসায়, সব গুলো ফোন রিসিভ করাও সম্ভব হয়নি। এজন্য আমরা দু:খ প্রকাশ করছি। তবে, আমাদের আন্তরিকতায় কোন ঘাটতি ছিল না। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি। . “রমজান ফুড প্যাক ২০২০” এর ভিতরে আমরা যা রেখেছি: * চাল ৫ কেজি * ডাল ২ কেজি * আলু ২ কেজি * পেঁয়াজ ২ কেজি * তেল ২ কেজি * ছোলা ১ কেজি * চিনি ১ কেজি * লবন ১ কেজি * মুড়ি ৫০০ গ্রাম * খেজুর ৫০০ গ্রাম * ডেটল সাবান ২ টি .

লকডাউনের কারণে পন্যের অপর্যাপ্ততায়, কয়েকটি জেলায় আইটেমে সামান্য কিছু কমবেশি হতে পারে। তবে, বেশীরভাগ জেলাতেই হুবহু একই ফুড আইটেম মেনটেইন করা হয়েছে। . আমি দেশে না থাকায়, সরেজমিনে ও স্বশরীরে প্রজেক্টের কাজ পর্যবেক্ষণ করতে না পারলেও, সার্বক্ষণিক কো-অর্ডিনেটরদের সাথে ফোনে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামগ্রিক কার্যক্রম মনিটরিং করেছি এবং প্রয়োজনীয় সকল দিক নির্দেশনা দিয়েছি। আর্থিক সকল হিসাবের পরিপূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে, পুরো সাত দিনের বিকাশ নাম্বার দুটোর মানি ট্রান্সফার লিস্ট, একাউন্ট দুটোর সাত দিনের ব্যাংক স্টেটমেন্ট, খরচের সকল মানি রিসিপ্ট, ভাউচার, পে-স্লিপ, লজিস্টিক মিসসেলিনিয়াস, ফুড প্যাক প্রাপ্তদের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার ইত্যাদি কালেক্ট করে, ডকুমেন্টারি ফাইল আকারে সংরক্ষণ করা হচ্ছে।
“রমজান ফুড প্যাক” প্রজেক্টের সম্মানিত প্রজেক্ট কো-অর্ডিনেটরদ্বয়, জেলা পর্যায়ের কো-কোঅর্ডিনেটরবৃন্দ, সকল টীম মেম্বার এবং সেচ্ছাসেবক ভাইদের বোনদের জানাচ্ছি আন্তরিক শুকরিয়া। আপনাদের নিরলস আন্তরিক পরিশ্রমের ফলেই পুরো প্রজেক্টটি সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে। আল্লাহ তায়ালা আপনাদেরকে এর উত্তম প্রতিদান দিক। আর, জাতীয় এ দুর্যোগ কালে বিপদগ্রস্থদের পাশে আর্ত মানবতার সেবায় যারা এগিয়ে এসেছেন, তাদের এই অনুদানকে আল্লাহ তায়ালা আখিরাতের মুক্তির মাধ্যম বানাক। আমিন। . বিভিন্ন জেলায় “রমজান ফুড প্যাক” বিতরণের কিছু খন্ডচিত্র নিচে আপলোড করা হল। ইচ্ছা করেই ফুড প্যাক প্রাপ্ত কারো চেহারা দেখানো হয়নি।





বঙ্গবন্ধুর খুনি মোসলেউদ্দিনকে ঢাকায় হস্তান্তর: এনডিটিভি

বঙ্গবন্ধুর খুনি মোসলেউদ্দিনকে ঢাকায় হস্তান্তর: এনডিটিভি


বঙ্গবন্ধুর খুনি মুসলেহ উদ্দিন
বঙ্গবন্ধুর খুনি মুসলেহ উদ্দিন


অনলাইন ডেস্কঃ ভারতে আটক হওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রিসালদার মোসলেউদ্দিনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। এমনটি দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার সন্ধ্যায় কোনো একটি সীমান্তের স্থলবন্দর দিয়ে মোসলেউদ্দিনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, পশ্চিমবঙ্গের বনগাঁওয়ে একটি হারবাল ওষুধের দোকান চালাতেন বঙ্গবন্ধুর খুনি মোসলেহ উদ্দিন। সেখানেই ভারতীয় একটি বিশেষ সংস্থার অভিযানে আটক হন তিনি।

এর আগে গত ফেব্রুয়ারিতে ভারতে আটক হন বঙ্গবন্ধুর আরেক খুনি আব্দুল মাজেদ। তার কাছ থেকেই তথ্য পেয়ে মোসলেউদ্দিনকে আটক করা হয় বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের শীর্ষ সংস্থার অভিযানে বঙ্গবন্ধুর খুনি মোসলেউদ্দিনকে আটক করা হয়। এ অভিযানের ব্যাপারে কিছুই জানে না বলে দাবি করেছে কোলকাতা পুলিশ। তবে ভারত এবং বাংলাদেশের পক্ষ থেকে এখনো মোসলেউদ্দিনকে আটক এবং হস্তান্তরের বিষয়ে কিছু বলা হয়নি।

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল ভারত থেকে আটক হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক খুনি আব্দুল মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মোসলেউদ্দিন আটক হলে বঙ্গবন্ধুর আরো চার খুনি পলাতক থাকলেন। তারা হলেন খন্দকার আব্দুর রশীদ, শরিফুল হক ডালিম, নূর চৌধুরী ও এএম রাশেদ চৌধুরী। এর আগে ২০১০ সালে বঙ্গবন্ধু হত্যার পাঁচ আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। এছাড়া আজিজ পাশা নামের আরো এক আসামি ২০০২ সালে জিম্বাবুয়েতে মারা যান।

Saturday, April 18, 2020

আজ মেহজাবিন চৌধুরী জন্মদিন

আজ মেহজাবিন চৌধুরী জন্মদিন

রবিবার, ১৯ এপ্রিল ২০২০,

মেহজাবিন চৌধুরী
মেহজাবিন চৌধুরী

মডেল ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর জন্মদিন আজ। ১৯৯১ সালের এই দিনে তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আসেন শোবিজ অঙ্গনে। একের পর এক ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। জন্মদিন উপলক্ষে প্রতিবারই বিশেষ কোনো আয়োজন থাকে। তবে এবার সেই পরিবেশ নেই। বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্কে অন্য সবার মতো তিনিও ঘরবন্দি।
বিশ্বাস রাখুন, “আমরা করবো জয় একদিন।” - মনিরুল ইসলাম

বিশ্বাস রাখুন, “আমরা করবো জয় একদিন।” - মনিরুল ইসলাম


লিখেছেনঃ মনিরুল  ইসলাম
লিখেছেনঃ মনিরুল ইসলাম




দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর কিছু পড়াশুনা ও মুভি দেখার কারনে ‘হলোকাষ্ট’ ও জেনারেল আইখম্যানের ভূমিকা জানা থাকলেও তার পরিণতিটা জানতাম না। জেনোসাইড স্টাডিজে পোষ্ট-গ্রাজুয়েশন ডিপ্লোমা করাকালীন জানতে পারি যে আইখম্যান হিটলারের পরাজয়ের পর জীবন বাঁচাতে জার্মানী থেকে পালিয়ে যায়। নাম ও পরিচয় গোপন করে সে আর্জেন্টিনাতে আশ্রয় নেয়। ‘রিকার্ডো ক্লেম্যান্ট’ নামের এই শ্রমিক যে আসলে আইখম্যান এটি ইজরায়েলের গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’ নিজস্ব তৎপরতায় ঠিকই জেনে যায়। বিপুল সংখ্যক ইহুদি হত্যার অন্যতম প্রধান কারিগর আইখম্যানের সাজা দিতে ইজরায়েলের দৃঢ সংকল্পের কারনে ‘মোসাদ’ তাকে খুঁজে বের করতে মরিয়া ছিল। সন্ধান পেলেও তার বিচার করাটা এতোটা সহজ ছিল না। কেননা, শুধু আইখম্যান একা নয়, আরও বেশ কিছু নাৎসি আর্জেন্টিনায় আশ্রয় নিয়েছিল। আর্জেন্টিনা ঐ সময়ে নাৎসিদের প্রতি সহানুভূতিশীল দেশ হিসেবেই পরিচিত ছিল। বঙ্গবন্ধুর কোন কোন খুনির মতই আইখম্যান নাৎসি সমর্থকদের কাছে দম্ভ ও আফসোস করতো যে কেন সে ইউরোপের সব ইহুদি হত্যা করে নাই। এই অবস্থায় তাকে বিচার করার একমাত্র উপায় ছিল তাকে ইজরায়েলে নিয়ে আসা। আর্জেন্টিনা কোন ভাবেই তাকে ইজরায়েলের কাছে হস্তান্তর করবে না এটা জেনেই ‘মোসাদ’ তাকে অপহরণ করে ইজরায়েলের নিয়ে আসার পরিকল্পনা করতে থাকে। শেষ পর্যন্ত ১৯৬০ খ্রিষ্টাব্দে মোসাদের সদস্য ঠিকই তাকে অপহরণ করে ইজরায়েলে নিয়ে আসে। বিচারের মাধ্যমে ১৯৬১ খ্রিঃ ডিসেম্বরে তার মৃত্যুদন্ড কার্যকর করা হয়। ‘Operation Finale’ সিনেমা দেখার পর আমার মনে হয়েছিল যে মোসাদের ব্যর্থতার ইতিহাস খুবই বিরল। Netflix এ “The Spy” সিরিজটি দেখার পর এই বিশ্বাস আরো দৃঢ হয়। কেজিবি, সিআইএ, সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস (MI6), RAW কিংবা ISI এরও নানারকম সাফল্য নিয়ে প্রচুর লেখালেখি যেমন হয়েছে ঠিক তেমনি অসংখ্য সিনেমা, নাটক ও প্রামান্য চিত্র নির্মিত হয়েছে। এই সকল এজেন্সী স্ব স্ব পদ্ধতিতে শত্রুর সম্পর্কে তথ্য সংগ্রহ, যাচাই, বিশ্লেষন এবং শত্রুকে মোকাবিলা করে কিংবা করার উপায় সম্পর্কে সরকারকে তথ্য সরবরাহ করে।



দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর দুই পরাশক্তি পরস্পরকে শত্রু ধরে নিয়ে নিজ নিজ গোয়েন্দা সংস্হাকে নিয়োজিত করেছে। সমাজতন্ত্রের পতন এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাবার পর ক্ষমতাধর দেশগুলোর শত্রুর সংজ্ঞা পাল্টে যায়। ফলে সমরাস্ত্র বানানোর গুরত্ব কিছুটা কমিয়ে দিয়ে অর্থনৈতিক উন্নয়নের উপর জোর দেয়। ফলে, ক্ষমতাধর দেশগুলো ক্ষেত্র বিশেষে সীমান্ত সমস্যার কারনে প্রতিবেশী তবে বেশীর ভাগ ক্ষেত্রেই অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বীকেই প্রধান শত্রু গন্য করতে থাকে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে সেই অনুসারে নিয়োজিত করে।



এদিকে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের কারনে World Economic Forum চতুর্থ শিল্প বিল্পব এবং তার কারনে সুফলের পাশাপাশি যে বিরূপ প্রভাব পড়বে তা নিয়ে রীতিমত গবেষনা করতে থাকে। আমি Kraus Schwab এর “Shaping the Future of the Fourth Industrial Revolution” বইটি পড়ার পর আশ্বস্ত হই যে, AI, IOT, Big Data Analysis, Cryptocurrency ইত্যাদির কারনে বিশ্বে কোটি কোটি মানুষ কাজ হারিয়ে না খেয়ে মরবে না, বরং World Economic Forum মানবিক এক শিল্প বিল্পবের কথা ভাবছে যাতে করে সমগ্র মানব জাতির কল্যান হয়।



ভূমিকার পরে এবার আসল কথায় আসি। ২০১৯ খ্রিঃ শেষের দিকে যখন উহানে নভেল করোনা ভাইরাস ধরা পড়ে এবং হাজার হাজার মানুষ আক্রান্ত হতে থাকে তখন ও ক্ষমতাধর দেশগুলোর দক্ষ এজেন্সীগুলো মনে হয় শত্রুদের নিয়ে তাদের ধারনা পাল্টায় নাই। ২০২০ খ্রিঃ শুরুতে দেখা গেল বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে, প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন সংখ্যা। দেখা গেল কোন গোয়েন্দা সংস্থাই তাদের আসল শত্রুকে চিনতে পারে নি, এটি শতাব্দীর সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতা। মোসাদ, সিআইএ, এমআই৬ সকলেই ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে বিশ্বের সবচেয়ে বিচক্ষণ দেশের নীতি নির্ধারকেরা ও। World Economic Forum-এর চিন্তায় অবশ্য বিষয়টি আসার কথা নয়, তাই তাদের ব্যর্থতা নিয়ে কিছু বলার নাই। বিগত বছরগুলোতে শত্রুর মোকাবিলায় মারনাস্ত্র তৈরি হয়েছে ঠিকই, কিন্তু আসল শত্রু না চেনার কারনে তার বিরুদ্ধে কোনরকম প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি একেবারেই। ফলে ঢাল তলোয়ার বিহীন মানুষ শত্রুর মোকাবিলায় প্রতিদিনই মার খাচ্ছে অসহায় ভাবে, আসল শত্রু করোনা বিনা বাধায় একের পর এক দেশ ও অঞ্চল দখল করে নিচ্ছে। ধনী, গরীব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, নারী-পুরুষ, শিশু-আবাল-বৃদ্ধ-বণিতা, সাদা-কালো-বাদামী, হিন্দু-মুসলামান -খ্রিস্টান-বৌদ্ধ-ইহুদি-নাস্তিক- সবার সামনে এখন একটাই শত্রু, তাহ’লো করোনা।


বিশ্বের অন্যান্য দেশের মতই বাংলাদেশের ও এই মূহূর্তে প্রধান প্রতিপক্ষ, শত্রু করোনা ভাইরাস। এই শত্রু একেবারে অজানা না হলেও অদৃশ্য, তবে একেবারেই অদৃশ্য তা কিন্তু বলা ঠিক হবে না। কেননা, আমরা জানি যে কি করলে কার্যকরভাবেই এই শত্রুকে এড়িয়ে চলা সম্ভব। যেহেতু, হাতের কাছে করোনা শত্রু সামনাসামনি মোকাবিলার কোন কার্যকর অস্ত্র (ভ্যাকসিন কিংবা সুনির্দিষ্ট ওষুধ) নাই, সেহেতু, আপাততঃ শত্রুর মুখোমুখি না হয়ে এড়িয়ে চলার মাধ্যমেই নিজেদের সুরক্ষিত রাখা সম্ভব। তবে কতদিন এড়িয়ে চলবো সে প্রশ্ন উঠতেই পারে। আমি বলি বেশীদিন নয়, বিশ্বব্যাপী বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করছেন। কয়েকটি দেশেই যুগপৎ ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা চলছে, খুব বেশী হলে ছ’মাস, আমি বিশ্বাস করি এর বেশী সময় লাগবে না। তবে আমি এও বিশ্বাস করি, সুনির্দিষ্ট ওষুধ তার আগেই বাজারে আসবে, তখন করোনা ঠান্ডা জ্বরের চেয়ে বেশী কিছু মনে হবে না। কিন্তু তার আগে এই শত্রুকে এড়িয়ে চলার জন্য যে কাজগুলো করতে পারেন তা হ’লোঃ


* ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন;
* আতঙ্কিত না হয়ে সচেতন হোন, মানসিক শক্তি বাড়ান;
* করোনা মানেই নিশ্চিত মৃত্যু নয়, করোনা হলে আপনি বেঁচে গেলেও আপনার পরিবারের বয়স্ক কিংবা ক্রনিক রোগেভোগা সদস্য কিন্তু মারা যেতে পারেন, সেটি অবশ্যই মনে রাখতে হবে;
* ধর্মপালনে যার মানসিক প্রশান্তি আসে তিনি ঘরে বসেই নিজ ধর্ম বেশী বেশী করে পালন করুন, ছবি এঁকে, গান শুনে বা গেয়ে কিংবা মুভি দেখে যার ভাল লাগে তিনি ঘরে বসে তাই-ই করুন;
* যাচাই, বাছাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমের দেওয়া তথ্য বিশ্বাস করবেন না। বরং মূল ধারার গনমাধ্যমের তথ্যে বিশ্বাস রাখুন, এই যুগে কোন তথ্য গোপন রাখা যেমন প্রায় অসম্ভব ঠিক তেমনি করোনা সম্পর্কে কোন তথ্য গোপন করার কোন কারন ও নাই;
* বিষোদগার কিংবা ঘৃনা বিদ্বেষ না ছড়িয়ে বরং করোনা মোকাবিলায় যারা ফ্রন্টলাইনে আছেন তাদের সমর্থন করুন, সহায়তা করুন;
* ইতোমধ্যেই, যারা ফ্রন্টলাইনে লড়াই করছেন যেমন, চিকিৎসাকর্মী, পুলিশ, প্রশাসন, সেনাসদস্য, সাংবাদিক-আপনাদের ভাই, আপনাদেরই আত্মীয় কিংবা বন্ধু-তাদের সহায়তা করুন, তাদের পাশে দাঁড়ান;
* আপনি যদি চিকিৎসাকর্মী, পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী, সংবাদকর্মী কিংবা আপনার স্ত্রী, সন্তান, মাতাপিতা, ভাইবোন, বন্ধু বা পাড়াপ্রতিবেশীকে সহায়তা করতে চান, তা’হলে ঘরেই থাকুন;
* জরুরী প্রয়োজনে বাইরে গেলেও স্বাস্থবিধি অক্ষরে অক্ষরে মেনে চলুন।

করোনার বিরুদ্ধে আমাদের লড়াইটা একেবারেই সাময়িক এবং সহজ ও বটে। WHO এবং IEDCR-এর পরামর্শ মেনে চলার মাধ্যমেই করোনাকে পরাজিত করা সম্ভব।

লিখেছেন
শ্রদ্ধেয় স্যার অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম
নির্বাহী প্রধান
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি),ডিএমপি।
কাজ হারাচ্ছেন দেশের ফ্রিল্যান্সাররা, সংকটে গিগ অর্থনীতি

