Showing posts with label মতামত. Show all posts
Showing posts with label মতামত. Show all posts

Saturday, April 18, 2020

বিশ্বাস রাখুন, “আমরা করবো জয় একদিন।” - মনিরুল ইসলাম

বিশ্বাস রাখুন, “আমরা করবো জয় একদিন।” - মনিরুল ইসলাম

লিখেছেনঃ মনিরুল  ইসলাম
লিখেছেনঃ মনিরুল ইসলাম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর কিছু পড়াশুনা ও মুভি দেখার কারনে ‘হলোকাষ্ট’ ও জেনারেল আইখম্যানের ভূমিকা জানা থাকলেও তার পরিণতিটা জানতাম না। জেনোসাইড স্টাডিজে পোষ্ট-গ্রাজুয়েশন ডিপ্লোমা করাকালীন জানতে পারি যে আইখম্যান হিটলারের পরাজয়ের পর জীবন বাঁচাতে জার্মানী থেকে পালিয়ে যায়। নাম ও পরিচয় গোপন করে সে আর্জেন্টিনাতে আশ্রয় নেয়। ‘রিকার্ডো ক্লেম্যান্ট’ নামের এই শ্রমিক যে আসলে আইখম্যান এটি ইজরায়েলের গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’ নিজস্ব তৎপরতায় ঠিকই জেনে যায়। বিপুল সংখ্যক ইহুদি হত্যার অন্যতম প্রধান কারিগর আইখম্যানের সাজা দিতে ইজরায়েলের দৃঢ সংকল্পের কারনে ‘মোসাদ’ তাকে খুঁজে বের করতে মরিয়া ছিল। সন্ধান পেলেও তার বিচার করাটা এতোটা সহজ ছিল না। কেননা, শুধু আইখম্যান একা নয়, আরও বেশ কিছু নাৎসি আর্জেন্টিনায় আশ্রয় নিয়েছিল। আর্জেন্টিনা ঐ সময়ে নাৎসিদের প্রতি সহানুভূতিশীল দেশ হিসেবেই পরিচিত ছিল। বঙ্গবন্ধুর কোন কোন খুনির মতই আইখম্যান নাৎসি সমর্থকদের কাছে দম্ভ ও আফসোস করতো যে কেন সে ইউরোপের সব ইহুদি হত্যা করে নাই। এই অবস্থায় তাকে বিচার করার একমাত্র উপায় ছিল তাকে ইজরায়েলে নিয়ে আসা। আর্জেন্টিনা কোন ভাবেই তাকে ইজরায়েলের কাছে হস্তান্তর করবে না এটা জেনেই ‘মোসাদ’ তাকে অপহরণ করে ইজরায়েলের নিয়ে আসার পরিকল্পনা করতে থাকে। শেষ পর্যন্ত ১৯৬০ খ্রিষ্টাব্দে মোসাদের সদস্য ঠিকই তাকে অপহরণ করে ইজরায়েলে নিয়ে আসে। বিচারের মাধ্যমে ১৯৬১ খ্রিঃ ডিসেম্বরে তার মৃত্যুদন্ড কার্যকর করা হয়। ‘Operation Finale’ সিনেমা দেখার পর আমার মনে হয়েছিল যে মোসাদের ব্যর্থতার ইতিহাস খুবই বিরল। Netflix এ “The Spy” সিরিজটি দেখার পর এই বিশ্বাস আরো দৃঢ হয়। কেজিবি, সিআইএ, সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস (MI6), RAW কিংবা ISI এরও নানারকম সাফল্য নিয়ে প্রচুর লেখালেখি যেমন হয়েছে ঠিক তেমনি অসংখ্য সিনেমা, নাটক ও প্রামান্য চিত্র নির্মিত হয়েছে। এই সকল এজেন্সী স্ব স্ব পদ্ধতিতে শত্রুর সম্পর্কে তথ্য সংগ্রহ, যাচাই, বিশ্লেষন এবং শত্রুকে মোকাবিলা করে কিংবা করার উপায় সম্পর্কে সরকারকে তথ্য সরবরাহ করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর দুই পরাশক্তি পরস্পরকে শত্রু ধরে নিয়ে নিজ নিজ গোয়েন্দা সংস্হাকে নিয়োজিত করেছে। সমাজতন্ত্রের পতন এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাবার পর ক্ষমতাধর দেশগুলোর শত্রুর সংজ্ঞা পাল্টে যায়। ফলে সমরাস্ত্র বানানোর গুরত্ব কিছুটা কমিয়ে দিয়ে অর্থনৈতিক উন্নয়নের উপর জোর দেয়। ফলে, ক্ষমতাধর দেশগুলো ক্ষেত্র বিশেষে সীমান্ত সমস্যার কারনে প্রতিবেশী তবে বেশীর ভাগ ক্ষেত্রেই অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বীকেই প্রধান শত্রু গন্য করতে থাকে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে সেই অনুসারে নিয়োজিত করে।

এদিকে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের কারনে World Economic Forum চতুর্থ শিল্প বিল্পব এবং তার কারনে সুফলের পাশাপাশি যে বিরূপ প্রভাব পড়বে তা নিয়ে রীতিমত গবেষনা করতে থাকে। আমি Kraus Schwab এর “Shaping the Future of the Fourth Industrial Revolution” বইটি পড়ার পর আশ্বস্ত হই যে, AI, IOT, Big Data Analysis, Cryptocurrency ইত্যাদির কারনে বিশ্বে কোটি কোটি মানুষ কাজ হারিয়ে না খেয়ে মরবে না, বরং World Economic Forum মানবিক এক শিল্প বিল্পবের কথা ভাবছে যাতে করে সমগ্র মানব জাতির কল্যান হয়।

ভূমিকার পরে এবার আসল কথায় আসি। ২০১৯ খ্রিঃ শেষের দিকে যখন উহানে নভেল করোনা ভাইরাস ধরা পড়ে এবং হাজার হাজার মানুষ আক্রান্ত হতে থাকে তখন ও ক্ষমতাধর দেশগুলোর দক্ষ এজেন্সীগুলো মনে হয় শত্রুদের নিয়ে তাদের ধারনা পাল্টায় নাই। ২০২০ খ্রিঃ শুরুতে দেখা গেল বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে, প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন সংখ্যা। দেখা গেল কোন গোয়েন্দা সংস্থাই তাদের আসল শত্রুকে চিনতে পারে নি, এটি শতাব্দীর সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতা। মোসাদ, সিআইএ, এমআই৬ সকলেই ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে বিশ্বের সবচেয়ে বিচক্ষণ দেশের নীতি নির্ধারকেরা ও। World Economic Forum-এর চিন্তায় অবশ্য বিষয়টি আসার কথা নয়, তাই তাদের ব্যর্থতা নিয়ে কিছু বলার নাই। বিগত বছরগুলোতে শত্রুর মোকাবিলায় মারনাস্ত্র তৈরি হয়েছে ঠিকই, কিন্তু আসল শত্রু না চেনার কারনে তার বিরুদ্ধে কোনরকম প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি একেবারেই। ফলে ঢাল তলোয়ার বিহীন মানুষ শত্রুর মোকাবিলায় প্রতিদিনই মার খাচ্ছে অসহায় ভাবে, আসল শত্রু করোনা বিনা বাধায় একের পর এক দেশ ও অঞ্চল দখল করে নিচ্ছে। ধনী, গরীব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, নারী-পুরুষ, শিশু-আবাল-বৃদ্ধ-বণিতা, সাদা-কালো-বাদামী, হিন্দু-মুসলামান -খ্রিস্টান-বৌদ্ধ-ইহুদি-নাস্তিক- সবার সামনে এখন একটাই শত্রু, তাহ’লো করোনা।