কাজ হারাচ্ছেন দেশের ফ্রিল্যান্সাররা, সংকটে গিগ অর্থনীতি


ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর করার পর চাকরি-বাকরি না খুঁজে ফ্রিল্যান্স অনুবাদের কাজ শুরু করেন তোয়াসিন অফি। প্রথমে বাসায় বসে ব্যক্তিগত পরিসরে শুরু। এরপর একসময় নিজেই একটি এজেন্সি প্রতিষ্ঠা করেন। তাতে ভালোই চলছিল তাঁর, ছিল সচ্ছলতা, স্বপ্ন ছিল আরও বড় হওয়ার। কিন্তু কোভিড-১৯-এর প্রাদুর্ভাব শুরু হওয়ার পর সব বদলে গেছে। অফিস তো বন্ধই, প্রাতিষ্ঠানিক পর্যায়েও কাজ চালানো সম্ভব হচ্ছে না, যা করছেন ব্যক্তিগত পরিসরে।

ফ্রিল্যান্সিংসহ গিগ অর্থনীতির চিত্রটা এখন সারা বিশ্বেই এমন। কোভিড-১৯–এর প্রভাবে ক্রমবর্ধমান এই গিগ অর্থনীতি অনেকটাই জৌলুস হারাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। অর্থনীতির ভালো সময়ে এই ধরনের স্বাধীন ও ঠিকা কাজের বাড়বাড়ন্ত থাকে, কিন্তু সারা বিশ্বে লকডাউন শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই কাজের চাহিদা কমে গেছে। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন দেশের রাইড শেয়ারিংয়ের কর্মী, ফ্রিল্যান্সারসহ বিভিন্ন খাতের এই গিগ কর্মীরা।

কয়েক বছর ধরেই গিগ অর্থনীতি শব্দটি বিভিন্ন পরিসরে উচ্চারিত হচ্ছে। বলা হচ্ছে, মানুষ এখন আর দীর্ঘ মেয়াদে এক কাজ করবে না, একসঙ্গে একাধিক স্বল্পমেয়াদি কাজ করবে। প্রতিষ্ঠানগুলো পূর্ণকালীন কর্মীদের চেয়ে ফ্রিল্যান্সারদের গুরুত্ব বেশি দেবে এবং বেশির ভাগ কাজ এদের দিয়েই করাবে। এই ধারার সঙ্গে তাল মিলিয়ে চলার ক্ষমতাকে বা এই রকম ফ্রিল্যান্স দক্ষতাগুলোকে বলা হচ্ছে ‘গিগ ক্যাপাসিটি’। যেই দেশ বা শহর যত বেশি প্রযুক্তিগতভাবে উন্নত ও গতিশীল, সেই দেশে বা শহরে এই ‘গিগ ক্যাপাসিটিসম্পন্ন’ লোকবলের দরকার বেশি হবে।

তোয়াসিন অফি বলেন, ‘অফিস তো বন্ধ এক মাস ধরে, কাজও অনেক কমে গেছে, এই পরিস্থিতিতে ঘরে বসে টুকটাক ফ্রিল্যান্সিংয়ের কাজ করছি, সেটাও আবার ব্যক্তিগত পর্যায়ে।’

তবে ফ্রিল্যান্সিংয়ের কাজ নির্ভর করছে এখানকার প্রতিষ্ঠানগুলো কোন দেশের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে, তার ওপর। আইটিভিত্তিক ফ্রিল্যান্স এজেন্সি ভিসের এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল মোস্তফা বলেন, যেসব দেশ খুব একটা আক্রান্ত হয়নি, তারা টুকটাক কাজ চালিয়ে যাচ্ছে, যেমন কানাডা। তাই কিছু কিছু প্রতিষ্ঠান এখনো কাজ চালিয়ে নিতে পারছে। আবার কাজের ধরনের ওপরও এই সময় কাজ প্রাপ্তি নির্ভর করছে বলে জানান তাঁরা। অনেকে আবার কম রেটে কাজ করছেন। তবে অনেক প্রকল্পই বাতিল হয়েছে। এই খাতের অনেক কর্মী কাজ হারাচ্ছেন। এই চিত্র ফ্রিল্যান্সিংয়ের প্রায় সব ক্ষেত্রের । কর্মীদের বেতন দিতে পারছেন কি না, এমন প্রশ্নের জবাবে আরেক আইটিভিত্তিক ফ্রিল্যান্সিং এজেন্সির কর্ণধার নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে বলেন, ‘এখনো দিতে পারছি। তবে এই পরিস্থিতি আরও দীর্ঘায়িত হলে কী হবে বলা যায় না। আমরা শঙ্কিত।’

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, ‘উন্নত দেশে লক ডাউন চলছে বলে ফ্রিল্যান্সারদের কাজ কমে গেছে। আবার ফ্রিল্যান্সারদের ট্রেড লাইসেন্স বা আইনি সত্তা না থাকায় সরকারের প্রণোদনার আওতার বাইরে থেকে যাচ্ছেন তাঁরা। বেসিসের পক্ষ থেকে আমরা চেয়েছিলাম, ফ্রিল্যান্সারেরা একটা কাঠামোর মধ্যে আসুক। কিন্তু সেটা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। অন্যদিকে মূল প্রতিষ্ঠানগুলো যে তাদের ক্ষতিপূরণ দেবে, তাও বোধ হয় সম্ভব নয়। এ জন্য কাঠামো থাকলে সুবিধা হতো। তবে যারা এখনো কিছু কাজ দিচ্ছে, তারা অনেকেই কাজের জন্য বেশি মূল্য দিচ্ছে।’

এই পরিস্থিতিতে আলমাস কবীরের পরামর্শ হচ্ছে, ফ্রিল্যান্সাররা যেন তাদের কাজের পরিসর বৃদ্ধি করে, শুধু বৈশ্বিক বাজারের দিকে তাকিয়ে না থেকে স্থানীয় বাজারের সম্ভাবনাও যেন তারা খুঁজে দেখে।

ব্যাপারটা হলো, স্বাস্থ্য সেবা সুবিধা বা আপৎকালীন সুবিধা না থাকলে এই কর্মীরা মহামারির মতো সময় মহাবিপাকে পড়েন। উন্নত দেশগুলোতেও এই বিতর্ক ইতিমধ্যে শুরু হয়েছে। সেসব দেশে অবশ্য বেকার ভাতা আছে, গিগ কর্মীদের অনেকেই বেকার ভাতার আবেদন করেছেন। সেখানেও এই ভাতা পেতে নানা বিপত্তির মুখে পড়ছেন এই কর্মীরা। কিন্তু বাংলাদেশ তো সেই সুযোগ নেই, এই দুর্যোগে নিজেদের ব্যবস্থা নিজেদেরই করতে হচ্ছে তাঁদের।

অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, ‘গিগ অর্থনীতিতে নতুন কাজের সংস্থান হয়েছে। কাজের নতুন ধারণা নিয়ে এসেছে এই খাত। আমি মনে করি, দেশের জিডিপিতে এদের অবদান কতটা, তা পরিমাপ করা উচিত। অন্যান্য খাত যেমন সরকারের সহায়তা পাচ্ছে, তেমনি তাদেরও পাওয়া উচিত। বৈশ্বিক ব্যান্ডগুলোকেও এখন দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এরা এত দিন তাদের হয়ে কাজ করেছে, তা-ই এই মুহূর্তে ফ্রিল্যান্সারদের কিছু ক্ষতিপূরণ দেওয়া উচিত তাদের।’

গিগ অর্থনীতির অন্যান্য খাতের মধ্যে রাইড শেয়ারিংয়ের কর্মীরা একেবারে বেকার হয়ে পড়েছেন। সরকারের নির্দেশে রাইড শেয়ারিং সেবা বন্ধ আছে। রাইড শেয়ারিং কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, এই পরিস্থিতিতে রাইডারদের সহায়তা করার পথ খুঁজছে তারা। ইতিমধ্যে কিছু সহায়তা করাও হচ্ছে।

এসব খাতে কাজ হারালেও গিগ অর্থনীতিতে আবার কিছু নতুন কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে মানুষ ঘর থেকে কম বেরোচ্ছে। অনেকে অনলাইন মার্কেট প্লেসগুলো থেকে নিত্যপ্রয়োজনীয় খাবারসহ অন্যান্য সামগ্রী কিনছেন। সে কারণে চাল-ডাল-সবজি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো এখন নতুন কর্মীও নিয়োগ দিচ্ছে। তবে এই খাতের নিয়মিত কর্মীদের মধ্যে অনেকে বাড়ি চলে গেছেন।
সরকারের মহৎ উদ্যোগ বনাম  অসচেতন জনগন

সরকারের মহৎ উদ্যোগ বনাম অসচেতন জনগন


বাংলাদেশে করোনা ভাইরাস মহামারী নিয়ে কিছু লিখার জন্য মন অনেকদিন ধরে কাছুমাছু করছে। আবার অনেকেই অনুরোধও করছে মেসেঞ্জারে যেন এবিষয়ে কিছু লিখি। তাই লিখতে বসলাম।

লিখেছেন: জনাব সুলতান আহমদ
লিখেছেন: জনাব সুলতান আহমদ

বাংলাদেশী মানে মূলত বাঙালি। বাঙালি মানেই অধিকাংশ হুজুগী, কারণ অশিক্ষিত মানুষের সংখ্যা বেশি। আবার বাঙালিদের মধ্যে যারা শিক্ষিত তাদের অধিকাংশই আবার জ্ঞানপাপী তথা কুশিক্ষিত। আবার যারা সুশিক্ষিত, তারা কিন্তু অধিকাংশের চাপে পড়ে নির্বাক। এই বাঙালির উদ্দেশ্যে কী লিখা যায়। লিখার কি কোনো সার্থকতা থাকবে? তবুও অনেকটা মনের তথা বিবেকের কাছে বাধ্য হয়ে লিখতে বাধ্য হলাম। অবশ্য সব কথাই যে লিখতে পারব, তাও না।


অনেকে এরপরেও আমার কথার সাথে দ্বিমত পোষণ করবে। এটা স্বাভাবিক। আমি পরমতকে শ্রদ্ধা করতে ভালবাসি। কিন্তু জ্ঞানপাপীদের মতকে শ্রদ্ধা করা আমার পক্ষে অসম্ভব। যারা চোখ থেকেও অন্ধ সেজে বসে আছে।


এই করোনা ভাইরাসটি যদি চীনে উৎপত্তি না হয়ে বাংলাদেশে প্রথম উৎপত্তি হতো, তাহলে জানি না, সরকার বিরোধীরা কত বড় দামী একটা মহামূল্যবান ঔষধ পেতো? অথচ এটি চীন থেকে বিস্তার লাভ করে বিশ্বের মহা-মহাশক্তিধর রাষ্ট্রগুলোকে সম্পূর্ণ অসহায় করে ফেলে পর্যুদস্তু করে ধীরে ধীরে পুরো পৃথিবীর প্রায় সব রাষ্ট্রে ভয়ঙ্কর অশুভ হাত বিস্তার করে বাংলাদেশেও গত আট মার্চ এর প্রথম অস্তিত্ব পাওয়া গেল। আজ সতেরই এপ্রিল-এ আটারশত আটত্রিশ জন করোনা রোগী হিসেবে সরকারিভাবে শনাক্তের ঘোষণা দিল। যার মধ্যে পঁচাত্তর জন স্রষ্টার কাছে চিরদিনের জন্য ফিরে গেল। আটান্ন কি ঊনষাট জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেল। অবশিষ্টরা এখনও সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা পাচ্ছে। জানি ধীরে ধীরে প্রতিদিন এই সংখ্যাগুলো জ্যামিতিক হারে বাড়তে থাকবে।

এর শেষ কোথায় তা আসলে পৃথিবীর কেউ জানে না।
সরকারিভাবে আটই মার্চ শনাক্ত হওয়ার পর দেশের অল্পকিছু মানুষ সরকারকে দেশ-লকডাউন করে দেওয়ার জন্য পরামর্শ দিতে শুরু করল। কিন্তু সরকার ষোলই মার্চ প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ করে দিল। ছাব্বিশ-এ মার্চ সরকারি অফিস, আদালত, কলকারখানা বলতে গেলে রাষ্ট্রীয় নব্বই শতাংশ প্রতিষ্ঠান বন্ধ করে দিল।


এর পরে সরকারের আসল পরীক্ষা শুরু হয়ে গেল। রাষ্ট্রীয় গুদামে রাষ্ট্রের জনগণের জন্য সংরক্ষিত রাখা রাষ্ট্রীয় সম্পদগুলো মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রশাসন, আইন, প্রশাসনসহ বিভিন্নহাত দিয়ে স্বচ্ছতার সঙ্গে বিতরণ করতে শুরু করল। যেখানে দেখা গেছে প্রধানমন্ত্রীর আন্তরিকতায় কোনো ছেদ ছিল না। কিন্তু আমরা তো নিজের ভালো অতি-বেশি বোঝার বাঙালি! কেউ শুরু করলো চুরি। আবার কেউ সমালোচনা শুরু করলো কেন রাষ্ট্র এভাবে লক-ডাউন হয়ে থাকবে‍? কতদিন থাকবে এই লকডাউন?
হায় জনতা! কত...... দিন...... বাঙালি হয়ে থাকবে, মানুষ হবে না?

এভাবে সরকার দেশের মানুষকে বাঁচানোর জন্য লকডাউন করেছে, তাতে সরকারের বিরাট ক্ষতি ছাড়া তো লাভের অনু পরিমাণও কিছু নেই। শুধু দেশের মানুষকে এই মহামারীর হাত রক্ষার চেষ্টা ছাড়া।


মসজিদে নামাজ পড়া নিয়ে কিছু বিধি-নিষেধ প্রশ্নবিদ্ধ আমার কাছেও। যেসব এলাকায় এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি, সেখানে এত কঠোর কড়াকড়ির দরকার আছে কিনা, বিশেষ করে শুক্রবারের জুমার নামাজের বিষয়ে। বাংলাদেশের মানুষ এখন আগের চেয়েও অনেক বেশি প্রকৃত ধার্মিক। ধর্মান্ধ মানুষের সংখ্যা আগের তুলনায় এখন অনেক কম বলে মনে করি। ভাইরাসের অস্তিত্বহীন উপজেলাগুলোতে এই কড়াকড়ি ধার্মিক মানুষের মনে ক্ষুব্ধতার সৃষ্টি করছে। অবশ্য ‘সরকারের সব ধরণের উদ্যোগ-ই মহৎ উদ্দেশ্যে’ এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ তো নেই-ই, বরং পুরোপুরি আস্থা আছে।


জনগণকে মহামারী ভাইরাস থেকে বাঁচানোর জন্য সরকারের এত প্রচেষ্টা। কিন্তু জনগণকে কি বুঝে? অথবা বুঝতে চায়? কোনোটাই না। বরং জনগণ আছে চোর-পুলিশ খেলায়। রাষ্ট্রের সম্পদ সরকার জনগণের মাঝে সাধ্যমত বিলিয়ে দিয়ে ফতুর হওয়ার পথে, তবুও জনগণ কি এর মূল্যায়ন করতে জানে? অথবা এতটুকু সদিচ্ছা কি জনগণের আছে? বরং যত দোষ নন্দ ঘোষ। নিজের দোষ কখনও দেখার সামর্থ্য বাঙালির নেই, আছে শুধু অপরের দোষ খুঁজে বেড়ানোর, যেন নিজের দোষটা সহজেই চাপা দিতে পারে।



প্লিজ, জনগণ একটু বুঝতে চেষ্টা করুন। সরকারের উদ্যোগগুলো কিন্তু শুধু সরকারের জন্য নয়, এটি জনগণের জন্য । জনগণকে বাঁচাতেই সরকারের প্রচেষ্টা। ‘জনগণ বাঁচলেই সরকারের প্রাণ বাঁচে’- এটাই হচ্ছে কল্যাণমুখী রাষ্ট্রের প্রধান পরিচয়। এই মহামারী ভাইরাসের পরে রাষ্ট্রের ভবিষ্যত কোথায় গিয়ে দাঁড়াবে- তা নিয়ে সরকার কত বেকায়দায় তা একমাত্র সরকারই বুঝলে হবে না, জনগণকেও তা বোঝার চেষ্টা থাকতে হবে। নইলে বাঙালির প্রকৃত মনুষ্যত্বের মুক্তিকে সুদূর পরাহত বলে মনে করবো।


সুলতান আহমদ, সহকারী অধ্যাপক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাউশি, ঢাকা। সাবেক সহকারী অধ্যাপক, কক্সবাজার সরকারি কলেজ

Wednesday, April 15, 2020

বাংলাদেশ পুলিশের পদসমূহ

বাংলাদেশ পুলিশের পদসমূহ



জাতীয় পর্যায়ের শীর্ষ কর্মকর্তাগণ

—পুলিশের মহাপরিদর্শক/ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (আইজিপি)

—পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক/এডিশনাল ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (এডিশনাল আইজিপি)

—ডেপুটি ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (ডিআইজি)

—এডিশনাল ডেপুটি ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (এডিশনাল ডিআইজি)

—সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এসপি)/এ্যাসিস্টেন্ট ইন্সপেকটর জেনারেল অব পুলিশ (এআইজি, সদর দপ্তরের ক্ষেত্রে)/স্পেশাল সুপারিনটেন্ডেন্ট (এসএস, এসবি এবং সিআইডিতে), সুপারিনটেন্ডেন্ট অব রেলওয়ে পুলিশ (এসআরপি, রেলওয়ে পুলিশের ক্ষেত্রে)

—এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এডিশনাল এসপি)

—সিনিয়র এ্যাসিস্টেন্ট সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (সিনিয়র এএসপি)

—এ্যাসিস্টেন্ট সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এএসপি)



মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাগণের পদবীসমূহ

—পুলিশ কমিশনার

—এডিশনাল কমিশনার অব পুলিশ

—জয়েন্ট কমিশনার অব পুলিশ

—ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসি)

—এডিশনাল ডেপুটি কমিশনার অব পুলিশ (এডিসি)

—সিনিয়র এ্যাসিস্ট্যান্ট  কমিশনার অব পুলিশ (সিনিয়র এসি)

—এ্যাসিস্ট্যান্ট  কমিশনার অব পুলিশ (এসি)



শিল্প পুলিশ এবং RAB  কর্মকর্তাদের পদবীসমূহ

—ডিরেক্টর জেনারেল

—এডিশনাল ডিরেক্বটর জেনারেল

—ডিরেক্টর

—ডেপুটি ডিরেক্টর (ডিডি)

—সিনিয়র এ্যাসিস্টেন্ট ডিরেক্টর (সিনিয়র এডি)

—এ্যাসিস্টেন্ট ডরেক্টর (এডি)