বিশ্বের অন্যান্য দেশের মতই বাংলাদেশের ও এই মূহূর্তে প্রধান প্রতিপক্ষ, শত্রু করোনা ভাইরাস। এই শত্রু একেবারে অজানা না হলেও অদৃশ্য, তবে একেবারেই অদৃশ্য তা কিন্তু বলা ঠিক হবে না। কেননা, আমরা জানি যে কি করলে কার্যকরভাবেই এই শত্রুকে এড়িয়ে চলা সম্ভব। যেহেতু, হাতের কাছে করোনা শত্রু সামনাসামনি মোকাবিলার কোন কার্যকর অস্ত্র (ভ্যাকসিন কিংবা সুনির্দিষ্ট ওষুধ) নাই, সেহেতু, আপাততঃ শত্রুর মুখোমুখি না হয়ে এড়িয়ে চলার মাধ্যমেই নিজেদের সুরক্ষিত রাখা সম্ভব। তবে কতদিন এড়িয়ে চলবো সে প্রশ্ন উঠতেই পারে। আমি বলি বেশীদিন নয়, বিশ্বব্যাপী বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করছেন। কয়েকটি দেশেই যুগপৎ ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা চলছে, খুব বেশী হলে ছ’মাস, আমি বিশ্বাস করি এর বেশী সময় লাগবে না। তবে আমি এও বিশ্বাস করি, সুনির্দিষ্ট ওষুধ তার আগেই বাজারে আসবে, তখন করোনা ঠান্ডা জ্বরের চেয়ে বেশী কিছু মনে হবে না। কিন্তু তার আগে এই শত্রুকে এড়িয়ে চলার জন্য যে কাজগুলো করতে পারেন তা হ’লোঃ

* ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন;
* আতঙ্কিত না হয়ে সচেতন হোন, মানসিক শক্তি বাড়ান;
* করোনা মানেই নিশ্চিত মৃত্যু নয়, করোনা হলে আপনি বেঁচে গেলেও আপনার পরিবারের বয়স্ক কিংবা ক্রনিক রোগেভোগা সদস্য কিন্তু মারা যেতে পারেন, সেটি অবশ্যই মনে রাখতে হবে;
* ধর্মপালনে যার মানসিক প্রশান্তি আসে তিনি ঘরে বসেই নিজ ধর্ম বেশী বেশী করে পালন করুন, ছবি এঁকে, গান শুনে বা গেয়ে কিংবা মুভি দেখে যার ভাল লাগে তিনি ঘরে বসে তাই-ই করুন;
* যাচাই, বাছাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমের দেওয়া তথ্য বিশ্বাস করবেন না। বরং মূল ধারার গনমাধ্যমের তথ্যে বিশ্বাস রাখুন, এই যুগে কোন তথ্য গোপন রাখা যেমন প্রায় অসম্ভব ঠিক তেমনি করোনা সম্পর্কে কোন তথ্য গোপন করার কোন কারন ও নাই;
* বিষোদগার কিংবা ঘৃনা বিদ্বেষ না ছড়িয়ে বরং করোনা মোকাবিলায় যারা ফ্রন্টলাইনে আছেন তাদের সমর্থন করুন, সহায়তা করুন;
* ইতোমধ্যেই, যারা ফ্রন্টলাইনে লড়াই করছেন যেমন, চিকিৎসাকর্মী, পুলিশ, প্রশাসন, সেনাসদস্য, সাংবাদিক-আপনাদের ভাই, আপনাদেরই আত্মীয় কিংবা বন্ধু-তাদের সহায়তা করুন, তাদের পাশে দাঁড়ান;
* আপনি যদি চিকিৎসাকর্মী, পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী, সংবাদকর্মী কিংবা আপনার স্ত্রী, সন্তান, মাতাপিতা, ভাইবোন, বন্ধু বা পাড়াপ্রতিবেশীকে সহায়তা করতে চান, তা’হলে ঘরেই থাকুন;
* জরুরী প্রয়োজনে বাইরে গেলেও স্বাস্থবিধি অক্ষরে অক্ষরে মেনে চলুন।

করোনার বিরুদ্ধে আমাদের লড়াইটা একেবারেই সাময়িক এবং সহজ ও বটে। WHO এবং IEDCR-এর পরামর্শ মেনে চলার মাধ্যমেই করোনাকে পরাজিত করা সম্ভব।

লিখেছেন
শ্রদ্ধেয় স্যার অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম
নির্বাহী প্রধান
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি),ডিএমপি।
সরকারের মহৎ উদ্যোগ বনাম  অসচেতন জনগন

সরকারের মহৎ উদ্যোগ বনাম অসচেতন জনগন

বাংলাদেশে করোনা ভাইরাস মহামারী নিয়ে কিছু লিখার জন্য মন অনেকদিন ধরে কাছুমাছু করছে। আবার অনেকেই অনুরোধও করছে মেসেঞ্জারে যেন এবিষয়ে কিছু লিখি। তাই লিখতে বসলাম।

লিখেছেন: জনাব সুলতান আহমদ
লিখেছেন: জনাব সুলতান আহমদ

বাংলাদেশী মানে মূলত বাঙালি। বাঙালি মানেই অধিকাংশ হুজুগী, কারণ অশিক্ষিত মানুষের সংখ্যা বেশি। আবার বাঙালিদের মধ্যে যারা শিক্ষিত তাদের অধিকাংশই আবার জ্ঞানপাপী তথা কুশিক্ষিত। আবার যারা সুশিক্ষিত, তারা কিন্তু অধিকাংশের চাপে পড়ে নির্বাক। এই বাঙালির উদ্দেশ্যে কী লিখা যায়। লিখার কি কোনো সার্থকতা থাকবে? তবুও অনেকটা মনের তথা বিবেকের কাছে বাধ্য হয়ে লিখতে বাধ্য হলাম। অবশ্য সব কথাই যে লিখতে পারব, তাও না।

অনেকে এরপরেও আমার কথার সাথে দ্বিমত পোষণ করবে। এটা স্বাভাবিক। আমি পরমতকে শ্রদ্ধা করতে ভালবাসি। কিন্তু জ্ঞানপাপীদের মতকে শ্রদ্ধা করা আমার পক্ষে অসম্ভব। যারা চোখ থেকেও অন্ধ সেজে বসে আছে।