অধীনস্ত কর্মকর্তাগণ

নিরস্ত্র শাখা

—ইনস্পেকটর অব পুলিশ

—সাব-ইন্সপেকটর (এস আই)/টাউন সাব ইন্সপেকটর (টিএসআই)

—এ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেকটর (এএসআই)/আন আর্মড হেড কনস্টেবল (এইচসি)

—কনস্টেবল



RAB

—ডেপুটি এ্যাসিস্টেন্ট ডিরেক্টর (ডিএডি)

—সার্জেন্ট/সাব ইন্সপেক্টর (এসআই)

—এ্যাসিস্টেন্ট সাব ইন্সপেকটর (এএসআই)

—নায়েক

—কনস্টেবল



ট্রাফিক বিভাগ

—ট্রাফিক ইন্সপেকটর (টিআই)

—সার্জেন্ট/টাউন সাব-ইন্সপেকটর (টিএসআই)

—এ্যাসিস্টেন্ট সাব ইন্সপেকটর (এএসআই)/আন আর্মড হেড কনস্টেবল (এইচসি)

—ট্রাফিক কনস্টেবল

Saturday, April 11, 2020

দেশেই তৈরি হচ্ছে 'করোনার ওষুধ', রোববার থেকে বিনামূল্যে সরবরাহ

দেশেই তৈরি হচ্ছে 'করোনার ওষুধ', রোববার থেকে বিনামূল্যে সরবরাহ

অনলাইন ডেক্সঃ দেশেই তৈরি হচ্ছে 'করোনার ওষুধ', রোববার থেকে বিনামূল্যে সরবরাহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে এসেছে মহামারী করোনা ভাইরাস। দেশে দেশে চলছে লকডাউন, ঘরে বন্দি মানুষ। তারপরেও প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছেন হাজার হাজার মানুষ। আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। এরই মধ্যে বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ১৬ লাখেরও বেশি মানুষ। মৃত্যুর সংখ্যা প্রায় লাখ ছুঁই ছুঁই। কার্যকর কোন ওষুধ নেই, নেই কোন প্রতিষেধক।

তবে গবেষকরা দাবি করলেন, করোনাকে কাবু করার সবচেয়ে কার্যকরী অস্ত্র তৈরি করে ফেলেছেন তারা। করোনা থেকে রক্ষা পেতে ওষুধ আবিষ্কারের দাবি করেছেন জাপানের বিজ্ঞানীরা। আশার কথা হলো- এটি এখন বাংলাদেশেও তৈরি হচ্ছে।
জাপানের ফুজিফিল্ম তয়োমা ফার্মাসিউটিক্যালস লি. তৈরি করেছে ফ্যাভিপিরাভির 'অ্যাভিগান' নামে ট্যাবলেট। যা কিনা করোনা ভাইরাসকে কার্যকরভাবে মেরে ফেলতে সক্ষম। এরই মধ্যে অন্তত ডজনখানেক ওষুধ যেমন- ফ্যাভিপিরাভির, রেমডেসিভির, ইন্টারফেরন আলফা টুবি, রিবাভিরিন, ক্লোরোনকুইনিন, লোপিনাভির এবং আরবিডল কভিড-১৯ চিকিৎসার সারিতে জমা হয়েছে। সরাসরি নভেল করোনাভাইরাসের জন্য তৈরি না হলেও অন্য ভাইরাসের বিরুদ্ধে কাজ করা ড্রাগ করোনাভাইরাস ঠেকাতে পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু হয়েছে।

করোনা ভাইরাসের চিকিৎসায় ট্যাবলেট অ্যাভিগান তৈরি করছে জাপানের ফুজি ফিল্ম কোম্পানির সাবসিডিয়ারি ওষুধ কোম্পানি তয়োমা কেমিক্যাল। ট্যাবলেটটির জেনেরিক নাম ফ্লাভিপাইরাভির। ওষুধটি এখন বাংলাদেশের বেক্সিমকো ও বিকন ফার্মাসিউটিক্যালস তৈরি শুরু করছে বলে দেশের একটি জাতীয় পত্রিকার অনলাইনের খবরে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিকন ফার্মাসিউটিক্যালস আগামী রোববার (১২ এপ্রিল) ওষুধটি স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসনে হস্তান্তর করবে। ওষুধ‌টি সরকারকে সরবরাহ করার পাশাপাশি যে সমস্ত হাসপাতালে করোনা রোগী আছে সেখানেও সরবরাহ করা হবে। তবে এখনই ফার্মেসিতে সরবরাহ করা হবে না। ম্যাটেরিয়াল স্বল্পতার কারণে মাত্র ১০০ রোগীর জন্য ওষুধটি তৈরি হবে, তবে এ মাসের মধ্যেই ওষুধটি উৎপাদন বাড়াতে পারবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস যে সমস্ত হাসপাতালে করোনা রোগী ভর্তি আছে সেখানে ওষুধটি পৌঁছে দেবে। প্রতিটি ট্যাবলেটের দাম ৪০০ টাকা হলেও এখন এটি বিনামূল্যে আক্রান্ত রোগীদের সরবরাহ করা হবে।
ওষুধটি প্রস্তুতের পেটেন্ট জাপানের হলেও অনুন্নত দেশ হিসেবে তারা বাংলাদেশকে ২০৩৩ সাল পর্যন্ত ওষুধটি প্রস্তুতের অনুমোদন দিয়েছে।
ফ্লাভিপাইরাভির ওষুধটি কভিভ-১৯ রোগের সুনিশ্চিত চিকিৎসা নয়, তবে ১২০ জন রোগীর ওপরে পরীক্ষা করে সাফল্য পাওয়া গেছে। আক্রান্ত তরুণ রোগীদের ওপর ওষুধটি ব্যবহার করে সাত দিনে এবং বয়স্কদের ওপর ব্যবহার করে নয় দিনে কোভিড-১৯ নেগেটিভ হয়েছে। ফ্লাভিপাইরাভির ওষুধটির সাথে ওরভেসকো নামক আরও একটি ওষুধ মিলিয়ে ট্রায়ালগুলো করা হয়েছে।
জাপান, তুরস্ক এবং চায়না ওষুধটি ব্যবহার করছে। কোভিড-১৯ রোগে আক্রান্তের তিনটি পর্যায়- সাধারণ, মাঝারি ও মারাত্মক। এই তিন ক্ষেত্রেই ওষুধটি কার্যকর। গর্ভস্থ শিশুর ওপর ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়া আছে।
প্রসঙ্গত, গত ৮ এপ্রিল অসম্পাদিত 'মেডিকেল আর্কাইভ' নামে এক প্রি-প্রিন্ট জার্নালে প্রকাশিত চীনের উহান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিংহুয়ান ওয়াং-এর নেতৃত্বে এক গবেষণা প্রবন্ধে বলা হয়, ক্লিনিকাল ট্রায়ালে অ্যাভিগান জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট আর এক ওষুধ আরবিডলের সাথে তুলনায় কার্যকরী যা করোনাভাইসের চিকিৎসা হিসেবে ব্যবহার করা যাবে।
তাদের গবেষণা বলছে, অ্যাভিগান ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য গত ২০ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত চীনের উহান বিশ্ববিদ্যালয়ের জংগান হাসপাতাল উহান লেসেশান হাসপাতাল এবং হুবেই প্রদেশের আর একটি হাসপাতালে ২৩৬ জন কোভিড-১৯ আক্রান্ত মাত্র সাত দিনের মধ্যে অন্তত ৬১ শতাংশ রোগী ৭ দিনে জ্বর, কাশি থেকে মুক্ত হোন। এছাড়া এইসব রোগীদের জন্য শ্বাস-প্রশ্বাসের জন্য কৃত্রিম অক্সিজেন সরবরাহ করার প্রয়োজন পড়েনি।
এন্টিভাইরাল ওষুধের মধ্যে অন্যতম জাপানের ফুজিফিল্ম তয়োমা ফার্মাসিউটিক্যালস লি.-এর তৈরি ফ্যাভিপিরাভির অ্যাভিগান। যেটি ২০১৪ সাল থেকে ইনফ্লুয়েঞ্জার চিকিৎসার জন্য তৈরি করা হয়। চীন উহানে কোভিড-১৯ ব্যাপক প্রাণহানির পর সেই দেশের সরকার গত মার্চে দাবি করে, এভিগান ওষুধ 'কোভিড-১৯' প্রতিরোধে ভাল কাজ দিয়েছে। চীনের দাবির এক মাসের মধ্যে জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রী কাতসুনোবু কাতো ইঙ্গিত দেন যে 'এভিগান' কোভিড -১৯-এর বিরুদ্ধে পরীক্ষা করার পরিকল্পনা করছে।
আর এরপরই মূলত কোভিড-১৯ জন্য অ্যাভিগানকে প্রস্তুত করতে উঠে পড়ে লাগে জাপান। এর মধ্যে গত ৩১ মার্চ ফুজিফিল্মর প্রেসিডেন্ট জুনিজি ওকাদা এক বিবৃতিতে, ফ্যাভিপিরাভিরের জেনরিকের অ্যাভিগান তৃতীয় ধাপে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে দাবি করেন। কোভিড-১৯ মহামারি রুখতে বিশ্বের অন্যন্য দেশের চাহিদা অনুযায়ী জাপান সরকারের পরামর্শক্রমে তারা এই ওষুধ সরবরাহ করবে জানান।