এই করোনা ভাইরাসটি যদি চীনে উৎপত্তি না হয়ে বাংলাদেশে প্রথম উৎপত্তি হতো, তাহলে জানি না, সরকার বিরোধীরা কত বড় দামী একটা মহামূল্যবান ঔষধ পেতো? অথচ এটি চীন থেকে বিস্তার লাভ করে বিশ্বের মহা-মহাশক্তিধর রাষ্ট্রগুলোকে সম্পূর্ণ অসহায় করে ফেলে পর্যুদস্তু করে ধীরে ধীরে পুরো পৃথিবীর প্রায় সব রাষ্ট্রে ভয়ঙ্কর অশুভ হাত বিস্তার করে বাংলাদেশেও গত আট মার্চ এর প্রথম অস্তিত্ব পাওয়া গেল। আজ সতেরই এপ্রিল-এ আটারশত আটত্রিশ জন করোনা রোগী হিসেবে সরকারিভাবে শনাক্তের ঘোষণা দিল। যার মধ্যে পঁচাত্তর জন স্রষ্টার কাছে চিরদিনের জন্য ফিরে গেল। আটান্ন কি ঊনষাট জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেল। অবশিষ্টরা এখনও সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা পাচ্ছে। জানি ধীরে ধীরে প্রতিদিন এই সংখ্যাগুলো জ্যামিতিক হারে বাড়তে থাকবে।

এর শেষ কোথায় তা আসলে পৃথিবীর কেউ জানে না।
সরকারিভাবে আটই মার্চ শনাক্ত হওয়ার পর দেশের অল্পকিছু মানুষ সরকারকে দেশ-লকডাউন করে দেওয়ার জন্য পরামর্শ দিতে শুরু করল। কিন্তু সরকার ষোলই মার্চ প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ করে দিল। ছাব্বিশ-এ মার্চ সরকারি অফিস, আদালত, কলকারখানা বলতে গেলে রাষ্ট্রীয় নব্বই শতাংশ প্রতিষ্ঠান বন্ধ করে দিল।

এর পরে সরকারের আসল পরীক্ষা শুরু হয়ে গেল। রাষ্ট্রীয় গুদামে রাষ্ট্রের জনগণের জন্য সংরক্ষিত রাখা রাষ্ট্রীয় সম্পদগুলো মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রশাসন, আইন, প্রশাসনসহ বিভিন্নহাত দিয়ে স্বচ্ছতার সঙ্গে বিতরণ করতে শুরু করল। যেখানে দেখা গেছে প্রধানমন্ত্রীর আন্তরিকতায় কোনো ছেদ ছিল না। কিন্তু আমরা তো নিজের ভালো অতি-বেশি বোঝার বাঙালি! কেউ শুরু করলো চুরি। আবার কেউ সমালোচনা শুরু করলো কেন রাষ্ট্র এভাবে লক-ডাউন হয়ে থাকবে‍? কতদিন থাকবে এই লকডাউন?
হায় জনতা! কত...... দিন...... বাঙালি হয়ে থাকবে, মানুষ হবে না?

এভাবে সরকার দেশের মানুষকে বাঁচানোর জন্য লকডাউন করেছে, তাতে সরকারের বিরাট ক্ষতি ছাড়া তো লাভের অনু পরিমাণও কিছু নেই। শুধু দেশের মানুষকে এই মহামারীর হাত রক্ষার চেষ্টা ছাড়া।

মসজিদে নামাজ পড়া নিয়ে কিছু বিধি-নিষেধ প্রশ্নবিদ্ধ আমার কাছেও। যেসব এলাকায় এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি, সেখানে এত কঠোর কড়াকড়ির দরকার আছে কিনা, বিশেষ করে শুক্রবারের জুমার নামাজের বিষয়ে। বাংলাদেশের মানুষ এখন আগের চেয়েও অনেক বেশি প্রকৃত ধার্মিক। ধর্মান্ধ মানুষের সংখ্যা আগের তুলনায় এখন অনেক কম বলে মনে করি। ভাইরাসের অস্তিত্বহীন উপজেলাগুলোতে এই কড়াকড়ি ধার্মিক মানুষের মনে ক্ষুব্ধতার সৃষ্টি করছে। অবশ্য ‘সরকারের সব ধরণের উদ্যোগ-ই মহৎ উদ্দেশ্যে’ এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ তো নেই-ই, বরং পুরোপুরি আস্থা আছে।

জনগণকে মহামারী ভাইরাস থেকে বাঁচানোর জন্য সরকারের এত প্রচেষ্টা। কিন্তু জনগণকে কি বুঝে? অথবা বুঝতে চায়? কোনোটাই না। বরং জনগণ আছে চোর-পুলিশ খেলায়। রাষ্ট্রের সম্পদ সরকার জনগণের মাঝে সাধ্যমত বিলিয়ে দিয়ে ফতুর হওয়ার পথে, তবুও জনগণ কি এর মূল্যায়ন করতে জানে? অথবা এতটুকু সদিচ্ছা কি জনগণের আছে? বরং যত দোষ নন্দ ঘোষ। নিজের দোষ কখনও দেখার সামর্থ্য বাঙালির নেই, আছে শুধু অপরের দোষ খুঁজে বেড়ানোর, যেন নিজের দোষটা সহজেই চাপা দিতে পারে।

প্লিজ, জনগণ একটু বুঝতে চেষ্টা করুন। সরকারের উদ্যোগগুলো কিন্তু শুধু সরকারের জন্য নয়, এটি জনগণের জন্য । জনগণকে বাঁচাতেই সরকারের প্রচেষ্টা। ‘জনগণ বাঁচলেই সরকারের প্রাণ বাঁচে’- এটাই হচ্ছে কল্যাণমুখী রাষ্ট্রের প্রধান পরিচয়। এই মহামারী ভাইরাসের পরে রাষ্ট্রের ভবিষ্যত কোথায় গিয়ে দাঁড়াবে- তা নিয়ে সরকার কত বেকায়দায় তা একমাত্র সরকারই বুঝলে হবে না, জনগণকেও তা বোঝার চেষ্টা থাকতে হবে। নইলে বাঙালির প্রকৃত মনুষ্যত্বের মুক্তিকে সুদূর পরাহত বলে মনে করবো।

সুলতান আহমদ, সহকারী অধ্যাপক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাউশি, ঢাকা। সাবেক সহকারী অধ্যাপক, কক্সবাজার সরকারি কলেজ

Monday, March 30, 2020

করোনা ভাইরাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি

করোনা ভাইরাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি

করোনা ভাইরাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলিঃ

বর্তমান বিশ্বকে অচল করে দেয়া রোগটি হলো 'COVID-19'। এটি শ্বাসতন্ত্রের প্রদাহজনিত একটি রোগ।

রোগের নামঃ (COVID - 19)
‌‌‌-------------------------------------------
যার পূর্ণরুপ - Corona Virus Disease -2019
অর্থাৎ, CO -Corona,  VI- Virus,  D- Disease
 আর 19 রাখার কারণ হলো,  ২০১৯ সালে এই রোগটি চীন এ  প্রথম ধরা পড়ে৷ 

নামকরণ :
--------------
 WHO (World Health Organisation) ২০২০ সালের ১১ ফেব্রুয়ারী এই রোগের নামকরণ করে। 
 
Corona meaning : 
-----------------------------
এটি ল্যাটিন ভাষার ' Corona' থেকে নেয়া হয়েছে যার মানে ' মুকুট'।  এটির আরেকটি অর্থ হয় ' জ্যোতির্বলয় '।  কারণ " সঞ্চালন ইলেক্ট্রন অণুবীক্ষণ " যন্ত্রে ভাইরাসটির বাহিরের কন্টক সদৃশ প্রোটিনের আবরণ দেখে এই ভাইরাসকে মুকুট বা জ্যোতির্বলয় এর মতই লাগে। 

*******************★********************

ভাইরাসের নামঃ
--------------------------
(SARS - CoV - 2)
যার পূর্ণরুপ - Severe Acute Respiratory Syndrome - Corona Virus - 2 
 
এরুপ নামকরণের কারণ, ২০০৩ সালে চিহ্নিত হওয়া সার্স ভাইরাসের সাথে বর্তমান ভাইরাসটির জেনেটিক্যালি ৭৯%  মিল রয়েছে। তাই এটি সার্স ভাইরাসেরই  ২য় উপপ্রজাতি (sub type)বলে নামকরণ করা হয়েছে৷ 

নামকরণঃ
-----------------
 ICTV (International Committee  on Texonomy of Virus) ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি ভাইরাসটির নামকরণ করে। 

এটি প্রথম দিকে ' Novel Coronavirus ' (nCoV)নামে পরিচিতি পায়। কারণ "Novel" শব্দটির অর্থ " অদৃষ্টপূর্ব " বা " যা আগে কখনো দেখা যায় নি"। এই ভাইরাসটি Coronaviridae গোত্রের হলেও নতুন একটি উপপ্রজাতি। তাই এটিকে Novel নাম দেয়া হয়েছিল। 

********************★*******************
 
প্রথম শনাক্তকরণঃ
------------------------------
 ১৯৬০ সালের মাঝামাঝি সময়ে প্রথম Coronavirus আবিষ্কৃত হয়। এ ভাইরাস গুলো আকারে বেশ বড়। এরা এক প্রকার single stranded RNA virus. এদের ব্যাস প্রায় ১২০ ন্যানোমিটার। বর্তমানের COVID - 19 হলো coronavirus এরই একটি ভিন্ন strain বা sub type ( genetic variation)  যা ১৭ নভেম্বর, ২০১৯ সালে ( according to South Morning China Post)
একজন ৫৫ বছর বয়সী ব্যক্তির মাধ্যমে ' চীনের হুবেই প্রদেশের উহান শহরের একটি  ' Seafood Market ' থেকে প্রথম ছড়িয়েছে বলে ধারণা করা হয়। করোনা ভাইরাসের উৎপত্তি ' বাদুড় ' থেকে।  ধারণা করা হয় বাদুড় থেকে ভাইরাসটি 'প্যাংগোলিন (pangolin) ' নামক স্তন্যপায়ী প্রাণীর মাধ্যমে মানব দেহে প্রবেশ করে এবং পরে তা ছড়িয়ে পড়ে৷ কারণ এই প্রাণীতে থাকা ভাইরাসের সাথে বর্তমান ভাইরাসটির ৯৯% মিল পাওয়া গেছে৷ 
********************★*******************

প্রতিরোধের উপায়ঃ
-------------------------------
 ভাইরাসটি অত্যন্ত সংক্রামক হওয়ায় খুব দ্রুত মানব দেহে ছড়িয়ে পড়ে।  এটি থেকে বাঁচতে হলে বা সংক্রমণের হার কমাতে হলে নিয়মিত সাবান দিয়ে হাত ধোঁয়ার কোন বিকল্প নেই। অন্তত ২০ সেকেন্ড ভালো করে সাবান দিয়ে হাত ধৌত করা অত্যাবশ্যক।  এটি বয়স্কদের জন্য এবং যাদের  রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা ( Immune System) দুর্বল তাদের জন্য প্রাণঘাতী। তাই এসকল ব্যাক্তিদের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা বাঞ্চনীয়। 
অসুস্থ ব্যাক্তিদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং " Quarantine "বা " সঙ্গরোধ " নিয়মানুবলী মেনে চলতে হবে। আর এ রোগের চিকিৎসা সেবা প্রদানকারী ডাক্তার বা নার্সদের অবশ্যই PPE ( Personal Protective Equipment) ব্যবহার করতে হবে। এই ভাইরাসটির কোন ভ্যাক্সিন বা টিকা এখনো নাই।তবে পরীক্ষামূলক ভাবে বেশ কয়েকটি ভ্যাক্সিন কিছু সংখ্যক রোগীর শরীরএ প্রয়োগ করা হয়েছে। তৃণমূল পর্যায়ে জনসাধারণের কাছে আসতে প্রায় ১৪- ১৮ মাস বা তারও বেশি সময় লাগতে পারে৷ 

 Written by - 
মোঃ তরিকুল ইসলাম 
(বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)

Friday, March 27, 2020

সংক্রামক রোগ : রাসূল সা:-এর নির্দেশনা এবং করণীয়

সংক্রামক রোগ : রাসূল সা:-এর নির্দেশনা এবং করণীয়

সংক্রামক রোগ : রাসূল সা:-এর নির্দেশনা এবং করণীয়

শুক্রবার, ২৭ মার্চ ২০২০
বিভিন্ন দেশের সরকার কর্তৃক করোনাভাইরাসে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার জন্য এ চেষ্টা, আর্থিক প্রণোদনা, অন্য দিকে বিভিন্ন সামাজিক মাধ্যমে নানা রকম প্রচারণা। এই ভাইরাসের জন্য যুক্তরাষ্ট্র কর্তৃক চীনকে দোষারোপ, আবার চীন ও রাশিয়া কর্তৃক চলছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে দোষারোপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে মহামারী ঘোষণা করেছে। বিভিন্ন দেশে এ পর্যন্ত প্রায় পাঁচ লাখ লোক আক্রান্ত হয়েছে এবং প্রায় ২২ হাজার লোক মৃত্যুবরণ করেছে। ভবিষ্যতের অজানা আশঙ্কায় মানুষ খাদ্যদ্রব্য মজুদ করা শুরু করেছে এবং জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। ডাক্তার ও নার্সরাও আতঙ্কের শিকার হচ্ছেন। ঢাকা মেডিক্যালের ডাক্তার ও চিকিৎসা সহকারী একজন বিদেশফেরত রোগীকে চিকিৎসা দিতে অস্বীকার করেছেন এবং পরে সে রোগী মৃত্যুবরণ করেছেন। এক রোগী আতঙ্কিত হয়ে হাসপাতাল থেকে নাকি পালিয়েছেন।

হজরত ওমর রা:-এর শাসনামলে সিরিয়ায় মুসলিম সেনাবাহিনী প্রধান হজরত আবু উবায়দা বিন জাররাসহ প্রায় ২০ হাজার সৈনিক প্লেগ রোগে মৃত্যুবরণ করেন। চতুর্দশ শতাব্দীতে (১৩৪৭-৫২) প্রায় পাঁচ কোটি মানুষ একই রোগে মৃত্যুবরণ করেন। তখন এই রোগ ছড়িয়েছিল প্রধানত জাহাজ চলাচলের মাধ্যমে। প্রথম বিশ্বযুদ্ধে প্রায় দুই কোটি লোক নিহত হয় আর যুদ্ধ পরবর্তী স্পেনিশ ফ্লুতে মারা যায় প্রায় পাঁচ কোটি মানুষ। এই রোগ তখন বিভিন্ন দেশে ছড়িয়েছে ট্রেন ও জাহাজে ভ্রমণের মাধ্যমে।