Tuesday, April 7, 2020

বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ দেখা যাবে বুধবার

বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ দেখা যাবে বুধবার





চলতি বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসছে চাঁদ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলেছে, এই সুপারমুন 'পিঙ্ক মুন' নামেই পরিচিত। তারা সবাইকে চাঁদ দেখতে উৎসাহিত করেছে। বাংলাদেশ সময় বুধবার রাতে এ বছরের সবচেয়ে বড় এবং সবচেয়ে উজ্জ্বল চাঁদ দেখা যাবে। উপবৃত্তাকার কক্ষপথ প্রদক্ষিণ করার সময় পৃথিবীর সবচেয়ে কাছে আসে চাঁদ অর্থাৎ যখন কক্ষপথে চাঁদ পৃথিবীর ৯০ শতাংশ পর্যন্ত কাছাকাছি দিয়ে প্রদক্ষিণ করে।

Monday, April 6, 2020

টেকনাফ বাহারছড়ায় তরুণদের সময়োপযোগী পদক্ষেপ

টেকনাফ বাহারছড়ায় তরুণদের সময়োপযোগী পদক্ষেপ

“মানুষ মানুষের জন্য , জীবন জীবনের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উদীয়মান যুবসমাজের উদ্যোগে গঠিত হয়েছে “দরিদ্র তহবিল বাহারছড়া” নামের একটি ফাউন্ডেশন। 


বিশ্বের এই করোনা ভাইরাসের মহামারীর দুঃসময়ে আজ এই ভাইরাস থেকে পরিত্রাণ পেতে মানুষ যখন ঘর বন্দী , এই সময়ে হতদরিদ্র এবং দৈনিক শ্রমিকরা কর্মহীন হয়ে আজ বড় অসহায় হয়ে পড়েছে,  এই সময়ে তারা ধনী এবং স্বচ্ছল ব্যক্তিবর্গকের মুখে পানে চেয়ে আছে। 

বাংলাদেশের  প্রতিটি উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্র মানুষের প্রতি তাদের সহায়তার হাত সম্প্রসারিত করেছে ফলে বাহারছড়ার তরুণ শিক্ষার্থীরা বাহারছড়ার দৈনিক শ্রমিক এবং হতদরিদ্র লোকদের কথা ভেবে বাহারছড়ার চাকরিজীবী,  ব্যবসায়ী , রাজনীতিবিদ, প্রবাসী, স্বচ্ছল ব্যক্তিবর্গ এবং আঞ্চলিক ছাত্র সংগঠনের সহায়তার হাত কে ত্রাণ দেওয়ার শক্তির উৎস হিসাবে বিবচনা করে স্বচ্ছল ব্যক্তিদের সহায়তার হাতের শক্তি হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিতে মাঠে নেমেছে অত্র এলাকার এক দল তরুণ শিক্ষার্থী। 

এই দুঃসময়ে আর্থিক সহয়তা এবং সৎ পরামর্শ দিয়ে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য অত্র এলাকার তরুণ শিক্ষার্থীদের আকুল আবেদন এবং  এই দুঃসময়ে হতদরিদ্র মানুষের পাশে পাবে বলে তারা আশাবাদী । 

সবাই তাদের জন্য দোয়া করবেন।


 

Thursday, April 2, 2020

এবার এগিয়ে এলেন প্রথম শ্রেণির  ক্রিকেটাররা

এবার এগিয়ে এলেন প্রথম শ্রেণির ক্রিকেটাররা



জাতীয় দলের ক্রিকেটাররা এগিয়ে এসেছিলেন সবার আগে। করোনাভাইরাস সংকটের সময় সরকারের তহবিলে এক মাসের বেতনের অর্ধেক টাকা দিয়ে দেন তামিম-মুশফিকরা।
এবার দেশের সকল প্রথম শ্রেণির ক্রিকেটাররা সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) তহবিলে এক মাসের বেতনের অর্ধেক টাকা দিয়ে সাহায্য করবেন দেশের প্রথম শ্রেণির ক্রিকেটাররা। কোয়াব এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিসিবির প্রথম শ্রেণির তালিকাভুক্ত ক্রিকেটারের সংখ্যা ৯১। প্রত্যেকেই নিজেদের এক মাসের বেতনের অর্ধেক টাকা করোনা তহবিলে দিচ্ছে। সব মিলিয়ে ৯ লাখ ৮০ হাজার ৩৭৫ টাকা করোনার তহবিলে জমা দিচ্ছে ক্রিকেটাররা।
কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল আশা করছেন, ক্রিকেটারদের মতো ক্রিকেট সংশ্লিষ্ট আরও অনেকেই কোয়াবের করোনা তহবিল সমৃদ্ধ করতে এগিয়ে আসবে, ‘৯১ জন ক্রিকেটার এগিয়ে এসেছে। আমরা আশা করছি সাবেক-বর্তমান ক্রিকেটাররা, ক্রিকেট সংগঠক এবং ক্রিকেট অনুরাগী সবাই যার যার মতো করে সাহায্য করবে। আমরা এখন পর্যন্ত খুব ভালো সাড়া পাচ্ছি।’
বাড়ির বাইরে দেখা মাত্রই গুলির নির্দেশ

বাড়ির বাইরে দেখা মাত্রই গুলির নির্দেশ



অনলাইন ডেস্ক : যারাই বাড়ির বাইরে বের হয়ে সমস্যা তৈরি করবে, তাদেরকে যেন দেখামাত্রই গুলি করা হয়। এমন নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।
বুধবার শেষরাতে জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি এ কথা বলেন।
করোনাভাইরাস প্রতিরোধে দেশের সবচেয়ে বড় দ্বীপ লুজানে মাসব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু অনেকে তা মানছেনই না। তাই ফিলিপাইনের প্রেসিডেন্ট দেশটির পুলিশ ও সামরিক বাহিনীকে এ রকম নির্দেশ দিয়েছেন।
প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বলেন, ‘সবার
জন্য এটা একটা সতর্কতা। বর্তমানের এই সংকট কালে সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে। তা না হলে ভাইরাসটি প্রতিরোধে করা যাবে না।’
তিনি আরও বলেন, আমি পুলিশ ও সামরিক বাহিনীকে নির্দেশ দিচ্ছি, যদি কেউ বাড়ির বাইরে বের হয়ে সমস্যার তৈরি করে এবং তাদের জীবন ঝুঁকিতে থাকে তাহলে তাদেরকে দেখামাত্রই গুলি করুন।’
ফিলিপাইনের স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত দেশটিতে ২ হাজার ৩১১ জন করোনাভাইরাস সংক্রমিত। এরমধ্যে ৯৬ জন মারা গেছেন।

Monday, March 30, 2020

করোনা ভাইরাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি

করোনা ভাইরাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি

করোনা ভাইরাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলিঃ



বর্তমান বিশ্বকে অচল করে দেয়া রোগটি হলো 'COVID-19'। এটি শ্বাসতন্ত্রের প্রদাহজনিত একটি রোগ।

রোগের নামঃ (COVID - 19)
‌‌‌-------------------------------------------
যার পূর্ণরুপ - Corona Virus Disease -2019
অর্থাৎ, CO -Corona,  VI- Virus,  D- Disease
 আর 19 রাখার কারণ হলো,  ২০১৯ সালে এই রোগটি চীন এ  প্রথম ধরা পড়ে৷ 

নামকরণ :
--------------
 WHO (World Health Organisation) ২০২০ সালের ১১ ফেব্রুয়ারী এই রোগের নামকরণ করে। 
 
Corona meaning : 
-----------------------------
এটি ল্যাটিন ভাষার ' Corona' থেকে নেয়া হয়েছে যার মানে ' মুকুট'।  এটির আরেকটি অর্থ হয় ' জ্যোতির্বলয় '।  কারণ " সঞ্চালন ইলেক্ট্রন অণুবীক্ষণ " যন্ত্রে ভাইরাসটির বাহিরের কন্টক সদৃশ প্রোটিনের আবরণ দেখে এই ভাইরাসকে মুকুট বা জ্যোতির্বলয় এর মতই লাগে। 

*******************★********************

ভাইরাসের নামঃ
--------------------------
(SARS - CoV - 2)
যার পূর্ণরুপ - Severe Acute Respiratory Syndrome - Corona Virus - 2 
 
এরুপ নামকরণের কারণ, ২০০৩ সালে চিহ্নিত হওয়া সার্স ভাইরাসের সাথে বর্তমান ভাইরাসটির জেনেটিক্যালি ৭৯%  মিল রয়েছে। তাই এটি সার্স ভাইরাসেরই  ২য় উপপ্রজাতি (sub type)বলে নামকরণ করা হয়েছে৷ 

নামকরণঃ
-----------------
 ICTV (International Committee  on Texonomy of Virus) ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি ভাইরাসটির নামকরণ করে। 

এটি প্রথম দিকে ' Novel Coronavirus ' (nCoV)নামে পরিচিতি পায়। কারণ "Novel" শব্দটির অর্থ " অদৃষ্টপূর্ব " বা " যা আগে কখনো দেখা যায় নি"। এই ভাইরাসটি Coronaviridae গোত্রের হলেও নতুন একটি উপপ্রজাতি। তাই এটিকে Novel নাম দেয়া হয়েছিল। 