এইচআইভি বা এইডস ১৯৮০ সালের দিকে শনাক্ত হয় এবং এর মহামারীতে ১৯১৬ সালে মারা যায় প্রায় সাড়ে তিন কোটি মানুষ যার বেশির ভাগ আফ্রিকায়। স্পেনিশ ফ্লুর পর গত ১০০ বছরে পৃথিবীব্যাপী আর কোনো রোগ এত আতঙ্ক সৃষ্টি করতে পারেনি। বর্তমানে মহামারী ছড়াচ্ছে মূলত প্লেন ভ্রমণের মাধ্যমে । ফলে কয়েক মাসের মধ্যে করোনাভাইরাস পৃথিবীর প্রায় ১৭৭টি দেশে ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে মানুষ অনেক কিছু না জেনেও আতঙ্কগ্রস্ত হচ্ছে। একজন ঐতিহাসিক লিখেছেনÑ ÔFear & suspicion multiply more rapidly than any virusÕ
এমন পরিস্থিতিতে আমরা যদি মহামারীসংক্রান্ত হাদিসগুলো পর্যালোচনা করি, তা হলে সঠিক দিকনির্দেশনা পাবো এবং আতঙ্ক থেকেও নিষ্কৃতি পেতে পারি।

হজরত আয়েশা রা: থেকে বর্ণিত। তিনি প্লেগ সম্পর্কে রাসূল সা:-কে জিজ্ঞেস করেন। নবী সা: তাকে জানান, এর সূচনা হয়েছিল আজাবরূপে। আল্লাহ যাদের ওপর চান তা পাঠান। কিন্তু আল্লাহ তায়ালা একে ঈমানদারদের জন্য রহমতস্বরূপ বানিয়ে রেখেছেন। কোথাও যদি প্লেগ মহামারী ছড়িয়ে পড়ে এবং সেখানকার কোনো বান্দা এ কথা জেনে বুঝেই ধৈর্যসহকারে সে শহরে অবস্থান করে যে, আল্লাহ তার ভাগ্যে যা লিখে দিয়েছেন সেই বিপদ ছাড়া আর কিছুই তার ওপর আসবে না, তবে সে শহীদের অনুরূপ সওয়াব পাবে। (সহিহ বুখারি, কিতাবুত তিব্ব, হাদিস-৫৩১৪)

খলিফা ওমর রা: সিরিয়ায় প্লেগের খবর পাওয়ার পর আবু উবায়দা রা:-কে ওখান থেকে আসার জন্য একটি চিঠি দেন। জবাবে তিনি লিখেছিলেনÑ ‘...আমার সাথে কিছু মুসলিম বাহিনী আছে। আমার ও তাদের ব্যাপারে আল্লাহ যতক্ষণ না পর্যন্ত তাঁর নিয়তি কার্যকর করেছেন, ততক্ষণ পর্যন্ত তাদেরকে ছেড়ে শুধু নিজেকে বাঁচাতে চাই না। মাফ করবেন, আসতে পারছি না বলে। আমিরুল মুমিনিন, আমাকে বাহিনীর সাথে থাকতে দিন।’ উল্লিখিত হাদিসটি এই মহান সাহাবি জীবন দিয়ে বাস্তবায়ন করেছিলেন। পরবর্তী সেনাপ্রধান হজরত আমর বিন আস রা: ওমর রা:-এর নির্দেশে মুসলিম সেনাবাহিনীকে উঁচু ভূমিতে স্থানান্তর করেন এবং সবাই মহামারী থেকে মুক্তি পেলেন। রাসূল সা: বলেন, প্লেগ রোগ প্রত্যেক মুসলমানের জন্য শাহাদৎ। (বুখারি, কিতাবুত তিব্ব, নম্বর-৫৩১২)
রাসূল সা: ইরশাদ করেছেনÑ ‘যখন তোমরা শোন যে, কোনো জায়গায় মহামারীর প্রাদুর্ভাব হয়েছে, তোমরা সেখানে যেও না। আর কোনো জায়গায় কোনো প্রাদুর্ভাব ঘটলে এবং তোমরা সেখানে থাকলে সেখান থেকে পালিয়ে যেও না।’ (বুখারি কিতাবুত তিব্ব, হাদিস নম্বর-৫৩১০)

ওমর রা: সিরিয়া যাত্রা করলেন। ‘সারগ’ নামক স্থানে পৌঁছে তিনি খবর পেলেন, সিরিয়ায় মহামারী দেখা দিয়েছে। তিনি বড় বড় সাহাবিদের পরামর্শে এবং এই হাদিস শুনে মদিনায় ফিরে গেলেন। বর্তমানে বিভিন্ন দেশে যে কোয়ারেন্টিন চলছে, তা এই হাদিসেরই অনুরূপ। মধ্য চীনের উহান শহরে এক কোটি ১০ লাখ লোক বাস করে। গত ডিসেম্বরে এই শহরে করোনাভাইরাসের আক্রমণের সূচনা। ২৩ জানুয়ারি এই শহরের সাথে বাইরের সব যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। এত বড় শহর বিচ্ছিন্ন করাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘ইতিহাসে নজিরবিহীন ঘটনা’ হিসেবে উল্লেখ করেছে। তবে অন্যথায় এই মহামারী আরো বেশি দ্রুত মাত্রায় ছড়িয়ে পড়ত। চীনের পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইতালি। সেখানে আমাদের বাংলাদেশী ভাইবোনেরা আছেন। এই হাদিসটি তারা পালন করলে এ সময়ে তারা দেশে আসতেন না (অবশ্য তাদেরকে বাধ্য করা হলে অন্য কথা)। দুঃখজনক যে, এ রোগে প্রথম বাংলাদেশে মৃত্যুবরণকারী ৭০ বছর বয়সী ভদ্রলোক তার ইতালিফেরত মেয়ের মাধ্যমেই আক্রান্ত হয়েছিলেন, যদিও ওই মহিলা সুস্থ অবস্থায় ইতালি ফিরে গেছেন। বর্তমানে আমাদের আশপাশের সব দেশেই এই রোগে মানুষ কম-বেশি আক্রান্ত। কাজেই এ সময়ে বেড়ানোর জন্য দেশে আসা বা বাইরে যাওয়া সমীচীন নয়।

রাসূল সা: বলেছেন, ছোঁয়াচে বা সংক্রামক ব্যাধি বলতে কিছু নেই, অশুভ লক্ষণ বা অমঙ্গলের চিহ্ন বলতে কিছু নেই, পেঁচা সম্পর্কে অশুভ ধারণার কোনো বাস্তবতা নেই এবং সফর মাসকে অশুভ মনে করারও কোনো ভিত্তি নেই। তবে কুষ্ঠ রোগী থেকে দূরে সরে যাও যেরূপ বাঘ থেকে দূরে ভেগে থাকো। (বুখারি, কিতাবুত তিব্ব, ১৯ অনুচ্ছেদ)

এ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা বলেনÑ হাদিসের প্রথম ও শেষ বক্তব্যটি পরস্পরবিরোধী মনে হলেও আসলে তা নয়। জাহেলি যুগে মনে করা হতো ছোঁয়াচে রোগীর সংস্পর্শে গেলেই রোগ হয়। এখানে যে আল্লাহ তায়ালার ক্ষমতা সম্পূর্ণরূপে ক্রিয়াশীল, তারা এটা বিশ্বাস করত না। ইসলামের দৃষ্টিতে রোগব্যাধি আল্লাহর সৃষ্টি, তিনি যাকে ইচ্ছা দেন এবং যাকে ইচ্ছা হেফাজত করেন। করোনাভাইরাস প্রায় ৬০ বছর আগে আবিষ্কার করা হয়েছে। এত দিন কেন এই ভাইরাস নিষ্ক্রিয় ছিল বা প্রতি বছর কেন এই ছোঁয়াচে রোগ দ্বারা মানুষ আক্রান্ত হচ্ছে না, এর জবাব বিজ্ঞানের কাছে নেই।
ইসলামে এই বিশ্বাসের একটি মানবিক দিকও রয়েছে। রাসূল সা: এক দিকে কুষ্ঠ, প্লেগ প্রভৃতি সংক্রামক রোগ থেকে সতর্কতা অবলম্বন করতে বলেছেন, অন্য দিকে মানবতার হক, দায়িত্ব ও প্রয়োজনীয়তা দেখা দিলে সব কুসংস্কার উপেক্ষা করে আল্লাহর ওপর ভরসা করে দায়িত্ব পালনে তৎপর হতে নির্দেশ দেন।
হাদিস রয়েছেÑ আমর ইবনে শরিদ থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, সাকিফ গোত্রের প্রতিনিধি দলের সাথে একজন কুষ্ঠরোগী ছিল। নবী সা: তাকে বলে পাঠান, ‘আমরা তোমার আনুগত্যের শপথ গ্রহণ করেছি। অতএব, তুমি চলে যাও।’

জাবির রা: থেকে বর্ণিত অপর এক হাদিস থেকে জানা যায়, রাসূল সা: কুষ্ঠ রোগীর সাথে একত্রে বসে খেয়েছেন। তিনি আল্লাহ তায়ালার ওপর নির্ভর করেই কুষ্ঠরোগীর সাথে একত্রে বসে খাওয়া-দাওয়া করেছেন। আবার যেকোনো রোগের আক্রমণ থেকে বাঁচার জন্য তিনি লোকদের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য উপদেশ দিয়েছেন। সাথে সাথে তিনি লোকদের এ কথাও মনে রাখতে বলেছেন, আল্লাহ তায়ালাই মানুষের স্বাস্থ্য রক্ষাকারী। কারো মনে এরূপ ধারণা বদ্ধমূল হওয়া উচিত নয় যে, রোগীর সাথে মেলামেশা করলেই সে রোগে আক্রান্ত হয়ে পড়বে। এরূপ ধারণা বদ্ধমূল হলে রুগ্ণ ব্যক্তির পরিচর্যা করার কেউ থাকবে না।

এই হাদিসগুলো আলোচনার উদ্দেশ্য হচ্ছে ডাক্তার ও তাদের সহযোগীদের ছোঁয়াচে রোগীর চিকিৎসার ব্যাপারে উৎসাহিত করা। আর্তমানবতার সেবায় ডাক্তার ও তার সহযোগীদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। আমরা পালিয়ে গিয়ে কোথাও নিরাপদ থাকতে পারব না। নিজের স্ত্রী-সন্তান, বুয়া, ড্রাইভার, প্রতিবেশী, নিকটাত্মীয়ও এ রোগের কারণ হতে পারে। কাজেই হাসপাতালে অবস্থান করে প্রতিরোধ ব্যবস্থা অবলম্বন এবং আল্লাহর ওপর ভরসা করে রোগীকে যথাসাধ্য সেবা দিতে হবে। কেউ কেউ PPE (personal protection equipment) থাকা জরুরি মনে করেছেন। এটি সবার জন্য জরুরি নয়।

করোনাভাইরাসের ওপর বাংলাদেশের জাতীয় গাইডলাইন অনুযায়ী যেসব ডাক্তার ইনটেনসিভ কেয়ার ইউনিটে কাজ করবেন তাদের জন্য এটা জরুরি। যেসব ডাক্তার আউটডোর, ইমার্জেন্সি বিভাগ, ওয়ার্ডে, চেম্বারে রোগী দেখবেন তাদের জন্য ঘ৯৫ মাস্ক, গ্লাভস, ক্যাপ, অ্যাপ্রোন প্রভৃতি যথেষ্ট। যে দেশে পদ্মা সেতু, মেট্রো রেল, নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, সাবমেরিন, ভূ-উপগ্রহ থাকতে পারে সেখানে ডাক্তারদের জন্য পর্যাপ্ত চচঊ, মাস্ক, গ্লাভস প্রভৃতি সরবরাহ করা কঠিন হতে পারে না। আর যদি পর্যাপ্ত সরবরাহ না করা হয়, তা হবে জাতির জন্য লজ্জার বিষয়। চীন ও দক্ষিণ কোরিয়া দ্রুত পদক্ষেপ নেয়ার কারণে করোনাভাইরাস প্রায় নিয়ন্ত্রণ করে ফেলেছে। উন্নত দেশগুলো যথাযথ পদক্ষেপ নিয়ে কিছু দিনের মধ্যেই তা নিয়ন্ত্রণ করার আশা করছে। তাদের অর্থনীতি এত মজবুত যে, ছয় মাস সব কিছু বন্ধ থাকলেও বড় ধরনের আর্থিক বিপর্যয়ের সম্ভাবনা নেই। আমাদের দেশে বিপুলসংখ্যক প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে। তাদের দীর্ঘ দিন ঘরে রাখা বা লকডাউন করে রাখা সম্ভব নয়। তাই এ ভাইরাসের বিরুদ্ধে দীর্ঘ দিনের যুদ্ধ আমাদের জন্য বড় ধরনের আর্থিক ও সামাজিক বিপর্যয় ডেকে আনতে পারে।

'Timely political decision is like Tuberculosis, early diagonosis is difficult but easy to treat, late diagonosis is easy but difficult to treat' অর্থাৎ সময়মতো রাজনৈতিক (যেকোনো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে) সিদ্ধান্ত যক্ষ্মা রোগের মতো শুরুতে এর রোগ নির্ণয় কঠিন, কিন্তু চিকিৎসা করা সহজ, আর দেরিতে এ রোগ নির্ণয় সহজ কিন্তু চিকিৎসা করা কঠিন।
এখনই আমাদের সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে। বাংলাদেশের সশস্ত্রবাহিনী যেকোনো জাতীয় দুর্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের সার্বিক তত্ত্বাবধানে এখনই করোনাভাইরাস প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমানে সে­াগান হচ্ছেÑ Test, Test, Test, আর ইউরোপের ডাক্তারদের স্লোগান হচ্ছেÑ 'We stay for you in hospital, you stay for us at home.'