********************★*******************
 
প্রথম শনাক্তকরণঃ
------------------------------
 ১৯৬০ সালের মাঝামাঝি সময়ে প্রথম Coronavirus আবিষ্কৃত হয়। এ ভাইরাস গুলো আকারে বেশ বড়। এরা এক প্রকার single stranded RNA virus. এদের ব্যাস প্রায় ১২০ ন্যানোমিটার। বর্তমানের COVID - 19 হলো coronavirus এরই একটি ভিন্ন strain বা sub type ( genetic variation)  যা ১৭ নভেম্বর, ২০১৯ সালে ( according to South Morning China Post)
একজন ৫৫ বছর বয়সী ব্যক্তির মাধ্যমে ' চীনের হুবেই প্রদেশের উহান শহরের একটি  ' Seafood Market ' থেকে প্রথম ছড়িয়েছে বলে ধারণা করা হয়। করোনা ভাইরাসের উৎপত্তি ' বাদুড় ' থেকে।  ধারণা করা হয় বাদুড় থেকে ভাইরাসটি 'প্যাংগোলিন (pangolin) ' নামক স্তন্যপায়ী প্রাণীর মাধ্যমে মানব দেহে প্রবেশ করে এবং পরে তা ছড়িয়ে পড়ে৷ কারণ এই প্রাণীতে থাকা ভাইরাসের সাথে বর্তমান ভাইরাসটির ৯৯% মিল পাওয়া গেছে৷ 
********************★*******************

প্রতিরোধের উপায়ঃ
-------------------------------
 ভাইরাসটি অত্যন্ত সংক্রামক হওয়ায় খুব দ্রুত মানব দেহে ছড়িয়ে পড়ে।  এটি থেকে বাঁচতে হলে বা সংক্রমণের হার কমাতে হলে নিয়মিত সাবান দিয়ে হাত ধোঁয়ার কোন বিকল্প নেই। অন্তত ২০ সেকেন্ড ভালো করে সাবান দিয়ে হাত ধৌত করা অত্যাবশ্যক।  এটি বয়স্কদের জন্য এবং যাদের  রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা ( Immune System) দুর্বল তাদের জন্য প্রাণঘাতী। তাই এসকল ব্যাক্তিদের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা বাঞ্চনীয়। 
অসুস্থ ব্যাক্তিদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং " Quarantine "বা " সঙ্গরোধ " নিয়মানুবলী মেনে চলতে হবে। আর এ রোগের চিকিৎসা সেবা প্রদানকারী ডাক্তার বা নার্সদের অবশ্যই PPE ( Personal Protective Equipment) ব্যবহার করতে হবে। এই ভাইরাসটির কোন ভ্যাক্সিন বা টিকা এখনো নাই।তবে পরীক্ষামূলক ভাবে বেশ কয়েকটি ভ্যাক্সিন কিছু সংখ্যক রোগীর শরীরএ প্রয়োগ করা হয়েছে। তৃণমূল পর্যায়ে জনসাধারণের কাছে আসতে প্রায় ১৪- ১৮ মাস বা তারও বেশি সময় লাগতে পারে৷ 

 Written by - 
মোঃ তরিকুল ইসলাম 
(বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)
‘এক টাকায় আলোকিত কক্সবাজার’ ও ‘Better Together’র স্যানিটাইজার ও জীবাণুনাশক স্প্রে বিতরণ

‘এক টাকায় আলোকিত কক্সবাজার’ ও ‘Better Together’র স্যানিটাইজার ও জীবাণুনাশক স্প্রে বিতরণ





প্রেস বিজ্ঞপ্তি :
স্বেচ্ছাসেবী সংগঠনের “এক টাকায়
আলোকিত কক্সবাজার-দিবা স্বপ্নচারী এবং Better
Together” উদ্যেগে কক্সবাজার সদর হাসপাতাল,
কক্সবাজার মডেল থানা ও প্রায় ৬ কিঃমিঃ রাস্তায়
প্রাথমিকভাবে জীবাণুনাশক ছিটানো হয়েছে।




এসময় পথচারী, টমটম চালক ও রিক্সাচালকদের
মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং ব্যবহারে
সচেতন করা হয়। তাছাড়া রাস্তার পাশের মসজিদ,
মন্দির এবং প্রয়োজনীয় দোকানগুলোতে
জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের ডাক্তার-নার্সদের
ব্যবহারের জন্য ২০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার
হস্তান্তর করা হয় সদর হাসপাতালের RMO, শাহীন
আবদুর রহমান চৌধুরীর কাছে ।

নিরাপত্তাকর্মীদের ব্যবহারের জন্য কক্সবাজার
মডেল থানার ওসি মোঃ শাহাজাহান কবিরের হাতে
হস্তান্তর করা হয় ১৫০ বোতল হ্যান্ড স্যানিটাইজার।


উল্লেখ্য,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের “জেনেটিক ইঞ্জিনিয়ারিং
এন্ড বায়োটেকনোলজি” ডিপার্টমেন্টের
ল্যাবে তৈরি করা হয় বিতরণকৃত ১২০০ পিস হ্যান্ড
স্যানিটাইজার। যা WHO নির্দেশিত নিয়মানুযায়ী তৈরী
করা হয়েছে।
এই ক্যাম্পেইন সম্পর্কে জানতে চাইলে দিবা
স্বপ্নচারী-এক টাকায় আলোকিত কক্সবাজার এর
সদস্য মোরশেদুল ইসলাম রিফাত বলেন- “এই মুহুর্তে সবথেকে বেশি ঝুঁকিতে আছেন
ডাক্তার, নার্স এবং নিরাপত্তাকর্মীরা। তাই আমরা প্রাথমিকভাবে তাদেরকে কিছু সংখ্যক হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করেছি । হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার ক্ষেত্রে আমরা পথচারী ও ড্রাইভার (যাদের নিয়মিত বাসা থেকে বের হতে হয় নানান প্রয়োজনে), মসজিদ-মন্দিরকে প্রাধান্য দিয়েছি।”
Better Together এর সহপ্রতিষ্ঠাতা রুহান আল ফারুক
এবং হেড অব অপারেশান ইনজামামুল হক সিবিএন নিউজকে বলেন - “আমরা ক্রমান্বয়ে পুরো কক্সবাজার শহরে জীবাণুনাশক ছিটানোর চেষ্টা করছি। একইসাথে আর্থিক অসচ্চল পরিবারকে
প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরবরাহের জন্য
ফান্ড কালেকশনের চেষ্টা করছি.”





‘বাহুবলি’ পরিচালকের আসন্ন ফিল্ম ‘রাইজ রোর রিভল্ট’

‘বাহুবলি’ পরিচালকের আসন্ন ফিল্ম ‘রাইজ রোর রিভল্ট’

‘বাহুবলি’ পরিচালকের আসন্ন ফিল্ম ‘রাইজ রোর রিভল্ট’


‘বাহুবলি’র জন্য খ্যাত এস এস রাজামৌলি বিশাল ক্যানভাসে নতুন ফিল্মের নাম ঘোষণা করেছেন। ‘রাইজ রোর রিভল্ট’ বা সংক্ষেপে ‘আরআরআর’ ফিল্মে প্রধান দুই ভূমিকায় অভিনয় করবেন তেলুগু চলচ্চিত্র জগতের দুই শীর্ষ তারকা রাম চরণ আর এনটিআর জুনিয়র।
টাইটেলের লোগো প্রকাশ করে সোশাল মিডিয়ার মাধ্যমে জানান হয়েছে বিংশ শতাব্দীর শুরুতে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের দুই স্বাধীনতা সংগ্রামী আল­ুরি সীতারামা রাজু এবং কুমরাম ভীমা বীরত্ব গাথা নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হবে।
ফিল্মের টুইটার অ্যাকাউন্টে লেখা হয়েছে : “আগুন আর পানির মত বিপরীত শক্তি যখন এক হয় প্রচন্ড শক্তির সৃষ্টি হয়। #আরআরআরমোশনপোস্টার যোগ করা হল।”
বলিউডের অজয় দেবগন এবং আলিয়া ভাট ‘আরআরআর’-এ অভিনয় করবেন। এছাড়া ব্রিটিশ অভিনেত্রী ডেইজি এডগারও অভিনয় করবেন ফিল্মটিতে।
২০২১-এর ৮ জানুয়ারি ফিল্মটি একযোগে তামিল, হিন্দি, কন্নড় এবং মালয়ালম ভাষায় মুক্তি পাবে।
করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর চার বার্তা

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর চার বার্তা


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ মার্চ রোববার করোনাভাইরাস মোকাবিলায় পরামর্শ ও আহ্বান সংবলিত চারটি বার্তা জনগণের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন। প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বার্তাগুলো প্রচারের জন্য অনুরোধ জানান।


প্রধানমন্ত্রীর পরামর্শ ও বার্তাগুলো হচ্ছে নিম্নরূপ :

করোনাভাইরাস মোকাবিলায় আপনার করণীয়

প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। বাইরে বের হলে মানুষের ভিড় এড়িয়ে চলুন। যারা করোনাভাইরাস-আক্রান্ত হয়ে বিদেশ থেকে ফিরেছেন, তারা ১৪ দিন সম্পূর্ণ আলাদা থাকুন। ঘন ঘন সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে। হাঁচি-কাশি দিতে হলে রুমাল বা টিস্যু পেপার দিয়ে নাক-মুখ ঢেকে নিন। যেখানে-সেখানে কফ-থুথু ফেলবেন না। করমর্দন বা কোলাকুলি থেকে বিরত থাকুন। মুসলমান ভাইয়েরা ঘরেই নামাজ আদায় করুন। অন্যান্য ধর্মাবলম্বীরাও ঘরে বসে প্রার্থনা করুন। পরিবার, পাড়া-প্রতিবেশি এবং দেশের মানুষের জীবন রক্ষার্থে এসব পরামর্শ মেনে চলা প্রয়োজন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।