এই দুই স্লোগানকে আমাদের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে সশস্ত্রবাহিনীর মাধ্যমে যত দ্রুত কার্যকর করতে পারব, তত মঙ্গল।
২০০০ সালে সারা পৃথিবীতে HIV/AIDS রোগী ছিল চার লাখ। তার মধ্যে এক লাখ ছিল যুক্তরাষ্ট্রে। যথাযথ চিকিৎসা ও প্রতিরোধের মাধ্যমে তারা এই রোগকে নিয়ন্ত্রণ করেছেন। ২০১৬ সালে এ রোগীর সংখ্যা সেখানে ০.৩ শতাংশ। অথচ আফ্রিকার অনেক দেশে এ রোগ ২১-২৭ শতাংশের। দক্ষিণ আফ্রিকায় ৭২ লাখ, নাইজেরিয়ায় ৩২ লাখ এবং ভারতে ২১ লাখ রোগী এইচআইভি বা এইডসে আক্রান্ত। এ রোগ আফ্রিকার অনেক দেশের আর্থসামাজিক অবকাঠামোর ওপর বিরাট বোঝা হিসেবে দেখা দিয়েছে।

এইচআইভি বা এইডসের মতো করোনাভাইরাসের ওষুধও শিগগিরই আবিষ্কৃত হতে যাচ্ছে। ম্যালেরিয়ার একটি ওষুধ Hydroxychloroquin চীনে প্রয়োগ করে ডাক্তাররা বেশ সফলতা পেয়েছেন। যুক্তরাষ্ট্র ও অন্যান্য উন্নত দেশেও এই ওষুধের পরীক্ষা চলছে। এ রোগের Vaccine বানাতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে। পৃথিবীর উন্নত দেশগুলো অনেক সংক্রামক ব্যাধি যেমনÑ টাইফয়েড, কলেরা, ম্যালেরিয়া, কালাজ্বর, ভাইরাল হেপাটাইটিস, এইচআইভি বা এইডস প্রভৃতি নিয়ন্ত্রণ করেছে। কয়েক মাসের মধ্যেই করোনাভাইরাসকেও নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। আমরা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে দেরি করি, তা হলে আফ্রিকার অনেক দেশের এইচআইভি বা এইডসের মহামারীর মতো করোনাভাইরাসও আমাদের দেশে মহামারী আকার ধারণ করে আর্থসামাজিক ক্ষেত্রে বিরাট বোঝা হয়ে দেখা দিতে পারে।

Sunday, March 22, 2020

কক্সবাজারে পর্যটন শিক্ষা ও ক্যারিয়ার

কক্সবাজারে পর্যটন শিক্ষা ও ক্যারিয়ার

উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সুন্দর ক্যারিয়ার গড়ার স্বপ্ন কার না থাকে? সময়ের সঙ্গে সঙ্গে জনসংখ্যা বেড়ে চলছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে শিক্ষার্থীদের শিক্ষার চাহিদা মেটাতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে খুলছে নতুন বিভাগ। ‘ট্যুরিজম ও হহসপিটালিটি ম্যানেজমেন্ট’ বিভাগটি তেমনি একটি বিভাগ।

বাংলাদেশে পরিচিত অপরিচিত অনেক পর্যটক আকর্ষক স্থান রয়েছে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য্যে যুগে যুগে অনেক ভ্রমণকারীরা মুগ্ধ হয়েছেন। বাংলাদেশের রয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক মসজিদ, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, পাহাড়, অরণ্য ভূমি প্রভৃতি। সেই প্রাচীন কাল থেকেই এদেশের প্রাকৃতিক সৌন্দর্য্য পর্যটকদের মন জয় করে এসেছে। বাংলাদেশের প্রত্যেকটি এলাকা বিভিন্ন স্বতন্ত্র বৈশিষ্ট্যে বিশেষায়িত। এ পর্যটন এলাকা গুলোর মধ্যে সবচেয়ে বেশি পর্যটকের সমাগম ঘটে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। তাই কক্সবাজারে পর্যটন শিক্ষার প্রসার ঘটানো অতীব জরুরী।

সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা, সামনে বিশাল সমুদ্র। কক্সবাজার গেলে সকালে-বিকেলে সমুদ্রতীরে হাঁটতে কে না চাইবে। নীল জলরাশি আর শোঁ শোঁ গর্জনের মনোমুগ্ধকর দৃশ্য সবাইকেই আকৃষ্ট করে। অপরূপ সুন্দর বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার। মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া, মাতার বাড়ি, শাহপরী, সেন্টমার্টিন, কক্সবাজারকে করেছে আরো আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন। এ জেলার উপর দিয়ে বয়ে গেছে মাতা মুহুরী, বাঁকখালী, রেজু, কুহেলিয়অ ও নাফ নদী। পর্যটন, বনজসম্পদ, মৎস্য, শুটকিমাছ, শামুক, ঝিনুক ও সিলিকাসমৃদ্ধ বালুর জন্য কক্সবাজারের অবস্থান তাই ভ্রমণবিলাসী পর্যটকদের কাছে সবার উপরে। আর এই কক্সবাজারে রয়েছে পর্যটন শিল্পের বিশাল এক সম্ভাবনা। আর এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য প্রয়োজন এই বিষয়ের উপর পর্যাপ্ত জ্ঞান। তাই পর্যটন শিক্ষা আমাদের কক্সবাজারের যুবকদের জন্য বিশাল এক সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে।

অপার সম্ভাবনার পর্যটন খাত চলছে খুঁড়িয়ে
পর্যটনকে বলা হয় ‘অদৃশ্য রপ্তানি পণ্য’। এখানে কর্মসংস্থান, বিনিয়োগ ও আয়ের কোনো সীমা নেই। মেক্সিকো ও ইন্দোনেশিয়ার মোট রপ্তানি আয়ের প্রায় ৬০ ভাগ আসে পর্যটন খাত থেকে। গত বছর বিশ্বের মোট কর্মসংস্থানের ৯.৩ শতাংশ ছিল পর্যটন খাতে। পর্যটনের বিকাশ ঘটিয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালদ্বীপ, তিউনেসিয়ার মতো অনেক দেশ বেকারত্ব দূর ও বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে জাতীয় অর্থনীতির ভিত্তি মজবুত করতে সমর্থ হয়েছে। অথচ, বিশ্বের অন্যতম পর্যটনবান্ধব দেশ হয়েও সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাবে বাংলাদেশ পর্যটন শিল্পে তলানিতেই পড়ে আছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ‘ভ্রমণ ও পর্যটন প্রতিযোগী সক্ষমতা প্রতিবেদন-২০১৭’ অনুযায়ী ১৩৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৫তম। পর্যটনের বিকাশে ২০১০ সালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড- বিটিবি প্রতিষ্ঠা করা হলেও ৯ বছরে পর্যটন নিয়ে কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা হয়নি। পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন দিবসে র‌্যালি ও সভা-সেমিনারেই সীমাবদ্ধ দেশের পর্যটন শিল্পের বিকাশ।

ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের (ডব্লিউটিটিসি) ২০১৯ সালের প্রতিবেদন অনুযায়ী গত বছর বিশ্বের মোট জিডিপির ১০ দশমিক ৪ শতাংশ আসে ভ্রমণ ও পর্যটন খাত থেকে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে এ খাতের অবদান ছিল ২ হাজার ৯৩৯ বিলিয়ন ডলার যা সমগ্র অর্থনীতির ৯ দশমিক ৯ শতাংশ। পর্যটনে কর্মসংস্থান ছিল ১৭৯ দশমিক ৬ মিলিয়ন, যা মোট কর্মসংস্থানের ৯ দশমিক ৩ ভাগ। গত পাঁচ বছরে প্রতি পাঁচটি নতুন চাকরির একটি সৃষ্টি হয়েছে পর্যটন খাতে। এ অঞ্চলে ২০১৮ সালে আন্তর্জাতিক পর্যটকরা খরচ করে ৫২৯ বিলিয়ন ডলার যা পুরো রপ্তানি আয়ের ৬ দশমিক ৩ শতাংশ। আন্তর্জাতিক পর্যটকদের ৮১ ভাগ ভ্রমণ করেন অবসর কাটাতে, বাকিরা ব্যবসায়িক কাজে। বাংলাদেশ সম্পর্কে চলতি বছর সংস্থাটি কোনো প্রতিবেদন প্রকাশ না করলেও ২০১৮ সালের প্রতিবেদনে দেখা গেছে, ২০১৭ সালে বৈশ্বিক জিডিপির ১০ দশমিক ৪ শতাংশ এসেছে পর্যটন থেকে, যেখানে বাংলাদেশে এই খাতের অবদান ছিল ২ দশমিক ২ শতাংশ। বিশ্বের মোট কর্মসংস্থানের ৯ দশমিক ৯ শতাংশ ছিল পর্যটন খাতে, যেখানে বাংলাদেশে ছিল ১ দশমিক ৮ শতাংশ। এদিকে ২০১৭ সালে বিদেশি পর্যটক থেকে থাইল্যান্ড আয় করে ৫৩ বিলিয়ন মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের আয় ছিল মাত্র দশমিক ২৩ বিলিয়ন ডলার। বিদেশি পর্যটক থেকে ভিয়েতনাম, শ্রীলঙ্কা, নেপাল ও মিয়ানমারের আয়ও ছিল বাংলাদেশের চেয়ে কয়েকগুণ বেশি। বাংলাদেশ ব্যাংক থেকে পর্যটন বোর্ডে পাঠানো হিসাবে গত বছর বিদেশি পর্যটক থেকে বাংলাদেশের আয় দশমিক ০২ শতাংশের মতো বেড়েছে। আশা করা যায় অদূর ভবিষ্যতে আমাদের দেশে পর্যটন শিল্প থেকে কর্মসংস্থান এর সংখ্যা আরো বৃদ্ধি পাবে।

আর আমাদের কক্সবাজারে পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ করে দিয়েছে কক্সবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত কক্সবাজার সিটি কলেজ। ২০১৫ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে এই কলেজে শুরু হয়েছে ৪ বছর মেয়াদি Tourism and Hospitality এর উপর BBA কোর্স। কক্সবাজার সিটি কলেজ সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে মাত্র নয়টি কলেজে এই কোর্স চালু আছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়েও এই কোর্স চালু আছে। যেহেতু ভবিষ্যতে এই শিল্পের সম্ভাবনা অনেক বেশি, তাই আরো বেশি শিক্ষা প্রতিষ্ঠানে এই কোর্স চালু করা উচিত।

আমাদের কক্সবাজার যেহেতু পর্যটনের একটি প্রাণকেন্দ্র, তাই কক্সবাজার সিটি কলেজের পর্যটন শিক্ষার বিষয়ে এই কোর্স চালু করাটা খুবই যৌক্তিক। আমাদের কক্সবাজারে প্রতিদিন হাজার হাজার বিদেশি পর্যটন আসেন ভ্রমণ করতে। তাদের সঠিকভাবে দিকনির্দেশনা এবং বিভিন্ন স্থান ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর জন্য প্রয়োজন ভ্রমণ গাইড। কিন্তু আমাদের কক্সবাজারে প্রয়োজনের তুলনায় ভ্রমণ গাইডের সংখ্যা খুবই কম। একারণে এই সেক্টরে কর্মসংস্থান করার বিরাট সুযোগ রয়েছে। পর্যটন শিক্ষার মাধ্যমে খুব সহজেই এই পেশায় নিজেকে আত্মনিয়োগ করা যায়। বিশেষ করে যারা খুব ভ্রমন পিপাসু তাদের জন্য এই পেশা অনেক ফলপ্রসূ হবে। একসাথে উপার্জনও হবে আর হবে ভ্রমণও। কক্সবাজার থেকে টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক হওয়ার ফলে খুব সহজেই একটি খোলা জীপে চড়ে সমুদ্র ও পাহাড়ের নান্দনিক দৃশ্য উপভোগ করা যায়।

মেয়েদের কর্মসংস্থান এর জন্য পর্যটন শিক্ষা অনেক সুযোগ করে দিয়েছে। বর্তমানে বিভিন্ন উন্নত মানের হোটেল মোটেল রেস্টুরেন্টে মেয়েদেরই বেশি অগ্রাধিকার দেওয়া হয়। সেই ক্ষেত্রে মেয়েদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করার জন্য পর্যটন শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ।

বর্তমান চাকরির বাজারে চাকরি পাওয়া অনেক দূর্লভ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একজন চাইলেই Tourism and Hospitality Management এর কোর্সটি কমপ্লিট করেই সহজেই একটি চাকরি করে দিতে পারেন অথবা কয়েকজন সমমনা বন্ধু নিয়ে একটা ট্রাভেল এজেন্সি চালাতে পারেন। এতে যেমন ভালো আয়ও হবে এবং মনের প্রশান্তির জন্য ভ্রমণ করাটাও হয়ে যাবে। এককথায় যারা স্বাধীন ভাবে জীবন যাপন করতে আগ্রহী তাদের জন্য এই পেশাটি একদম উপযোগী।

আমাদের কক্সবাজারে আগে পর্যটন নিয়ে পড়ালেখা করার কোন সুযোগ ছিলো না। কিন্তু বর্তমানে কক্সবাজার সিটি কলেজ এর কল্যাণে এই বিষয়ে বিবিএ কোর্স চালু হওয়ায় অত্র এলাকার যুব সমাজের জন্য বিরাট এক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। আমাদের কক্সবাজারে পর্যটকদের তুলনায় ভ্রমণ গাইড এর সংখ্যা অনেক কম। অদূর ভবিষ্যতে এই পেশা দেশের অগ্রগতিতে বিশাল অবদান রাখবে। ইতিমধ্যে উন্নত দেশ গুলোতে এই পেশা অনেক আকর্ষণীয় একটি পেশা হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিছু বছরের মধ্যে আমাদের দেশেও এই পেশা অনেক সমৃদ্ধ হবে। তাই আমাদের দেশে এই সেক্টরে ভ্রমণ গাইড এর অনেক চাহিদা বর্তমানেও রয়েছে এবং ভবিষ্যতে আরো অনেক সমৃদ্ধ হবে।

বাংলাদেশকে প্রাকৃতিক ও ঐতিহ্যের সম্পদের রানী বলা হয়ে থাকে। দেশে অনেক জায়গা রয়েছে সেগুলো কাজে লাগিয়ে পর্যটন সেক্টরকে আরও ভালো করার সুযোগ রয়েছে। আর এসব পর্যটন জায়গাগুলোকে কেন্দ্র করে গড়ে উঠছে অনেক নামিদামি তারকা হোটেল এবং রিসোর্ট। এসব স্থান সুদক্ষ কর্মীর অভাবে ভালোভাবে পরিচালনা করা সম্ভব হয় না। পর্যাপ্ত পরিমাণে ট্যুরিস্ট গাইড ও হোটেল সার্ভিসিং কর্মকর্তার অভাবে বিদেশী পর্যটক কম আসে। এমনকি এ পেশায় কাজ করে বিদেশে ভালো করার সুযোগ রয়েছে। তাই আমাদের দেশে এই পেশার গুরুত্ব অনেক। এ পেশায় ক্যারিয়ার গড়তে পারলে নিজের কর্মসংস্থান এর পাশাপাশি দেশের অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব হবে।