সুরক্ষা ও চিকিৎসা সামগ্রীর ঘাটতি নেই

স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। পিপিইসহ পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে। করোনাভাইরাস পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট মজুদ রয়েছে।

ঢাকায় ৪টি স্থানে এবং চট্টগ্রামে করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অন্য ৬টি বিভাগে করোনাভাইরাস পরীক্ষাগার স্থাপনের কাজ চলছে। কেউ গুজব ছড়াবেন না। গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

করোনা ভাইরাসে ভীত হবেন না

করোনাবাইরাস দ্রুত ছড়ানোর ক্ষমতা রাখলেও ততটা প্রাণঘাতী নয়। এই ভাইরাসে আক্রান্ত সিংহভাগ মানুষই কয়েক দিনের মধ্যে সুস্থ হয়ে উঠে। নানা রোগে আক্রান্ত এবং বয়স্ক মানুষের জন্য এই ভাইরাস বেশ প্রাণ-সংহারী হয়ে উঠেছে। আপনার পরিবারের সংবেদনশীল মানুষটির প্রতি বেশি নজর দিন। আতঙ্কিত হবেন না। আতঙ্ক মানুষের যৌক্তিক চিন্তাভাবনার বিলোপ ঘটায়। আপনি, পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা যেন সংক্রমিত না হন, সে বিষয়ে সতর্ক থাকুন। আপনার সচেতনতা আপনাকে, আপনার পরিবারকে এবং সর্বোপরি দেশের মানুষকে সুরক্ষিত রাখবে।

সহনশীল ও সংবেদনশীল হোন

করোনাভাইরাসের কারণে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব এক সংকটময় সময় অতিক্রম করছে। এ সময়ে আমাদের সহনশীল এবং সংবেদনশীল হতে হবে। বাজারে কোন পণ্যের ঘাটতি নেই। দেশের অভ্যন্তরে এবং বাইরের সঙ্গে সরবরাহ চেইন অটুট রয়েছে। অযৌক্তিকভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করবেন না। যতটুকু না হলে নয়, তার অতিরিক্ত কোন ভোগ্যপণ্য কিনবেন না। সীমিত আয়ের মানুষকে কেনার সুযোগ দিন। অসহায় মানুষের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।

Saturday, March 28, 2020

কিভাবে আপনার ব্লগ সাইটে sitemap যোগ করবেন

কিভাবে আপনার ব্লগ সাইটে sitemap যোগ করবেন



আসসালামু আলাইকুম!
কেমন আছেন সবাই?

আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।

আজ আপনাদের সামনে একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি।
কিভাবে আপনার Blogsite এ sitemap এড করবেন।

আশাকরি আপনারা উপকৃত হবেন।

চলুন শুরু করা যাক,


প্রথমে আপনার ব্লগে log in করুন।
তারপর ব্লগের Dashboard এ যান।
সেখান থেকে Page এর উপর ক্লিক করুন

তারপর New page লেখায় ক্লিক করে নতুন একটি পেইক open করুন।

পরে
১. পেইজের টাইটেল দিন sitemap
২. HTML লেখার উপর ক্লিক করুন (ছবিতে দেখুন) এবং ওই পেইজে যে লেখা গুলো আছে সেগুলো মুছে ফেলুন।

৩. এখন নিম্ননোক্ত কোডটি Paste করে দিন।
<script type='text/javascript'>

var postTitle = new Array();
var postUrl = new Array();
var postPublished = new Array();
var postDate = new Array();
var postLabels = new Array();
var postRecent = new Array();
var sortBy = "titleasc";
var numberfeed = 0;

function bloggersitemap(a) {
    function b() {
        if ("entry" in a.feed) {
            var d = a.feed.entry.length;
            numberfeed = d;
            ii = 0;
            for (var h = 0; h < d; h++) {
                var n = a.feed.entry[h];
                var e = n.title.$t;
                var m = n.published.$t.substring(0, 10);
                var j;
                for (var g = 0; g < n.link.length; g++) {
                    if (n.link[g].rel == "alternate") {
                        j = n.link[g].href;
                        break
                    }
                }
                var o = "";
                for (var g = 0; g < n.link.length; g++) {
                    if (n.link[g].rel == "enclosure") {
                        o = n.link[g].href;
                        break
                    }
                }
                var c = "";
                if ("category" in n) {
                    for (var g = 0; g < n.category.length; g++) {
                        c = n.category[g].term;
                        var f = c.lastIndexOf(";");
                        if (f != -1) {
                            c = c.substring(0, f)
                        }
                        postLabels[ii] = c;
                        postTitle[ii] = e;
                        postDate[ii] = m;
                        postUrl[ii] = j;
                        postPublished[ii] = o;
                        if (h < 10) {
                            postRecent[ii] = true
                        } else {
                            postRecent[ii] = false
                        }
                        ii = ii + 1
                    }
                }
            }
        }
    }
    b();
    sortBy = "titledesc";
    sortPosts(sortBy);
    sortlabel();
    displayToc();
}

function sortPosts(d) {
    function c(e, g) {
        var f = postTitle[e];
        postTitle[e] = postTitle[g];
        postTitle[g] = f;
        var f = postDate[e];
        postDate[e] = postDate[g];
        postDate[g] = f;
        var f = postUrl[e];
        postUrl[e] = postUrl[g];
        postUrl[g] = f;
        var f = postLabels[e];
        postLabels[e] = postLabels[g];
        postLabels[g] = f;
        var f = postPublished[e];
        postPublished[e] = postPublished[g];
        postPublished[g] = f;
        var f = postRecent[e];
        postRecent[e] = postRecent[g];
        postRecent[g] = f
    }
    for (var b = 0; b < postTitle.length - 1; b++) {
        for (var a = b + 1; a < postTitle.length; a++) {
            if (d == "titleasc") {
                if (postTitle[b] > postTitle[a]) {
                    c(b, a)
                }
            }
            if (d == "titledesc") {
                if (postTitle[b] < postTitle[a]) {
                    c(b, a)
                }
            }
            if (d == "dateoldest") {
                if (postDate[b] > postDate[a]) {
                    c(b, a)
                }
            }
            if (d == "datenewest") {
                if (postDate[b] < postDate[a]) {
                    c(b, a)
                }
            }
            if (d == "orderlabel") {
                if (postLabels[b] > postLabels[a]) {
                    c(b, a)
                }
            }
        }
    }
}

function sortlabel() {
    sortBy = "orderlabel";
    sortPosts(sortBy);
    var a = 0;
    var b = 0;
    while (b < postTitle.length) {
        temp1 = postLabels[b];
        firsti = a;
        do {
            a = a + 1
        } while (postLabels[a] == temp1);
        b = a;
        sortPosts2(firsti, a);
        if (b > postTitle.length) {
            break
        }
    }
}

function sortPosts2(d, c) {
    function e(f, h) {
        var g = postTitle[f];
        postTitle[f] = postTitle[h];
        postTitle[h] = g;
        var g = postDate[f];
        postDate[f] = postDate[h];
        postDate[h] = g;
        var g = postUrl[f];
        postUrl[f] = postUrl[h];
        postUrl[h] = g;
        var g = postLabels[f];
        postLabels[f] = postLabels[h];
        postLabels[h] = g;
        var g = postPublished[f];
        postPublished[f] = postPublished[h];
        postPublished[h] = g;
        var g = postRecent[f];
        postRecent[f] = postRecent[h];
        postRecent[h] = g
    }
    for (var b = d; b < c - 1; b++) {
        for (var a = b + 1; a < c; a++) {
            if (postTitle[b] > postTitle[a]) {
                e(b, a)
            }
        }
    }
}



function displayToc() {
    var a = 0;
    var b = 0;
    while (b < postTitle.length) {
        temp1 = postLabels[b];
        document.write("");
        document.write('<div class="post-archive"><h4>' + temp1 + '</h4><div class="ct-columns">');
        firsti = a;
        do {
            document.write("<p>");
            document.write('<a " href="' + postUrl[a] + '">' + postTitle[a] + "");
            if (postRecent[a] == true) {
                document.write(' - <strong><span>New!</span></strong>')
            }
            document.write("</a></p>");
            a = a + 1
        } while (postLabels[a] == temp1);
        b = a;
        document.write("</div></div>");
        sortPosts2(firsti, a);
        if (b > postTitle.length) {
            break
        }
    }
}

</script>

<script src="http://YOURSITENAME.blogspot.com/feeds/posts/summary?alt=json-in-script&max-results=9999&callback=bloggersitemap" type="text/javascript"></script> 

কোড কপি করতে সমস্যা হলে এখানে ক্লিক করে কপি করে নিন
৪. Error আসলে ছবিতে দেখানো Fix লেখার উপর ক্লিক করবেন।



 এখন YOURBLOGNAME এর স্থানে আপনার blog এর address দিন।
 
  তারপর ডানপাশের উপরের কোনায় Option লেখাতে ক্লিক করে comment সিস্টেম don't allow করে দিন।

     তারপর Publish এ ক্লিক করুন।

ব্যাস, কাজ শেষ।

আর এতক্ষণ ধর্য্য সহকারে পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।